Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
আইএমএফ’র কাছে সরকারি বিনিয়োগ কমার ব্যাখ্যা দিলো পরিকল্পনা কমিশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 April, 2025, 07:10 pm
Last modified: 07 April, 2025, 07:23 pm

Related News

  • উচ্চশিক্ষিত তরুণদের ২৯% বেকার, অর্ধেকই যোগ্যতা অনুযায়ী কাজ পায় না: আইএমএফ
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ঋণপ্রস্তাব চূড়ান্ত করতে আইএমএফের সঙ্গে আগামী দুই সপ্তাহ আলোচনা করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • আইএমএফের কাছে ২০২৯ সাল পর্যন্ত ৪.৫ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ 

আইএমএফ’র কাছে সরকারি বিনিয়োগ কমার ব্যাখ্যা দিলো পরিকল্পনা কমিশন

এই বিষয়ে পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, সরকারের রাজস্ব আহরণের ওপর ভিত্তি করে এডিপির আকার নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়। ফলে এই বিষয়ে অর্থ অর্থ মন্ত্রণালয়ই ভালো উত্তর দিতে পারবে।
টিবিএস রিপোর্ট
07 April, 2025, 07:10 pm
Last modified: 07 April, 2025, 07:23 pm
ছবি: সংগৃহীত

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাধ্যমে সরকারি বিনিয়োগ কমার কারণ জানতে চেয়েছে আইএমএফ।সোমবার (৭ এপ্রিল) পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ এবং সফররত  আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ ব্যাখ্যা চায় সংস্থাটি। 

এই বিষয়ে পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, সরকারের রাজস্ব আহরণের ওপর ভিত্তি করে এডিপির আকার নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়। ফলে এই বিষয়ে অর্থ অর্থ মন্ত্রণালয়ই ভালো উত্তর দিতে পারবে।

এছাড়া, বাস্তবায়ন সক্ষমতার কারণেও অনেক সময় সরকারি বিনিয়োগ কমে যায়। ফলে প্রতিবছর এডিপিতে যে বরাদ্দ দেওয়া হয়, তা সংশোধিত এডিপিতে কমে যায়।

প্রতি অর্থবছরেই এ ধরণের ঘটনা ঘটছে বলে আইএমএফর প্রতিনিধি দলকে জানানো হয় বলে সভায় উপস্থিতি সূত্রে জানা গেছে। 

পরিকল্পনা বিভাগের সচিব এবং কার্যক্রম বিভাগের সদস্য ইকবাল আব্দুল্লাহ হারুনসহ  পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। 

গত মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় সংশোধিত এডিপির আকার কমিয়ে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা করা হয়। চলতি অর্থবছরের মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। 

আবার গত অর্থবছরের সংশাধিত এডিপি বরাদ্দের তুলনায় চলতি অর্থবছরের সংশোধিত এডিপির বরাদ্দ ২৯ হাজার কোটি টাকা, যা গত বছরের বরাদ্দের চেয়ে ১১.৮৩% কম।

সাধারণত আগের অর্থবছরের চেয়ে প্রতি অর্থবছর সংশোধিত বরাদ্দ (আরএডিপি) বাড়ে, তবে এবার তা কমেছে। গত অর্থবছরে সংশোধিত এডিপি বরাদ্দ ছিল ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। 

সংশ্লিষ্টদের মতে, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে বাস্তবায়ন পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এমনিতে সংশোধিত বরাদ্দ কমেছে, তার ওপরে বর্তমান বাস্তবতায় বরাদ্দের অর্থে ব্যয় নিয়েও শঙ্কা রয়েছে। 

এদিকে, পরিকল্পনা কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আইএমএফ সরকারের প্রতি অপ্রয়োজনীয় ও অগুরুত্বপূর্ণ প্রকল্প না নেওয়ার আহ্বান জানিয়েছে।

একইসঙ্গে, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের ওপরও জোর দিয়েছে সংস্থাটি। 

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা আনতে আইএমএফর নির্দেশনা অনুযায়ী বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে সংশ্লিষ্ট জনগণের গণের মতামত নেওয়ার সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। 

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে চলমান প্রতিটি প্রকল্পের হালনাগাদ তথ্য এএমএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া, উন্নয়ন প্রকল্পের তদারকির কার্যক্রম জোরদার করতে আইএমইডির অধীনে একটি অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে প্রান্তিক পর্যায় পর্যন্ত উন্নয়ন প্রকল্প তদারকি কার্যক্রম সহজ হবে। 

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা আনতে সরকারি ক্রয় আইনের সংশোধনের প্রক্রিয়াও শেষ পর্যায়ের রয়েছে। 

এছাড়া, আইএমএফ'র নির্দেশনা অনুযায়ী পরিবেশ সংক্রান্ত বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা।
 
Related Topics

টপ নিউজ

আইএমএফ / সরকারি বিনিয়োগ / এডিপি / পরিকল্পনা কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • অলংকরণ: টিবিএস
    মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • ফাইল ছবি: সংগৃহীত
    সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

Related News

  • উচ্চশিক্ষিত তরুণদের ২৯% বেকার, অর্ধেকই যোগ্যতা অনুযায়ী কাজ পায় না: আইএমএফ
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ঋণপ্রস্তাব চূড়ান্ত করতে আইএমএফের সঙ্গে আগামী দুই সপ্তাহ আলোচনা করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • আইএমএফের কাছে ২০২৯ সাল পর্যন্ত ৪.৫ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ 

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
অলংকরণ: টিবিএস
ফিচার

মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের

4
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

5
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net