Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
সিলেটে নদীতে পানি খেতে এসে ধরা পড়ল বিলুপ্ত প্রজাতির প্রাণী, পরে অবমুক্ত 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 February, 2025, 04:50 pm
Last modified: 23 February, 2025, 04:58 pm

Related News

  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ৪ দিনেও মেলেনি মরদেহ
  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের ১ ক্রুকে উদ্ধারের দাবি মার্কিন বাহিনীর 
  • তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন

সিলেটে নদীতে পানি খেতে এসে ধরা পড়ল বিলুপ্ত প্রজাতির প্রাণী, পরে অবমুক্ত 

বন বিভাগের কর্মকর্তা ও পরিবেশকর্মীরা বলছেন, এটি বিলুপ্তপ্রায় বনছাগল বা বিরল প্রজাতির হরিণ হতে পারে। অপরদিকে প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এটি ‘লাল গোরাল’।
টিবিএস রিপোর্ট
23 February, 2025, 04:50 pm
Last modified: 23 February, 2025, 04:58 pm
ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাট উপজেলায় লোভাছড়া নদীর পাড়ে অপরিচিত একটি প্রাণী দেখতে পান গ্রামবাসী। পরে তারা ধাওয়া দিয়ে প্রাণীটিকে ধরে ফেলেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা এসে গ্রামবাসীর সহায়তায় প্রাণীটিকে লোভছড়া বনে অবমুক্ত করেন। 

তবে প্রাণীটির নাম নিয়ে সংশয় তৈরি হয়েছে। বন বিভাগের কর্মকর্তা ও পরিবেশকর্মীরা বলছেন, এটি বিলুপ্তপ্রায় বনছাগল বা বিরল প্রজাতির হরিণ হতে পারে। অপরদিকে প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এটি 'লাল গোরাল'।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার সকালে নদীতে পানি পান করতে নামে প্রাণীটি। কয়েকজন দেখতে পেয়ে প্রাণীটি ধরার জন্য ধাওয়া দেন। কিছুটা দূরে আসামপাড়া নিহালপুর গ্রামের পাশে তারা প্রাণীটি ধরে ফেলেন। এরপর লোভাছড়া চা বাগানের তত্ত্বাবধায়ক ও প্রাণী অধিকারকর্মী ইউসুফ উসমানকে খবর দেওয়া হয়। তিনি বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন। পরে বন বিভাগের বিট কর্মকর্তা মো. আলী আক্তারুল হক চৌধুরীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাণীটি উদ্ধার করে লোভাছড়া বাগান সংলগ্ন বনে অবমুক্ত করেন।

ইউসুফ ওসমান জানান, প্রাণীটি পানি খেতে নদীতে নামলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ধরেন। পরে বন বিভাগের কর্মকর্তারা চেতনানাশক ইনজেকশন দিয়ে একে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে এসে লোভাছড়া বনে অবমুক্ত করেন।

বন বিভাগের বিট কর্মকর্তা মো. আলী আক্তারুল হক চৌধুরী বলেন, প্রাণিটি বিলুপ্ত প্রজাতির হরিণ।

তিনি বলেন, প্রাণীটি ঊরুতে কিছুটা আঘাত পেয়েছিল, এ জন্য চিকিৎসা দেওয়া হয়। সুস্থ অবস্থাতেই প্রাণীটিকে লোভাছড়া চা বাগানসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

ছবি: সংগৃহীত

এদিকে পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম জানিয়েছেন, উদ্ধারকৃত প্রাণীটি বনছাগল। তিনি বলেন, কয়েক দশক আগেও সিলেটের বনে প্রচুর পরিমাণে বনছাগলের দেখা মিলত। এখন আর চোখেই পড়ে না। সিলেট অঞ্চলে প্রাণীটি এখন একেবারেই বিলুপ্তপ্রায়।

প্রাণীটি উদ্ধার করায় গ্রামবাসীর প্রশংসা করে তিনি বলেন, এখন যেকোনো প্রাণী ধরেই পিটিয়ে মেরে ফেলার একটা অলিখিত রেওয়াজ দেখা যায়। কিন্তু এখানে প্রাণীর প্রতি বিরল ভালোবাসা দেখিয়েছেন মানুষজন। তারা প্রাণীটিকে ধরে বন বিভাগে খবর দিয়েছেন। পরে সবাই মিলে প্রাণীটিকে বনে অবমুক্ত করেছেন, এটা প্রশংসনীয়।

তবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়ো মেডিকেল সায়েন্সের অধ্যাপক ড. মো. মুক্তার হোসাইন  প্রাণীটিকে লাল গোরাল বলে শনাক্ত করেন। তিনি বলেন, 'এটি হরিণ প্রজাতির হলেও হরিণ নয়। এটি রেড গোরাল। রেড ফক্স নামেও এটি পরিচিত।'
 

Related Topics

টপ নিউজ

সিলেট / বন বিভাগ / প্রাণী / উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ৪ দিনেও মেলেনি মরদেহ
  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের ১ ক্রুকে উদ্ধারের দাবি মার্কিন বাহিনীর 
  • তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net