Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
ময়মনসিংহে সালিসে না আসায় বাড়ি গিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 April, 2025, 11:30 pm
Last modified: 13 April, 2025, 11:31 pm

Related News

  • পূর্ববিরোধের জের, মুন্সিগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা
  • শহীদ মিনারে শিক্ষার্থী হত্যা: ২ আসামির স্বীকারোক্তি, খুলনার শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন
  • ইরানি নেতাদের বেছে বেছে হত্যা করছে ইসরায়েল: এই কৌশল কি ফলপ্রসূ হবে?
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে সালিসে না আসায় বাড়ি গিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

রোববার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার নাওগাঁও পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
13 April, 2025, 11:30 pm
Last modified: 13 April, 2025, 11:31 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক কিশোর ও তারা বাবাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার নাওগাঁও পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- নাওগাঁও পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা আবদুল গফুর (৫০) এবং তার ছেলে মেহেদী হাসান (১৫)।

জানা যায়, নিহত আবদুল গফুরের প্রতিবেশী রাশেদের ঘর থেকে একটি মুঠোফোন ও কিছু কাগজ চুরি হয়। তিনি নিহত মেহেদীর বিরুদ্ধে এই চুরির অভিযোগ করেন। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মঞ্জুরুল হকের নেতৃত্বে আজ বেলা ১১টায় সালিস ডাকা হয়। কিন্তু মেহেদী নিরপরাধ দাবি করে সালিসে হাজির হননি বাবা-ছেলে।

আরও জানা যায়, এরপর সালিসের লোকজন আবদুল গফুরের বাড়িতে যায় এবং দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় সালিসের লোকজন আবদুল গফুরের বাড়িতে ভাঙচুর চালায় এবং রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ঘটনাস্থলেই তাদের দুজনকে হত্যা করা হয়। খবর পেয়ে ফুলবাড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে নিহতদের পরিবারের দাবি, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে চুরির অপবাদ দিয়ে এই হত্যা করা হয়েছে।

আটকেরা হলেন- পলাশীহাটা গ্রামের মো. রিপন (৩২), নাওগাঁও গ্রামের মৃত সাবান আলীর ছেলে মো. মোজাম্মেল হক (৬৫) এবং এক কিশোর (১৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান গণমাধ্যমকে বলেন, 'জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে চুরির অপবাদ দিয়ে বাবা–ছেলেকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'মরদেহ দুটি থানায় রয়েছে। সোমবার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।'

Related Topics

টপ নিউজ

ময়মনসিংহ / সালিশ / হত্যা / বাবা ও ছেলে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • পূর্ববিরোধের জের, মুন্সিগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা
  • শহীদ মিনারে শিক্ষার্থী হত্যা: ২ আসামির স্বীকারোক্তি, খুলনার শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন
  • ইরানি নেতাদের বেছে বেছে হত্যা করছে ইসরায়েল: এই কৌশল কি ফলপ্রসূ হবে?
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net