Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ম্যারাডোনার মৃত্যু মামলার বিচারপ্রক্রিয়া 'বাতিল'

আন্তর্জাতিক

বিবিসি
30 May, 2025, 10:40 am
Last modified: 30 May, 2025, 10:46 am

Related News

  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • ২০২৬ বিশ্বকাপের আয়োজক যখন উত্তর আমেরিকা; তখন খেলাটা কি ‘ফুটবল’ নাকি ‘সকার’?
  • কী এই ‘ফিফা শান্তি পুরস্কার’, কেন ট্রাম্প এটি পেতে পারেন?

ম্যারাডোনার মৃত্যু মামলার বিচারপ্রক্রিয়া 'বাতিল'

বিবিসি
30 May, 2025, 10:40 am
Last modified: 30 May, 2025, 10:46 am

দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক দলের বিচার প্রক্রিয়া আর্জেন্টিনায় বাতিল ঘোষণা করা হয়েছে। মামলার সঙ্গে যুক্ত এক বিচারক মামলাটি নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রে অংশ নেওয়ার কথা প্রকাশ্যে আসার পর এই সিদ্ধান্ত আসে।

চলতি বছরের ১১ মার্চ থেকে শুরু হওয়া এই বিচারকাজ চলার কথা ছিল জুলাই পর্যন্ত। তবে এখন এটি নতুন করে শুরু করতে হবে বলে জানিয়েছেন মামলার দায়িত্বপ্রাপ্ত বিচারক।

২০২০ সালে ম্যারাডোনার মৃত্যুর পর তার চিকিৎসায় অবহেলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল তার চিকিৎসক দলের সাত সদস্যকে। যদিও তারা এ অভিযোগ অস্বীকার করেন।

গেল সপ্তাহে মামলার একজন মুখ্য বিচারক, হুলিয়েতা মাকিনটাচ নিজেকে মামলার সমস্ত কার্যক্রম থেকে প্রত্যাহার করে নেন। এতে আলোচিত এই বিচারপ্রক্রিয়ার ভবিষ্যৎ শঙ্কার মুখে পড়ে।

নৈতিকতা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগের মুখে পড়ে 'ঈশ্বরের বিচারক' নামে পরিচিত মাকিনতাচ এই বিচারপ্রক্রিয়া থেকে সরে দাঁড়ান । 

চলমান বিচারপ্রক্রিয়া নিয়ে তৈরি 'ডিভাইন জাস্টিস' নামের একটি মিনি সিরিজে তিনি বিচারকাজের বেশ কিছু অংশ কয়েক মাস ধরে ক্যামেরায় ধারণ করান এবং এতে অভিনয়ও করেন। সিরিজটি প্রকাশের পর থেকে শুরু হয় তীব্র বিতর্ক।

মাকিনতাচের অপেশাদার আচরণ দেখে আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পাত্রিসিও ফেরারি বলেন, 'আপনি একজন বিচারকের মতো নয়, একজন অভিনেত্রীর মতো আচরণ করছেন।' 

মাকিনতাচের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ, প্রভাব খাটানো ও ঘুষ নেওয়ার অভিযোগও উঠেছে। এছাড়া কিছু ফুটেজ আদালতের অনুমতি ছাড়া রেকর্ড করা হয়, যা আদালতের নিয়মের স্পষ্ট লঙ্ঘন।

তীব্র সমালোচনার মুখে বিচারক মাকিনতাচ বলেন, 'আমার আর কোনো উপায় ছিল না' এবং নিজেকে মামলার কার্যক্রম থেকে সরিয়ে নেন।

এরপর বিচারকাজ স্থগিত করা হয় এবং গত বৃহস্পতিবার ঘোষণা করা হয় যে মামলাটি বাতিল হতে যাচ্ছে।

মামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৫০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন, যার মধ্যে ম্যারাডোনার দুই মেয়েরাও ছিলেন।

তবে নতুন বিচারকাজের তারিখ এখনও নির্ধারিত হয়নি এবং নতুন বিচারকও মনোনীত হননি।

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচারের পর বুয়েনোস এইরেসের নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন সাবেক ন্যাপোলি ও আর্জেন্টিনা মিডফিল্ডার ম্যারাডোনা। সে সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ৬০ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি। 

তবে ম্যারাডোনাকে প্রদত্ত চিকিৎসাসেবাকে 'বেপরোয়া, ত্রুটিপূর্ণ ও নজিরবিহীন' বলে বর্ণনা করে কৌঁসুলিরা তার চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলেন সাত চিকিৎসাকর্মীর বিরুদ্ধে।

মামলায় অভিযুক্ত চিকিৎসকদের মধ্যে একজন নিউরোসার্জন, একজন চিকিৎসক ও একজন নাইট নার্স রয়েছেন। চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করে তারা দাবি করেন, মৃত্যুর আগে অবসরপ্রাপ্ত ফুটবলার ম্যারাডোনা আরও কিছু দিন বাড়িতে থেকে থেকে চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের ৮ থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

Related Topics

খেলা / টপ নিউজ

ডিয়েগো ম্যারাডোনা / ফুটবল / আর্জেন্টিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • ২০২৬ বিশ্বকাপের আয়োজক যখন উত্তর আমেরিকা; তখন খেলাটা কি ‘ফুটবল’ নাকি ‘সকার’?
  • কী এই ‘ফিফা শান্তি পুরস্কার’, কেন ট্রাম্প এটি পেতে পারেন?

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net