Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
জনগণ মনে করে অন্তর্বর্তী সরকারই এখনো তাদের জন্য ‘ভালো সমাধান’: আল জাজিরাকে ড. ইউনূস

বাংলাদেশ

ইউএনবি
28 April, 2025, 10:15 pm
Last modified: 28 April, 2025, 10:21 pm

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • বোরো মৌসুম শেষে কাতার থেকে সার আমদানি নিয়ে আশাবাদী কৃষিমন্ত্রী

জনগণ মনে করে অন্তর্বর্তী সরকারই এখনো তাদের জন্য ‘ভালো সমাধান’: আল জাজিরাকে ড. ইউনূস

এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘জনগণ বলছে না যে অন্তর্বর্তী সরকার চলে যাক, আজই নির্বাচন হোক... এমন কোনো সমস্যার মুখোমুখি আমরা হইনি যেখানে লোকেরা বলছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করো।’
ইউএনবি
28 April, 2025, 10:15 pm
Last modified: 28 April, 2025, 10:21 pm
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারই এখনো তাদের জন্য 'ভালো সমাধান'। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ২০২৬ সালের জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এটি হবে দেশের ইতিহাসে এযাবৎকালের সেরা নির্বাচন।

সম্প্রতি কাতার সফরকালে সে দেশের সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে কথা হয় ড. ইউনূসের। গতকাল রোববার আল জাজিরা সেই সাক্ষাৎকার প্রচার করেছে।

সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হয়, এটা কি বলা ঠিক হবে যে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের 'মধুচন্দ্রিমা' এখন সম্ভবত শেষ হয়েছে?

জবাবে ড. ইউনূস বলেন, 'জনগণ বলছে না যে অন্তর্বর্তী সরকার চলে যাক, আজই নির্বাচন হোক... এমন কোনো সমস্যার মুখোমুখি আমরা হইনি যেখানে লোকেরা বলছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করো।'

তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময়সূচি নির্ভর করছে কি পরিমাণ সংস্কারে সবাই ঐকমত্য হচ্ছে তার ওপর। সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন। তবে নির্বাচন জুনের পরে যাবে না। আর এটি হবে এযাবৎকালের সেরা নির্বাচন।

আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কি না—এ প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, 'আমরা এখনো জানি না। কারণ তারা (আওয়ামী লীগ) এখনো কিছু ঘোষণা করেনি।'

তিনি বলেন, ঘোষণা আসার পরই নির্বাচন কমিশনসহ অন্যান্য পক্ষের প্রতিক্রিয়া দেখা যাবে। এছাড়া অন্যান্য দলও দাবি করতে পারে যে বিদ্যমান আইনের আওতায় তারা অংশ নিতে পারবে না।  

রোহিঙ্গা একটি সম্পূর্ণ পৃথক বিষয় উল্লেখ করে ড. ইউনূস বলেন, 'আমরা আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘের সাথে রোহিঙ্গা সমস্যা নিয়ে কাজ করছি এবং এই লোকেরা যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে, তা নিশ্চিত করার জন্যও কাজ করছি। আমাদের চিন্তা হলো, কীভাবে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কিছু বোঝাপড়া তৈরি করা যায়, যাতে রোহিঙ্গারা তাদের নিজেদের বাড়িতে ফিরে যেতে এবং নিরাপদ পুনর্বাসন করতে পারে।'

Related Topics

টপ নিউজ

অন্তর্বতী সরকার / জনগণ / নির্বাচন / কাতার / দোহা / সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • বোরো মৌসুম শেষে কাতার থেকে সার আমদানি নিয়ে আশাবাদী কৃষিমন্ত্রী

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net