Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 30, 2026
হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 May, 2025, 11:25 am
Last modified: 19 May, 2025, 11:39 am

Related News

  • জয়-পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা: সিআরআইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ
  • হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • ‎নাটোরে ছাত্রদল নেতা হত্যা: বিএনপির এমপির ছেলে তিন দিনের রিমান্ডে ‎
  • জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ
  • ৭৫ হাজার টাকার শাড়ির মামলা: তানজিন তিশার বিরুদ্ধে এবার তদন্তে সিআইডি

হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ

গতকাল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়।
টিবিএস রিপোর্ট
19 May, 2025, 11:25 am
Last modified: 19 May, 2025, 11:39 am
ছবি: সংগৃহীত

ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এছাড়া, তার জামিনের শুনানির জন্য আগামী ২২মে দিন ধার্য করা হয়েছে।

আজ সোমবার (১৯ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রথমে সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হয়। তার ঘণ্টা খানেক বাদে তাকে এজলাসে নেওয়া হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ বিষয়ে শুনানি শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে, গতকাল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া একটি হত্যাচেষ্টা ঘটনায় ঢাকার সিএমএম আদালতে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলায় শেখ হাসিনা ও নুসরাত ফারিয়াসহ ২৮৩ জনকে আসামি করা হয়।

মামলার নথিপত্র থেকে জানা গেছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আসামি করা হয়েছে।

ফারিয়া ছাড়াও আসামি করা হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, অভিনেত্রী আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ অভিনয়শিল্পীকে।

২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং ও সঞ্চালনাও করেন। 

ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'মুজিব: দ্য মেকিং অভ আ নেশন'-এ শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া।

Related Topics

টপ নিউজ

নুসরাত ফারিয়া / আটক / আদালত / হত্যাচেষ্টা মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে জাপানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারত্বকে স্বাগত জানাল ভারত
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ইপিবি’র ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ। ছবি: সংগৃহীত
    রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’, অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান

Related News

  • জয়-পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা: সিআরআইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ
  • হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • ‎নাটোরে ছাত্রদল নেতা হত্যা: বিএনপির এমপির ছেলে তিন দিনের রিমান্ডে ‎
  • জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ
  • ৭৫ হাজার টাকার শাড়ির মামলা: তানজিন তিশার বিরুদ্ধে এবার তদন্তে সিআইডি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

2
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

4
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে জাপানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারত্বকে স্বাগত জানাল ভারত

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

6
ইপিবি’র ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ। ছবি: সংগৃহীত
অর্থনীতি

রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’, অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net