Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
জানুয়ারি–মার্চ প্রান্তিকে গ্রামীণফোনের মুনাফা কমেছে ৭০৪ কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
26 April, 2025, 08:25 pm
Last modified: 26 April, 2025, 08:26 pm

Related News

  • টেলিকম টাওয়ার থেকে ১৬ কিমি ক্যাবল, ২,০০০ ব্যাটারি চুরি: সেবা ব্যাহত, লোকসান বাড়ছে অপারেটরদের
  • বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা
  • বিশ্বের অন্যতম ব্যয়বহুল স্পেকট্রাম, নবায়নের চাপে পরীক্ষায় টেলিকম খাতের বিনিয়োগ সক্ষমতা
  • বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা
  • শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা দিল গ্রামীণফোন

জানুয়ারি–মার্চ প্রান্তিকে গ্রামীণফোনের মুনাফা কমেছে ৭০৪ কোটি টাকা

প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৬৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৯ টাকা ৯১ পয়সা।
টিবিএস রিপোর্ট
26 April, 2025, 08:25 pm
Last modified: 26 April, 2025, 08:26 pm
ছবি: সংগৃহীত।

দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোন ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে নিট মুনাফায় ৫৩ শতাংশ বা ৭০৪ কোটি টাকার পতন হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় গ্রামীণফোনের নিট মুনাফা দাঁড়িয়েছে ৬৩৩ কোটি ৯৩ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এই মুনাফা ছিল ১ হাজার ৩৩৮ কোটি টাকা।

এ প্রান্তিকে গ্রামীণফোনের আয় হয়েছে ৩ হাজার ৮৩৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের ৩ হাজার ৯৩৩ কোটি টাকার তুলনায় ২.৫ শতাংশ কম।

প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৬৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৯ টাকা ৯১ পয়সা।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, 'যদিও আমরা এখনো কঠিন সামষ্টিক অর্থনৈতিক পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি, তবে আমরা যে কৌশলগত পদক্ষেপ নিয়েছি, তা আমাদের আর্থিক সক্ষমতার উন্নতিতে সহায়ক হয়েছে।'

তিনি বলেন, 'এই প্রান্তিকে ডেটা ব্যবহারকারী ও ব্যবহারের প্রবৃদ্ধি ছিল শক্তিশালী। তবে ডেটা মূল্য নির্ধারণে ১৭ শতাংশ বড় ধরনের পতনের কারণে আগের বছরের তুলনায় রেভিনিউ কমে গেছে।'

ইয়াসির আজমান আরও বলেন, 'আমরা আইটি ও নেটওয়ার্ক অবকাঠামোর রূপান্তরের মাধ্যমে উদ্ভাবনের একটি নতুন যুগে প্রবেশ করেছি। দেশে ডেটা ও ডিজিটাল ভিত্তিক অর্থনীতির ভিত তৈরি করছি। প্রতি প্রান্তিকে উল্লেখযোগ্য আইটি রূপান্তর কার্যক্রম পরিচালনা করছি, যা পরিষেবার নির্ভরযোগ্যতা বাড়াচ্ছে এবং গ্রাহকদের আরও ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা দিচ্ছে।'

গ্রামীণফোনের প্রধান আর্থিক কর্মকর্তা অটো ম্যাগনে রিসবাক বলেন, 'গত প্রান্তিকে যেমন প্রত্যাশা করা হয়েছিল, অর্থনীতির ধীরগতির পুনরুদ্ধারের কারণে ডেটা ব্যবহার ও গ্রাহক বৃদ্ধির ধারা শক্তিশালী হয়েছে।'

তিনি আরও বলেন, 'পূর্ববর্তী বছরের তুলনায় আমাদের মোট রাজস্ব ২.৫ শতাংশ কমেছে, যার প্রধান কারণ সতর্ক ভোক্তা ব্যয়। তবে লিপ ইয়ারের প্রভাব সামঞ্জস্য করলে দেখা যায়, আমরা গত বছরের তুলনায় মাত্র ১ শতাংশ পিছিয়ে রয়েছি।'

Related Topics

টপ নিউজ

গ্রামীণফোন / নিট মুনাফা / টেলিকম খাত / গ্রামীণফোন / মুনাফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • টেলিকম টাওয়ার থেকে ১৬ কিমি ক্যাবল, ২,০০০ ব্যাটারি চুরি: সেবা ব্যাহত, লোকসান বাড়ছে অপারেটরদের
  • বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা
  • বিশ্বের অন্যতম ব্যয়বহুল স্পেকট্রাম, নবায়নের চাপে পরীক্ষায় টেলিকম খাতের বিনিয়োগ সক্ষমতা
  • বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা
  • শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা দিল গ্রামীণফোন

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net