Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
জিসানকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি রিপোর্ট
05 October, 2019, 10:05 pm
Last modified: 06 October, 2019, 02:46 am

Related News

  • জবাবদিহিমূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঈদের ছুটির আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় জড়িত আসামিরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিবি
  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জিসানকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জিসান হত্যাসহ কমপক্ষে ১১ মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে...
ইউএনবি রিপোর্ট
05 October, 2019, 10:05 pm
Last modified: 06 October, 2019, 02:46 am
ছবি : ফাইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম আলী আকবর চৌধুরী ওরফে জিসানকে দেশে ফিরিয়ে আনার পর তার বিচার করা হবে।

শনিবার রাজধানীর স্বামীবাগে লোকনাথ মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “হত্যাসহ কমপক্ষে ১১টি মামলার পরোয়ানাভুক্ত আসামি জিসান। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি খুব শিগগিরই তা সম্ভব হবে।।”

তিনি আরও বলেন, “শুধু শীর্ষ সন্ত্রাসী জিসানই নয়, অপরাধী যে-ই হোক, কেউ ছাড় পাবে না। অপরাধ করলে তাকে আইনের মুখোমুখি হতেই হবে।”

প্রসঙ্গত, গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে স্থানীয় পুলিশ জিসানকে গ্রেপ্তার করে।

বেশ ক’বছর ধরেই জিসানকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ চেষ্টা চালাচ্ছিল। ইন্টারপোলকে দরকারি কাগজপত্র পাঠানোর পর তারা এ-সংক্রান্ত রেড এলার্ট জারি করে। এরপর তাকে গ্রেফতার করা হয় বলে বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সূত্রে জানা গেছে।

গ্রেফতারের পর জিসানের হাতে দুটো পাসপোর্ট পাওয়া যায়। একটি ভারতীয়, যেখানে তার নাম আলী আকবর চৌধুরী। সেখানে উল্লেখ রয়েছে, তিনি আসামের শিলচরের মালুগড়ের বাসিন্দা। তার অন্য পাসপোর্টটি ডমিনিক রিপাবলিকের। 

জিসানের ভারতীয় পাসপোর্টটি ইস্যু করা হয়েছে দুবাইয়ের ভারতীয় দূতাবাস থেকে। ভারতীয় পাসপোর্ট থাকায় জিসানকে প্রথমে ভারতে নিয়ে যাওয়া হবে। এরপর বন্দী বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। 

আলী আকবর চৌধুরী ওরফে জিসান (ছবি: সংগৃহীত)

বাংলাদেশের ডিটেকটিভ ব্রাঞ্চ ইন্টারপোলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে যাতে জিসানকে ঝামেলা ছাড়াই দেশে নিয়ে আসা যায়। 

১৯৯৯ সালের দিকে ঢাকার বাড্ডা, গুলশান ও খিলগাঁও অঞ্চলে অপরাধমূলক তৎপরতার মাধ্যমে জিসানের উত্থান ঘটে। ২০০৩ সালের ১৪ মে মালিবাগে জিসানের বাহিনীর সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় দুজন পুলিশ সদস্য নিহত হন। ২০০৭ সালে জিসান বাংলাদেশ ত্যাগ করে ভারত হয়ে দুবাই চলে যান। 

সেখানে তিনি গাড়ি ও রেস্টুরেন্ট ব্যবসা গড়ে তোলেন। তবে এখনও বাংলাদেশের অপরাধ জগতের উপর তার প্রভাব রয়ে গেছে। স্থানীয় অপরাধীদের কাছ থেকে তিনি অর্থ আদায় করতেন। জি কে শামীম, খালেদ ভুঁইয়া ও ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের মতো ক্যাসিনো-চক্রের হোতাদের অনেকের সঙ্গেই তার যোগাযোগ রয়েছে। 

বিভিন্ন সূত্রের খবর, শামীম, খালেদ ও সম্রাট জিসানের সঙ্গে এ বছরের জুনে সিঙ্গাপুরে দেখা করেন। তবে পরে শামীমের সঙ্গে জিসানের সম্পর্কের অবনতি ঘটে। 

২৬ জুলাই পুলিশ জিসানের তিনজন সহযোগীকে গ্রেফতার করে। খান মোহাম্মদ ফয়সাল, জিয়াউল আবেদিন জুয়েল ও জাহিদ আবেদিন রুবেল নামের এই তিনজনকে খিলগাঁও থেকে অস্ত্রসহ আটক করা হয়।

পরে জানা যায় যে, এই তিনজন জিসানের নির্দেশে শামীমকে হত্যা করার মিশনে ছিলেন।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী / জিসান / অপরাধ / শীর্ষ সন্ত্রাসী / ক্যাসিনোবিরোধী অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • জবাবদিহিমূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঈদের ছুটির আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় জড়িত আসামিরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিবি
  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net