Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 30, 2026
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের মৌন মিছিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 March, 2025, 08:00 pm
Last modified: 09 March, 2025, 08:17 pm

Related News

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬ তম প্রজাপতি মেলা ২৭ নভেম্বর
  • অতিথি পাখির নিরাপত্তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
  • দোকানের মালিকানা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই হলে সংঘর্ষ, আহত ৯
  • টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের মৌন মিছিল

কর্মসূচি থেকে শিক্ষক-শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের বিচার নিশ্চিত করার দাবি জানান।
টিবিএস রিপোর্ট
09 March, 2025, 08:00 pm
Last modified: 09 March, 2025, 08:17 pm
ছবি: টিবিএস

দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে মৌন মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

আজ রোববার (৯ মার্চ) বিকেলে ক্যাম্পাসে পৃথকভাবে তারা এ কর্মসূচি পালন করেন। 

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে মিছিলটি শুরু করেন। এ সময় মুখে লাল কাপড় বেঁধে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। শিক্ষার্থীদের মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। 

সমাবেশে মার্কেটিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, 'নতুন বাংলাদেশে আমরা ধর্ষণ এবং নারী নির্যাতনের মতো ঘটনাগুলো দেখতে চাই না। গত ১৫ বছরের স্বৈরাচার সরকারের আমলে বিচারহীনতার সংস্কৃতি গড়ে ওঠার ফলে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছ।'

এ সময় শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত ধর্ষকদের বিচার নিশ্চিতের এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট।

ধর্ষকের শাস্তির দাবিতে একইদিন সকাল সাড়ে ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক ও চারুকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। এছাড়া দুপুর দেড়টার দিকে একই দাবিতে পৃথক মানববন্ধন করেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে মানববন্ধন দুটি অনুষ্ঠিত হয়।

ছবি: টিবিএস

জাবিতে ধর্ষণবিরোধী মঞ্চ গঠন

নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে 'ধর্ষণবিরোধী মঞ্চ' নামে একটি প্ল্যাটফর্ম ও কমিটি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

আজ বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে গঠিত এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / ধর্ষণবিরোধী আন্দোলন / অন্তর্বতী সরকার / মৌন সমাবেশ / জাবি / ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
    জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা
  • বাইন্যান্সের লোগো। ছবি: এপি
    ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো
  • বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
    ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা
  • প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
    ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত
  • বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
    তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

Related News

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬ তম প্রজাপতি মেলা ২৭ নভেম্বর
  • অতিথি পাখির নিরাপত্তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
  • দোকানের মালিকানা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই হলে সংঘর্ষ, আহত ৯
  • টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

Most Read

1
জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
বাংলাদেশ

জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা

2
বাইন্যান্সের লোগো। ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত

3
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো

4
বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
আন্তর্জাতিক

ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা

5
প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
বাংলাদেশ

ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত

6
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
বাংলাদেশ

তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net