Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 30, 2026
বড়দিনেও ব্রেক্সিট পরবর্তী চুক্তির আলোচনায় ইইউ প্রতিনিধিরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 December, 2020, 11:10 pm
Last modified: 25 December, 2020, 11:17 pm

Related News

  • মুসলিম এইড-ইউকের নিবন্ধন বাতিলের আদেশ প্রত্যাহার করল এনজিও বিষয়ক ব্যুরো
  • চীন থেকে আমদানি হ্রাসের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের: ২০২৭ সালের শুরুতেই কড়াকড়ির আভাস
  • ‘ওয়েবসাইট নিরাপদ আছে, ভিসা সার্ভারে নিয়ন্ত্রণ নেই’: লন্ডনে বাংলাদেশ হাইকমিশন
  • নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • অর্থের উৎস দেখাতে না পারায় এবার লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ১৫ মিলিয়ন পাউন্ডের ফ্ল্যাট জব্দ

বড়দিনেও ব্রেক্সিট পরবর্তী চুক্তির আলোচনায় ইইউ প্রতিনিধিরা

"তাই আমি সকল ইউরোপিয়ানদের বলতে চাই, ব্রেক্সিটকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমাদের ভবিষ্যৎ ইউরোপেই লেখা আছে।"
টিবিএস ডেস্ক
25 December, 2020, 11:10 pm
Last modified: 25 December, 2020, 11:17 pm

পরিবারের সাথে সময় কাটানো, একসাথে টার্কির মাংস খাওয়া বা উপহারের মোড়ক খোলার বদলে যুক্তরাজ্যের সাথে ব্রেক্সিট পরবর্তী চুক্তির পর্যালোচনা করেই বড়দিন কাটাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।

গত বৃহস্পতিবার চূড়ান্ত হওয়া চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত জাতিগুলো নিয়ে গঠিত পার্মানেন্ট রিপ্রেজেনটেটিভ কমিটিতে আলোচনা করবেন ইউরোপীয় ইউনিয়ন পক্ষের প্রধান আলোচক মাইকেল বার্নিয়ার।

বিগত মাসগুলোতে একাধিকবার আলোচনা ও মতবিরোধের পর আসন্ন ৩১ ডিসেম্বরে সময় শেষ হওয়ার কিছুদিন আগেই চূড়ান্ত হলো ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি।

এখন শুধু ইউরোপীয় ইউনিয়নের নেতা, ইউরোপিয়ান পার্লামেন্ট ও যুক্তরাজ্যের পার্লামেন্টে চুক্তি স্বাক্ষর হওয়া বাকি।

আগামী ৩০ ডিসেম্বর এনিয়ে আলোচনায় বসবেন ব্রিটিশ আইনপ্রণেতারা।

ইইউ'র সবগুলো সদস্য দেশের চুক্তি স্বাক্ষরের পর চুক্তির আনুষ্ঠানিক অনুমোদনের ব্যাপারে ভোটগ্রহণ হবে ইউরোপিয়ান পার্লামেন্টে। 

৩১ ডিসেম্বরের আগে জরুরি ভিত্তিতে ভোটগ্রহণ প্রক্রিয়া গ্রহণের সময় নেই বলে জানিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট।

এর পরিবর্তে ইইউ-যুক্তরাজ্যের চুক্তি অস্থায়ী অনুমোদন দিয়ে পরবর্তীতে নতুন বর্ষে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের মাধ্যমে চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট।

চুক্তির মূল বিষয়

  • শুল্ক ও কোটা মুক্ত বাণিজ্য
  • মুক্ত চলাচলের অধিকার থাকছে না। ভিসা ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বসবাস, পড়াশোনা, কাজ করার ও ব্যবসা করার সুযোগ থাকছে না।
  • যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সীমান্তে চেকিং চালু হবে।
  • আয়ারল্যান্ড দ্বীপে প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের মধ্যে কোনো কড়াকড়ি সীমান্ত ব্যবস্থা থাকবে না।
  • আগামী পাঁচ - সাড়ে পাঁচ বছরের মধ্যে মৎস্যশিকার নীতিতে পরিবর্তন আনতে পারবে যুক্তরাজ্য। আগামী পাঁচ বছর যুক্তরাজ্যের জলসীমায় ইউরোপীয় ইউনিয়নের শিকার করা মাছের ২৫ শতাংশ পাবে যুক্তরাজ্য।
  • পরিবেশ রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ও কার্বন প্রাইসিং এর  ক্ষেত্রে যৌথ অঙ্গীকার।
  • সামাজিক ও শ্রমিক অধিকার রক্ষায় যৌথ অঙ্গীকার। 
  • শুল্কের স্বচ্ছতার মান বজায় রাখা।
  • পরিবহন ক্ষেত্রে যাত্রী ও শ্রমিক অধিকার রক্ষা।
  • হরাইজন ইউরোপ সহ ইউরোপীয় ইউনিয়নের কিছু প্রকল্পে ২০২৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যের অংশগ্রহণ থাকবে।

যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে ইতোমধ্যেই চুক্তির সারসংক্ষেপ প্রকাশিত হয়েছে।

চুক্তির ঘোষণার পরই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জানান সম্পূর্ণ ইউরোপের জন্যই এ চুক্তি মঙ্গলজনক এবং সংঘাতপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা ও নিশ্চয়তার মাধ্যমে নতুন মাত্রা এনে দেবে এ চুক্তি।

"আমাদের আইন ও ভবিষ্যতের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেয়েছি আমরা। ১ জানুয়ারি থেকেই কাস্টমস ইউনিয়ন ও একক বাজারের অধীনে থাকবে না যুক্তরাজ্য। ব্রিটিশ পার্লামেন্টেই ব্রিটিশ আইন প্রণয়ন হবে। ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের এখতিয়ারও শেষ হবে।" বলেন তিনি।

যুক্তরাজ্য কানাডার মতো ৬৬০ বিলিয়ন পাউন্ড (৮৯৩ বিলিয়ন ডলার)  সমমূল্যের বাণিজ্যিক চুক্তি অর্জন করেছে এবং মৎস্য শিকার চুক্তির কথা উল্লেখ করে যুক্তরাজ্য নিজস্ব জলসীমার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে এমন দাবিও করেন বরিস জনসন। 

ইউরোপিয়ান কমিশনের আরসুলা ভনডার লিউন জানান, ইইউ ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, তবে আপস-আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন এগিয়ে ছিল এমন ইঙ্গিতও দেন তিনি।

"যদি কোনোভাবে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি সমস্যার সম্মুখীন হতো তা উভয়পক্ষের জন্যই ক্ষতিকর হতো। তবে ইউরোপীয় ইউনিয়নের চেয়ে যুক্তরাজ্যই বেশি ক্ষতিগ্রস্ত হতো। একারণেই সুবিধাজনক অবস্থানে থাকার সাপেক্ষে উভয়পক্ষের জন্য মঙ্গলজনক এমন চুক্তিতে পৌঁছাতে পেরেছি।" বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

"তাই আমি সকল ইউরোপিয়ানদের বলতে চাই, ব্রেক্সিটকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমাদের ভবিষ্যৎ ইউরোপেই লেখা আছে।"

  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

ব্রেক্সিট / যুক্তরাজ্য / ইউরোপীয় ইউনিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
    জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা
  • ছবি: সংগৃহীত
    বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা?
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো
  • চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
    চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

Related News

  • মুসলিম এইড-ইউকের নিবন্ধন বাতিলের আদেশ প্রত্যাহার করল এনজিও বিষয়ক ব্যুরো
  • চীন থেকে আমদানি হ্রাসের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের: ২০২৭ সালের শুরুতেই কড়াকড়ির আভাস
  • ‘ওয়েবসাইট নিরাপদ আছে, ভিসা সার্ভারে নিয়ন্ত্রণ নেই’: লন্ডনে বাংলাদেশ হাইকমিশন
  • নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • অর্থের উৎস দেখাতে না পারায় এবার লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ১৫ মিলিয়ন পাউন্ডের ফ্ল্যাট জব্দ

Most Read

1
জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
বাংলাদেশ

জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা?

3
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো

4
চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক

চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net