Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
বাংলাদেশের ব্যাংকখাতের ঋণমান ‘নেতিবাচক’ করেছে মুডিস

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
12 March, 2025, 06:30 pm
Last modified: 12 March, 2025, 07:05 pm

Related News

  • বাংলাদেশের ঋণমান কমিয়ে বি-২’তে নামাল মুডিস, পূর্বাভাস নেতিবাচক
  • আন্দোলন ও সহিংসতার মধ্যে বাংলাদেশের ঋণমান কমালো এসঅ্যান্ডপি
  • মুডিস-এর রেটিং কমানোর কারণ ভূরাজনৈতিক, অর্থনৈতিক নয়: কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর
  • বাংলাদেশের ঋণমান কমিয়ে বি-১ করলো মুডিস, পূর্বাভাস স্থিতিশীল 
  • মুডি’স এর সতর্কবার্তা: ব্যয়বহুল হয়ে উঠতে পারে বৈদেশিক বাণিজ্য- বিশেষজ্ঞ 

বাংলাদেশের ব্যাংকখাতের ঋণমান ‘নেতিবাচক’ করেছে মুডিস

মুডিসের মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হয়ে যাওয়ায় এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের কার্যক্রম চ্যালেঞ্জের মুখে পড়বে।
টিবিএস রিপোর্ট
12 March, 2025, 06:30 pm
Last modified: 12 March, 2025, 07:05 pm
ছবি: ব্লুমবার্গ থেকে সংগৃহীত

আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস বাংলাদেশের ঋণমান 'বি-ওয়ান' থেকে কমিয়ে 'বি-টু'তে নামিয়েছে। এর ফলে পূর্বাভাসের অবনতি ঘটেছে। অর্থাৎ, এ পূর্বাভাস 'স্থিতিশীল' থেকে 'নেতিবাচক' অবস্থায় চলে গেছে।

বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং সংস্থাটি তাদের পর্যালোচনায় বলেছে, সম্পদের ঝুঁকি বাড়ছে, অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হচ্ছে, যা ব্যাংকগুলোর মুনাফা ও স্থিতিশীলতার ওপর চাপ তৈরি করবে।

আজ বুধবার প্রকাশিত মুডিসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্পদের মানের অবনতি, উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। 

সংস্থাটি পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালের জুনে শেষ হওয়া অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশে নেমে আসবে, যা আগের বছরের ৫ দশমিক ৮ শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

মুডিসের মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হয়ে যাওয়ায় এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের কার্যক্রম চ্যালেঞ্জের মুখে পড়বে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, পোশাক খাতের সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদা হ্রাস অর্থনৈতিক মন্দার অন্যতম কারণ।

অন্যদিকে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক ১৫ মাসের ব্যবধানে নীতিগত সুদের হার ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করেছে। তবে ২০২৫ সালেও মূল্যস্ফীতি উচ্চমাত্রায়, প্রায় ৯ দশমিক ৮ শতাংশে থাকার আশঙ্কা করছে মুডিস।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ব্যাংক খাতের সম্পদের ঝুঁকি বাড়ছে, কারণ খেলাপি ঋণের হার বেড়ে চলেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে সমগ্র ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণের হার ১৭ শতাংশে পৌঁছেছে, যা মাত্র ৯ মাস আগে ৯ শতাংশ ছিল।

মুডিস বলেছে, অর্থনৈতিক পরিবেশের অবনতি হওয়ায় সম্পদের মানও আরও দুর্বল হবে। 

এছাড়া, সামাজিক অস্থিরতা কিছু দেশীয় ব্যবসার স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে, যার ফলে চাহিদা কমেছে, সরবরাহ শৃঙ্খল বাধাগ্রস্ত হয়েছে এবং শ্রম ঘাটতি তৈরি হয়েছে।

২০২৫ সালের এপ্রিলে কার্যকর হতে যাওয়া খেলাপি ঋণের নতুন ও কঠোর শ্রেণিবিন্যাসের নিয়মগুলো পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলতে পারে বলে জানিয়েছে মুডিস। 

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দুর্বল অবস্থা

চ্যালেঞ্জের মধ্যেও সামগ্রিক মূলধন পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে, কারণ ঋণ প্রবৃদ্ধি কমে আসছে। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর গড় মূলধন পর্যাপ্ততার অনুপাত (সিএআর) ছিল ঋণাত্বক ২ দশমিক ৫ শতাংশ, যা বেসরকারি ব্যাংকগুলোর ৯ দশমিক ৪ শতাংশ গড়ের তুলনায় অনেক নিচে এবং নিয়মিত ন্যূনতম মূলধন চাহিদারও নিচে।

মুডিস বলছে, খেলাপি ঋণের উচ্চ হার ও দুর্বল মুনাফার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো মূলধনের সংকটে থাকবে, কারণ সরকার নতুন করে মূলধন সহায়তা না দিলে তাদের অবস্থার উন্নতি হবে না।

বাংলাদেশের ব্যাংক খাতে তারল্য পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল থাকলেও চাপ অব্যাহত থাকবে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ব্যাংক ব্যবস্থার গড় ঋণ-আমানত অনুপাত ছিল ৮১ শতাংশ।

মুডিসের মতে, সরকারের সহায়তা অব্যাহত থাকবে, কারণ 'সংক্রমণ ঝুঁকি' কমাতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন নিয়ন্ত্রক শিথিলতা ও তারল্য সহায়তা প্রদান করতে পারে।

Related Topics

মুডিস / ঋণমান / ব্যাংক খাতের পূর্বাভাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • বাংলাদেশের ঋণমান কমিয়ে বি-২’তে নামাল মুডিস, পূর্বাভাস নেতিবাচক
  • আন্দোলন ও সহিংসতার মধ্যে বাংলাদেশের ঋণমান কমালো এসঅ্যান্ডপি
  • মুডিস-এর রেটিং কমানোর কারণ ভূরাজনৈতিক, অর্থনৈতিক নয়: কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর
  • বাংলাদেশের ঋণমান কমিয়ে বি-১ করলো মুডিস, পূর্বাভাস স্থিতিশীল 
  • মুডি’স এর সতর্কবার্তা: ব্যয়বহুল হয়ে উঠতে পারে বৈদেশিক বাণিজ্য- বিশেষজ্ঞ 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net