Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
বাজেটে কালোটাকা সাদা করার বিধান সংস্কারের মূল লক্ষ্যের বিপরীত: টিআইবি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 June, 2025, 09:05 pm
Last modified: 02 June, 2025, 09:09 pm

Related News

  • ‘ক্রসফায়ার পেশাগত দেউলিয়াত্বের দৃষ্টান্ত’: ড. ইফতেখারুজ্জামান
  • ক্রসফায়ারের বক্তব্য প্রত্যাহার করে আইজিপিকে অপসারণের দাবি টিআইবির
  • আমাদের হাত বাঁধবেন না, আমাদের কাছে আবার আসতে হবে: মতিউর রহমান চৌধুরী
  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চক্রান্তে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

বাজেটে কালোটাকা সাদা করার বিধান সংস্কারের মূল লক্ষ্যের বিপরীত: টিআইবি

বিজ্ঞপ্তিতে অবিলম্বে কালো টাকা সাদা করার এই দুর্নীতিবান্ধব সুযোগ চিরতরে বাতিল করার জোর দাবি জানিয়েছে টিআইবি। পাশাপাশি, কালো টাকার উৎস অনুসন্ধান করে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা, করব্যবস্থায় সমতা ও ন্যায় নিশ্চিতের দাবিও জানিয়েছে।
টিবিএস রিপোর্ট
02 June, 2025, 09:05 pm
Last modified: 02 June, 2025, 09:09 pm

প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অন্তর্বর্তী সরকারের এ উদ্যোগের কড়া সমালোচনা করে টিআইবি বলেছে, এ বিষয়ে রাষ্ট্রীয় সংস্কার, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সংস্কারের মূল উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত একইসঙ্গে অনৈতিক, বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী।

আজ সোমবার ঘোষিত ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইফতেখারুজ্জামান বলেন, সরকারের এমন সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রমাণ করে রাষ্ট্রসংস্কার, বিশেষ করে দুর্নীতিবিরোধী সংস্কারের মূল উদ্দেশ্যকে রীতিমতো উপেক্ষা করা হয়েছে । তিনি মনে করেন, সরকার দুর্নীতিকে উৎসাহ দিয়ে রিয়েল এস্টেট লবির ক্ষমতার কাছে আত্মসমর্পণ করেছে।

ইফতেখারুজ্জামান বলেন, করহার যা–ই হোক না কেন, এটি সংবিধানের ২০(২) অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে বলা হয়েছে রাষ্ট্র এমন ব্যবস্থা নিশ্চিত করবে যে অনুপার্জিত আয় অবৈধ হবে। তিনি বলেন, কালোটাকা সাদা করার সুযোগ একই সঙ্গে বৈষম্যমূলক। কারণ, এই সিদ্ধান্তের ফলে আবাসন খাতে অবৈধ অর্থের মালিকদের অধিকতর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে এবং সৎ উপার্জনকারীদের ফ্ল্যাট বা ভবনের অংশীদার হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করবে।

সরকারের এমন সিদ্ধান্ত দুর্নীতিকে উৎসাহ দেবে, এমন আশঙ্কার কথা উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এর মাধ্যমে সরকার বছরজুড়ে অবৈধ ও অপ্রদর্শিত অর্থ–সম্পদ অর্জনের জন্য নাগরিকদের উৎসাহিত করছে এবং বছর শেষে কালোটাকাকে বৈধতা দেওয়ার অঙ্গীকার করছে। আবাসন খাতকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করেন তিনি।

বিজ্ঞপ্তিতে অবিলম্বে কালো টাকা সাদা করার এই দুর্নীতিবান্ধব সুযোগ চিরতরে বাতিল করার জোর দাবি জানিয়েছে টিআইবি। পাশাপাশি, কালো টাকার উৎস অনুসন্ধান করে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা, করব্যবস্থায় সমতা ও ন্যায় নিশ্চিতের দাবিও জানিয়েছে।

ইফতেখারুজ্জামান বলেন, টিআইবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার যদি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বাস্তব ও কার্যকর বলে দাবি করতে চায়, তবে কালো টাকা বৈধ করার যাবতীয় পথ চিরতরে বন্ধ করতে হবে। অন্যথায়, দুর্নীতিবিরোধী কার্যক্রম ও নীতিনির্ধারণী উদ্যোগগুলোকে জনগণ শুধুই লোকদেখানো মনে করবে, যার পরিণতিতে দুর্নীতির স্বাভাবিকতার সংস্কৃতি আরও গভীরতর হবে,এবং সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি শুধুমাত্র লোক দেখানো হিসেবেই থেকে যাবে।

তিনি বলেন, মনে রাখতে হবে, এই সরকারের গঠিত দুদক সংস্কার কমিশনের অন্যতম সুপারিশ হচ্ছে কালো টাকাকে বৈধতা দেওয়ার সকল পথ চিরতরে রুদ্ধ করা; যার প্রতি ইতোমধ্যে সকল রাজনৈতিক দলের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। অথচ, অন্তর্বর্তী সরকার এর বিপরীতে অবস্থান নিয়ে স্ববিরোধীতা করছে, সরকার নিজেকে বিব্রত করছে।'

একইভাবে অন্তর্বর্তী সরকারের কাছে এ বাজেটে টিআইবির প্রত্যাশা ছিল- দেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে কতোটা অগ্রগতি হলো, তার একটি ধারণা দেওয়া হবে। কিন্তু সে ব্যাপারে মাত্র একটি বাক্য ব্যবহার করেই দায় সেরেছেন অর্থ উপদেষ্টা। আবার দেশ থেকে অর্থসম্পদ পাচার করেছেন এবং পরবর্তীতে বাংলাদেশী নাগরিকত্ব পরিত্যাগ করেছেন, এমন ব্যক্তিদের অর্থ-সম্পদের ওপর কর ও জরিমানা আরোপের বিধান করা হয়েছে। কিন্তু কী প্রক্রিয়ায় তা বাস্তবায়ন করা হবে- তাও পরিস্কার করা হয়নি।
  
রাজস্ব আদায় বাড়াতে এর ব্যবস্থাপনা থেকে নীতিকে আলাদা করার সঙ্গে এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের কৌশলগুলো বাজেট বক্তৃতায় উঠে না আসা হতাশার বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে টিআইবির বিজ্ঞপ্তিতে। 

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৫-২৬ / টিআইবি / বাজেট প্রতিক্রিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • স্যুট থেকে ওয়েডিং গাউন: উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন অধ্যায়
    স্যুট থেকে ওয়েডিং গাউন: উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন অধ্যায়
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • নিয়ম শিথিল করে সিটি গ্রুপকে ১,৭০০ কোটি টাকা ঋণ দেবে আট ব্যাংক, ঋণ খেলাপিমুক্ত রাখতেও বিশেষ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক
    নিয়ম শিথিল করে সিটি গ্রুপকে ১,৭০০ কোটি টাকা ঋণ দেবে আট ব্যাংক, ঋণ খেলাপিমুক্ত রাখতেও বিশেষ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস
    বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়ার কোম্পানিগুলো
  • ছবি: টিবিএস
    বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন

Related News

  • ‘ক্রসফায়ার পেশাগত দেউলিয়াত্বের দৃষ্টান্ত’: ড. ইফতেখারুজ্জামান
  • ক্রসফায়ারের বক্তব্য প্রত্যাহার করে আইজিপিকে অপসারণের দাবি টিআইবির
  • আমাদের হাত বাঁধবেন না, আমাদের কাছে আবার আসতে হবে: মতিউর রহমান চৌধুরী
  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চক্রান্তে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

Most Read

1
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

2
স্যুট থেকে ওয়েডিং গাউন: উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন অধ্যায়
অর্থনীতি

স্যুট থেকে ওয়েডিং গাউন: উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন অধ্যায়

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
নিয়ম শিথিল করে সিটি গ্রুপকে ১,৭০০ কোটি টাকা ঋণ দেবে আট ব্যাংক, ঋণ খেলাপিমুক্ত রাখতেও বিশেষ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

নিয়ম শিথিল করে সিটি গ্রুপকে ১,৭০০ কোটি টাকা ঋণ দেবে আট ব্যাংক, ঋণ খেলাপিমুক্ত রাখতেও বিশেষ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক

5
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়ার কোম্পানিগুলো

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net