Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
রপ্তানি অনুমতিপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় মাছ রপ্তানি বন্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 May, 2025, 03:05 pm
Last modified: 21 May, 2025, 10:08 pm

Related News

  • ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক
  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • রপ্তানি হ্রাস ও আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি ১৩.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে
  • যুদ্ধের প্রভাবে নতুন রপ্তানি আদেশ কমার শঙ্কা; শিল্পে ডিজেলের কোটা চায় বিজিএমইএ

রপ্তানি অনুমতিপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় মাছ রপ্তানি বন্ধ

তবে আগামীকাল থেকে আবারও মাছ রপ্তানি স্বাভাবিক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টিবিএস রিপোর্ট
21 May, 2025, 03:05 pm
Last modified: 21 May, 2025, 10:08 pm
ফাইল ছবি/সংগৃহীত

রপ্তানির অনুমতিপত্র (এক্সপোর্ট পারমিট বা ইএক্সপি) সংক্রান্ত জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় মাছ রপ্তানি করতে পারছেন না ব্যবসায়ীরা। 

আজ বুধবার (২১ মে) এ বন্দর দিয়ে মাছ রপ্তানি হয়নি। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে আবারও মাছ রপ্তানি স্বাভাবিক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বন্দর দিয়ে প্রতিদিন অন্তত ৫০ টন হিমায়িত মাছ রপ্তানি করা হয় বলে জানা গেছে। 

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, মাছের এক্সপোর্ট পারমিট লিমিট সংক্রান্ত জটিলতার কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে বুধবার মাছ রপ্তানি করা যায়নি। এদিন এ বন্দরের বদলে মৌলভীবাজারের একটি বন্দর দিয়ে প্রতিবেশি দেশটিতে মাছ রপ্তানি করা হয়। 

তিনি আরও জানান, ইতোমধ্যে জটিলতা নিরসন করা হয়েছে। ফলে আগামীকাল থেকে যথারীতি মাছ রপ্তানি হবে আখাউড়া স্থলবন্দর দিয়ে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, বন্দর দিয়ে প্রতিদিন যে পরিমাণ পণ্য রপ্তানি হয়- তার অর্ধেকেরই বেশি হিমায়িত মাছ। আজ মাছের কোনো গাড়ি বন্দরে আসেনি। তবে সিমেন্ট ও ভোজ্য তেল নিয়ে ১১টি গাড়ি ভারতে প্রবেশ করেছে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন অন্তত দেড় কোটি টাকার বিভিন্ন পণ্য রপ্তানি হয় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে। ২০২৩-২৪ অর্থবছরে বন্দর দিয়ে রপ্তানি হয় ৪২৭ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৪৩০ টাকার পণ্য। 

আর চলতি অর্থবছরের গত এপ্রিল পর্যন্ত রপ্তানি হয়েছে ৪৫৩ কোটি ১ লাখ ৯৬ হাজার ৭৯৩ টাকার পণ্য। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্য তেল, তুলা, প্রক্রিয়াজাত খাবার, মেলামাইন সামগ্রী ও শুটকি।
 
Related Topics

টপ নিউজ

রপ্তানি / আখাউড়া / স্থলবন্দর / মাছ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক
  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • রপ্তানি হ্রাস ও আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি ১৩.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে
  • যুদ্ধের প্রভাবে নতুন রপ্তানি আদেশ কমার শঙ্কা; শিল্পে ডিজেলের কোটা চায় বিজিএমইএ

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net