Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
সাভার ও আশুলিয়ায় ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান, পুলিশের গাড়ির কাঁচ ভাঙচুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 March, 2025, 10:40 pm
Last modified: 23 March, 2025, 10:48 pm

Related News

  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  
  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি

সাভার ও আশুলিয়ায় ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান, পুলিশের গাড়ির কাঁচ ভাঙচুর

অভিযানের একপর্যায়ে আশুলিয়ার বলিভদ্র এলাকায় ব্যবসায়ীসহ একদল লোক বাধা দেন। তারা ইটপাটকেল ছুড়ে পুলিশের দুটি গাড়ির কাঁচ ভাঙচুর করেন।  
টিবিএস রিপোর্ট
23 March, 2025, 10:40 pm
Last modified: 23 March, 2025, 10:48 pm
ছবি: সংগৃহীত

ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা অন্তত ৭ হাজার দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আজ রোববার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা জেলা প্রশাসনের নির্দেশনায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের একপর্যায়ে আশুলিয়ার বলিভদ্র এলাকায় ব্যবসায়ীসহ একদল লোক বাধা দেন। তারা ইটপাটকেল ছুড়ে পুলিশের দুটি গাড়ির কাঁচ ভাঙচুর করেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বলিভদ্র এলাকায় অভিযান শুরুর পরপরই কয়েকজন লোক অভিযানে বাঁধা দিলে দুইজনকে গাড়িতে তুলে নেয় পুলিশ। পরে হঠাৎ করে হকারসহ একদল লোক ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের দুটি গাড়ির কাঁচ ভাঙচুর করেন। পরে সেখান থেকে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা চলে যান।

অভিযানে সেনাবাহিনীর সদস্যরা ছাড়াও জেলা ও হাইওয়ে পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার জানান, সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকা থেকে শুরু করে, গেন্ডা, সাভার বাসস্ট্যান্ডসহ আশুলিয়ার পল্লী বিদ্যুৎ, বাইপাইল, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ও বলিভদ্র এলাকা পর্যন্ত সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা অন্তত ৭ হাজার অস্থায়ী দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। এরপর কেউ আইন অমান্য করার চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে। 

জানতে চাইলে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বলিভদ্র এলাকায় অভিযান শেষ হয়েছে ঠিক এমন সময় কয়েকজন এসে পুলিশের দুটি গাড়িতে ইটপাটকেল ছুড়ে গ্লাস ভাঙচুর করেছে। তাদের চিহ্নিত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

সাভার / আশুলিয়া / অভিযান / পুলিশ / ভাঙচুর / দোকান / ফুটপাত / অবৈধ স্থাপনা উচ্ছেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  
  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net