Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 31, 2026
উহানে করোনার সংক্রমণ ছিল ১০গুণ বেশি: গবেষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 December, 2020, 07:25 pm
Last modified: 30 December, 2020, 01:17 am

Related News

  • চীনকে মোকাবেলা করতে ভারতের মেগা বাঁধের পরিকল্পনা; অরুণাচলের স্থানীয়রা যে কারণে প্রতিবাদ করছেন
  • চীন থেকে আমদানি হ্রাসের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের: ২০২৭ সালের শুরুতেই কড়াকড়ির আভাস
  • চীনে স্কুল টুর্নামেন্টে ৫ ম্যাচে ১৪৬ গোল হজম বাংলাদেশ দলের, গোল দিতে পারেনি একটিও
  • নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন, বাণিজ্য সম্পর্ক জোরদারের ইঙ্গিত
  • বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে বিশেষ চিকিৎসাসেবা, চালু হলো ‘গ্রিন চ্যানেল’

উহানে করোনার সংক্রমণ ছিল ১০গুণ বেশি: গবেষণা

গবেষণার আওতাধীনদের সঙ্গে উহানের মোট ১ কোটি ১০ লাখ জনসংখ্যার অনুপাতে দেখা যায়, কমপক্ষে পাঁচলাখ অধিবাসী প্রাদুর্ভাব চলাকালে আক্রান্ত হন।
টিবিএস ডেস্ক
29 December, 2020, 07:25 pm
Last modified: 30 December, 2020, 01:17 am
গত ২৫ জানুয়ারি উহানের রেড ক্রস হাসপাতালে দায়িত্বরত কয়েকজন স্বাস্থ্যকর্মী। ছবি: হেক্টর রিটামাল/এএফপি/ গেটি

আনুষ্ঠানিকভাবে প্রকাশিত সংখ্যার চাইতেও ১০গুণ বেশি ছিল চলতি বছরের শুরুতে চীনের উহান নগরে ছড়িয়ে পড়া কোভিড-১৯ প্রাদুর্ভাব। সাম্প্রতিক এক গবেষণার বরাতে খোদ উহান নগর জনস্বাস্থ্য কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। 

একইসাথে, বিশ্বে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত শহরটিতে সম্ভাব্য পুনঃসংক্রমণ দেখা দিলে তখন প্রাকৃতিক রোগ প্রতিরোধ ব্যবস্থা যে যথেষ্ট হবে না- সেই চিত্রও উঠে আসে।

ইতোপূর্বে, গত এপ্রিলে চায়না সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এক সেরিওলজিক্যাল জরিপ চালায়। সেখানে জানানো হয়, উহানে মাত্র ৪.৪% অধিবাসীর দেশে কোভিড-১৯ প্রতিরোধে সক্ষম বিশেষ ধরনের অ্যান্টিবডির সন্ধান মিলেছে। অর্থাৎ, অতীতে এসব ব্যক্তি অতীতে জীবাণুটিতে আক্রান্ত হয়েছিলেন। প্রায় ৩৪ হাজার ব্যক্তির মধ্যে পরিচালিত সমীক্ষার তথ্য গত সোমবার প্রকাশিত হয়।

গবেষণার আওতাধীনদের সঙ্গে উহানের মোট ১ কোটি ১০ লাখ জনসংখ্যার অনুপাতে দেখা যায়, কমপক্ষে পাঁচলাখ অধিবাসী প্রাদুর্ভাব চলাকালে আক্রান্ত হন। মধ্য এপ্রিলে ৫০ হাজার কোভিড-১৯ শনাক্তের যে তথ্য নগর জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছিলেন, এটা তার চাইতে ১০গুণ বেশি। ওই সময়েই অবশ্য নিজস্ব জরিপের উদ্যোগ নেয় চীনের রোগ প্রতিরোধ কেন্দ্রটি।  

প্রাদুর্ভাবের প্রথম বিস্তার রোধে চীন সক্রিয় ভূমিকা রাখেনি, ফলে বিশ্বব্যাপী তা ছড়িয়ে পড়ে অতিমারীর কারণ হয়েছে; আন্তর্জাতিক পর্যায়ে এমন অভিযোগ আনে পশ্চিমা দেশ ও তাদের মিত্ররা। যুক্তরাষ্ট্রে বিষয়টি পরিণত হয় চীন বিদ্বেষী রাজনৈতিক ইস্যুতে। দেশটি উহানে প্রকৃতপক্ষে কতো মানুষ আক্রান্ত হয়েছে- তা নিয়ে চীনের দেওয়া প্রাথমিক তথ্যে সন্দেহ পোষণ করে। মার্কিন রাজনীতিকদের দাবি, চীনের লুকোচুরির কারণেই জীবাণুটি ইউরোপ এবং উত্তর আমেরিকায় এসে মারাত্মকভাবে বিস্তার লাভ করেছে। এসময় চীন একাধিকবার মৃত্যু সংখ্যা এবং সংক্রমণ হার সম্পর্কিত তথ্য সংশোধন করলে দেশটির বিরুদ্ধে প্রকৃত চিত্র লুকানোর অভিযোগ তোলা হয়। 

সেরিওলজিক্যাল সমীক্ষার সাম্প্রতিকতম তথ্য সেই বিতর্কের আগুন উস্কে দিতে পারে। তবে শক্তিশালী প্রাদুর্ভাব চলাকালে প্রাথমিক কেস রিপোর্টের সংখ্যা হেরফের হওয়াটা অপ্রচিলত ব্যাপার নয়। অনেক দেশেই প্রাথমিক তথ্য সংরক্ষিত হিসাবের আদলে দেওয়া হয়েছে। তাছাড়া, সংক্রমণের প্রাথমিক অবস্থায় হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে থাকে রোগীর তীব্র চাপ। ফলে সীমিত সক্ষমতায় ব্যাপক টেস্টিং চালু করাও যায় না। আর করোনাভাইরাস অনেক মানুষকে সংক্রমিত করলেও, দীর্ঘ সময় পর্যন্ত তাদের অনেকেই থাকে উপসর্গহীন। ফলে তাদের চিহ্নিত করতে স্বাস্থ্য পরীক্ষাই একমাত্র উপায়।     

একারণেই, বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতের পেশাজীবীরা প্রকৃত সংক্রমণ চিত্র জানতে সেরিওলজিক্যাল সমীক্ষার উপর গুরুত্ব দিচ্ছেন। এর মাধ্যমে তারা চলমান অতিমারীর মাত্রা নির্ণয়ের চেষ্টাও করছেন। ইতোপূর্বে, এইডস এবং হেপাটাইটাস শনাক্তেও পদ্ধতিটি সফলভাবে অনেকবেশি রোগী শনাক্ত করতে পেরেছিল। 

  • সূত্র: ব্লুমবার্গ 

Related Topics

টপ নিউজ

উহান / কোভিড-১৯ অতিমারি / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
    জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা
  • বাইন্যান্সের লোগো। ছবি: এপি
    ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো
  • বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
    ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা
  • প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
    ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত
  • বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
    তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

Related News

  • চীনকে মোকাবেলা করতে ভারতের মেগা বাঁধের পরিকল্পনা; অরুণাচলের স্থানীয়রা যে কারণে প্রতিবাদ করছেন
  • চীন থেকে আমদানি হ্রাসের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের: ২০২৭ সালের শুরুতেই কড়াকড়ির আভাস
  • চীনে স্কুল টুর্নামেন্টে ৫ ম্যাচে ১৪৬ গোল হজম বাংলাদেশ দলের, গোল দিতে পারেনি একটিও
  • নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন, বাণিজ্য সম্পর্ক জোরদারের ইঙ্গিত
  • বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে বিশেষ চিকিৎসাসেবা, চালু হলো ‘গ্রিন চ্যানেল’

Most Read

1
জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
বাংলাদেশ

জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা

2
বাইন্যান্সের লোগো। ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত

3
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো

4
বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
আন্তর্জাতিক

ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা

5
প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
বাংলাদেশ

ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত

6
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
বাংলাদেশ

তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net