Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
হলুদের বিনিময় মূল্য যখন স্বর্ণ!

অফবিট

টিবিএস ডেস্ক 
16 November, 2020, 04:10 pm
Last modified: 16 November, 2020, 06:08 pm

Related News

  • হাসপাতালের অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের স্ত্রী গ্রেপ্তার
  • বিমানের উড়োজাহাজের টয়লেট থেকে ১১ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
  • দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের আহ্বান
  • শ্রীলঙ্কায় আলু ও পেঁয়াজ রপ্তানি করতে চায় বাংলাদেশ, সম্ভাবনা যাচাইয়ে কলম্বো যাবে প্রতিনিধি দল
  • রোগীর মূত্রথলি থেকে ৩.১ কেজির পাথর অপসারণ, বিশ্বরেকর্ডের দাবি শ্রীলঙ্কার হাসপাতালের

হলুদের বিনিময় মূল্য যখন স্বর্ণ!

কালোবাজারে এক কেজির স্বর্ণের বিনিময়ে বিক্রি হচ্ছে ১০০ কেজি হলুদ। ভারত ও শ্রীলঙ্কার সীমান্তে বিগত মাসগুলোতে চোরাকারবারি চালান ধরা পড়েছে।
টিবিএস ডেস্ক 
16 November, 2020, 04:10 pm
Last modified: 16 November, 2020, 06:08 pm
ছবি: শাটারস্টক

দক্ষিণ এশিয়ান দেশগুলোর রন্ধনপ্রণালিতে অপরিহার্য উপাদান হলুদ। এশিয়ান দেশগুলোতে হলুদের ব্যবহার এত প্রচলিত যে, কালোবাজারে এটি বিক্রির কথা চিন্তাই করা যায় না। তবে এমনটাও ঘটেছে শ্রীলঙ্কায়; কালোবাজারে এমনকি স্বর্ণের বিনিময়ে বিক্রি হচ্ছে হলুদ!

রান্নার স্বাদ বাড়ানো ছাড়াও হলুদের স্বাস্থ্যগত গুণাগুণও রয়েছে। অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টিসেপটিক উপাদান হওয়ায় শ্রীলঙ্কায় করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির গুণাগুণের জন্য হলুদের চাহিদা বেড়ে গেছে বহুগুণে। দেশটিতে বর্তমানে হলুদের যোগান কম হওয়ায় কালোবাজারে বিক্রি শুরু হয়েছে।

শ্রীলঙ্কার সরকারি হিসাব অনুযায়ী ২০১৯ সালে সড়ে সাত হাজার টন হলুদ বিক্রি হলেও উৎপাদিত হয় মাত্র দুই হাজার টন। হলুদের চাহিদা মেটানোর জন্য মূলত আমদানির ওপরই নির্ভরশীল দেশটি।

শ্রীলঙ্কায় মহামারি শুরুর এক মাস আগেই দেশীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষ হলুদ, আদা, দারুচিনি ও জায়ফলের আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। মহামারির আগে শ্রীলঙ্কায় প্রতি কেজি হলুদের দাম ছিল ৩৫০ রুপি (১.৯০ ডলার)। মহামারি শুরু হওয়ার পরই দাম প্রায় ১৩ গুণ বেড়ে ২৭ ডলারে দাঁড়ায়।

ছবি: শাটারস্টক

কালোবাজারে এক কেজির স্বর্ণের বিনিময়ে বিক্রি হচ্ছে ১০০ কেজি হলুদ। ভারত ও শ্রীলঙ্কার সীমান্তে বিগত মাসগুলোতে চোরাকারবারি চালান ধরা পড়েছে। ভারতের তামিলনাড়ু প্রদেশের উপকূল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি অঞ্চল থেকেই গত দুই মাসে ৪ হাজার ৬৮৫ টন হলুদ জব্দ করা হয়েছে। নৌকা ও মাছ ধরার ট্রলারের মাধ্যমে হলুদ চোরাচালানের স্বীকারোক্তি দেওয়া সাতজনকে আটক করা হয়েছে।

শ্রীলঙ্কার সীমান্ত থেকেও আগস্ট পর্যন্ত সাত টনের বেশি হলুদ জব্দ করা হয়। দুটি দেশের উপকূল অঞ্চলের জেলেরা হলুদ চোরাকারবারির সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। ইতোপূর্বে স্বর্ণ, গাঁজা ও সামুদ্রিক শসার মতো উচ্চমূল্যের উপাদানের চোরাকারবারি হলেও, এ অঞ্চলে হলুদের চোরাচালান এবারই প্রথম।

চাহিদা বৃদ্ধির কারণে হলুদের গুড়ায় ভেজালের আশঙ্কাও দেখা গেছে। বেশি লাভের আশায় হলুদ গুড়ার সঙ্গে চালের ময়দা, গমের ময়দা এমনকি কাপড়ের রঙ মিশিয়েও বিক্রি করা হচ্ছে। তবে এখনো দেশীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমদানি নিষেধাজ্ঞা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান সরকার। আগামী বছরের মধ্যেই দেশের চাহিদা পূরণের জন্য যথেষ্ট পরিমাণে হলুদ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

  • সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

Related Topics

টপ নিউজ

হলুদ / শ্রীলঙ্কা / চোরাচালান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • হাসপাতালের অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের স্ত্রী গ্রেপ্তার
  • বিমানের উড়োজাহাজের টয়লেট থেকে ১১ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
  • দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের আহ্বান
  • শ্রীলঙ্কায় আলু ও পেঁয়াজ রপ্তানি করতে চায় বাংলাদেশ, সম্ভাবনা যাচাইয়ে কলম্বো যাবে প্রতিনিধি দল
  • রোগীর মূত্রথলি থেকে ৩.১ কেজির পাথর অপসারণ, বিশ্বরেকর্ডের দাবি শ্রীলঙ্কার হাসপাতালের

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net