Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
চীনের বিনিয়োগ আকর্ষণে ৪,০৬৫ কোটি টাকার প্রকল্প 

বাংলাদেশ

সাইফুদ্দিন সাইফ
07 April, 2025, 12:05 pm
Last modified: 07 April, 2025, 12:11 pm

Related News

  • জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
  • প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে চীনা বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন: আশিক চৌধুরী 
  • আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

চীনের বিনিয়োগ আকর্ষণে ৪,০৬৫ কোটি টাকার প্রকল্প 

চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ৮০০ একর জমিতে জি-টু-জি ভিত্তিতে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ৪,০৬৫ কোটি টাকার পুনর্গঠিত বিনিয়োগ প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
সাইফুদ্দিন সাইফ
07 April, 2025, 12:05 pm
Last modified: 07 April, 2025, 12:11 pm

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের বিনিয়োগ আকর্ষণে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের (সিইআইজেড) অবকাঠামো দ্রুত উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ৮০০ একর জমিতে জি-টু-জি ভিত্তিতে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ৪,০৬৫ কোটি টাকার পুনর্গঠিত বিনিয়োগ প্রকল্প গতকাল (৬ এপ্রিল) পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য পাঠিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

সূত্র জানায়, 'চীনা অর্থনৈতিক অঞ্চলের সহায়ক অবকাঠামো প্রকল্প' শীর্ষক এ প্রকল্পে ২ হাজার ৪৩৬ কোটি ৮৪ লাখ টাকা সরকারি তহবিল থেকে এবং ২ হাজার ১৪৮ কোটি ৮৬ লাখ টাকা চীনের দেওয়া ঋণের মাধ্যমে ব্যয় করা হবে।

বেজা ও পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেলে জুনের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করতে চায় বেজা। ২০২৯ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সূত্র জানায়, চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় ২০১৪ সালে। তবে বিভিন্ন জটিলতায় প্রকল্পের অগ্রগতি থমকে যায়।

গত মাসের শেষ দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরের পর এ প্রকল্পে আবার গতি আসে। তার সফরের আগেই, গত ২৫ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পরিকল্পনা কমিশনে পুনর্গঠিত প্রকল্প পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

২০১৪ সালের জুনে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও বেজার মধ্যে সিইআইজেড গঠনের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এরপর ২০২২ সালের আগস্টে দ্বিতীয় এমওইউ অনুযায়ী জি-টু-জি ভিত্তিতে যৌথভাবে অঞ্চলটি উন্নয়নের পথ খোলে।

এই অঞ্চলে চীনের কোম্পানিগুলো বিনিয়োগ ও শিল্প উন্নয়নের কাজ করবে এবং বেজা ড্রেনেজ, পানি, বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস, জেটি ও সড়কসহ পৌর অবকাঠামো ও অন্যান্য সহায়ক অবকাঠামোর দায়িত্বে থাকবে।

২০১৬ সালে বেজা আনোয়ারার ৮০০ একর জমি অধিগ্রহণ করে। কর্ণফুলী টানেল, সমুদ্রবন্দর ও বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় অঞ্চলটির অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

প্রশাসনিক ভবন ও পানি শোধনাগার বাদ দিয়ে প্রকল্পের ব্যয় ৪,০৬৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প পরিকল্পনায় রয়েছে ১,২৩৫ মিটার দৈর্ঘ্যের জেটি লিংক রোড, ২৫ মিলিয়ন লিটার ধারণক্ষমতার সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি), ২১২ মিটার বহুমুখী জেটি এবং ১২ কিলোমিটার বাউন্ডারি ওয়াল নির্মাণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন।
 

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

বিনিয়োগ / চীনা অর্থনৈতিক অঞ্চল / বেজা / অর্থনৈতিক অঞ্চল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
  • প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে চীনা বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন: আশিক চৌধুরী 
  • আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net