Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
নেটিজেনদের সমালোচনার মুখে স্টারমার সম্পর্কে প্রেস সচিবের বক্তব্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 June, 2025, 09:15 pm
Last modified: 11 June, 2025, 09:56 pm

Related News

  • স্টারমার ‘সহযোগিতা করেননি’, যুক্তরাজ্যের সঙ্গে ‘সম্পর্ক আগের মতো নেই’: ইরানে হামলা প্রসঙ্গে ট্রাম্প
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • যুক্তরাজ্যের উপ-নির্বাচনে গ্রিন পার্টির জয়; নিজ ঘাঁটিতেই লজ্জাজনক পরাজয় পেল স্টারমারের লেবার পার্টি
  • রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 

নেটিজেনদের সমালোচনার মুখে স্টারমার সম্পর্কে প্রেস সচিবের বক্তব্য

গতকাল সাংবাদিকদের শফিকুল বলেন, 'আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কেয়ার স্টারমারের একটি বৈঠক চূড়ান্ত করতে চেষ্টা করছি। আমাদের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী স্টারমার বর্তমানে কানাডায় রয়েছেন। আজ এক ব্রিটিশ এমপি আমাদের এ তথ্য দিয়েছেন।'
টিবিএস রিপোর্ট
11 June, 2025, 09:15 pm
Last modified: 11 June, 2025, 09:56 pm
প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে দেওয়া বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

আজ (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা শফিকুল আলমের এক বক্তব্যের সমালোচনা করেন, যেখানে তিনি বলেন—ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বর্তমানে কানাডা সফরে রয়েছেন। কিন্তু স্টারমার তখন যুক্তরাজ্যেই ছিলেন।

গতকাল সাংবাদিকদের শফিকুল বলেন, 'আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কেয়ার স্টারমারের একটি বৈঠক চূড়ান্ত করতে চেষ্টা করছি। আমাদের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী স্টারমার বর্তমানে কানাডায় রয়েছেন। আজ এক ব্রিটিশ এমপি আমাদের এ তথ্য দিয়েছেন।'

ড. ইউনূস গতকাল চার দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য টাইমস' জানিয়েছে, আগামী ১৪ জুন কিয়ার স্টারমার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক আলোচনায় বসবেন। পরদিন ১৫ জুন তিনি আলবার্টায় অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনে অংশ নেবেন।

তবে 'দ্য গার্ডিয়ান' আজ (১১ জুন) জানিয়েছে, স্টারমার যুক্তরাজ্যের পার্লামেন্টে আজ সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এরপর অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস লেবার সরকারের বহুবছর মেয়াদি ব্যয় পরিকল্পনা ঘোষণা করেন।

এর আগে, গতকাল তিনি দক্ষিণপোর্টে ছুরিকাঘাতে নিহত বিবি কিং, এলসি ডট স্ট্যানকম্ব ও অ্যালিস আগুইয়ারের পরিবারের সঙ্গে দেখা করেন বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।

শফিকুল আলমের এমন বক্তব্যকে ঘিরে ফেসবুকে বেশ কয়েকজন সাংবাদিক ও ব্যবহারকারী সমালোচনায় মুখর হন।

কানাডা প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর ফেসবুকে লেখেন, 'ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যদি ড. ইউনূসের কোনো বৈঠক বা বৈঠকের আলোচনা চলমান থাকে, তাহলে তার মুখপাত্র হিসেবে প্রেস সচিবের কেয়ার স্টারমারের অবস্থান সম্পর্কে অবগত থাকা উচিত।'

যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক সাবির মোস্তফা লেখেন, 'কিয়ার স্টারমার এখন লন্ডনেই আছেন। আজ সকালে তিনি হাউজ অব কমন্সে ছিলেন। তিনি গতকালও লন্ডনে ছিলেন।'

একজন ব্যবহারকারী লেখেন, 'রাষ্ট্রপ্রধানদের বৈঠক আগেভাগে নির্ধারিত থাকে। এটা রাস্তায় হঠাৎ দেখা হওয়ার মতো নয়। প্রেস সচিব মিথ্যা বলছেন।'

আরেকজন মন্তব্য করেন, 'নির্বোধ প্রেস সচিব… একেবারে বোকা আর পাগল।'

ফেসবুকে আরেকজন মন্তব্য করেন, 'হোয়াট আ জোক!'।

Related Topics

টপ নিউজ

প্রেস সচিব / শফিকুল আলম / প্রধান উপদেষ্টা / লন্ডন সফর / কিয়ার স্টারমার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • স্টারমার ‘সহযোগিতা করেননি’, যুক্তরাজ্যের সঙ্গে ‘সম্পর্ক আগের মতো নেই’: ইরানে হামলা প্রসঙ্গে ট্রাম্প
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • যুক্তরাজ্যের উপ-নির্বাচনে গ্রিন পার্টির জয়; নিজ ঘাঁটিতেই লজ্জাজনক পরাজয় পেল স্টারমারের লেবার পার্টি
  • রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net