Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 30, 2026
শিক্ষক সংকট: শের-ই-বাংলা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 February, 2025, 06:20 pm
Last modified: 20 February, 2025, 06:27 pm

Related News

  • এক দিনের জন্য সাজেক সড়কে অবরোধ শিথিল
  • সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগারগাঁওয়ে সড়ক অবরোধ
  • সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ-মাঠ পুনরুদ্ধারের দাবিতে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ভাঙচুর শেকৃবি শিক্ষার্থীদের
  • ১২ ঘণ্টায়ও নেভেনি ইনানীতে গ্যাস থেকে সৃষ্ট আগুন, ঘটনাস্থলে যাচ্ছে বাপেক্সের বিশেষজ্ঞ দল
  • স্থবির সাজেক, সড়ক অবরোধ অব্যাহত

শিক্ষক সংকট: শের-ই-বাংলা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর ৬ জন চিকিৎসককে এই কলেজে বদলি করে। শিক্ষার্থীদের দাবি অভিজ্ঞ শিক্ষক থাকতেও অনভিজ্ঞ কয়েকজন চিকিৎসককে এখানে নিয়োগ দেয়া হয়েছে। তাই তারা প্রজ্ঞাপন না মেনে তাতে অগ্নিসংযোগ করেছে এবং সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
টিবিএস রিপোর্ট
20 February, 2025, 06:20 pm
Last modified: 20 February, 2025, 06:27 pm
আন্দোলনরত শেরে ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

বরিশালে শের ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনের দাবিতে হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় হাসপাতালের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে বান্দ রোডে অবরোধ করে তারা। এর আগে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। 

তবে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এক ঘণ্টা পরে সড়ক ছেড়ে দেয় তারা।

শিক্ষার্থীরা জানান, কলেজে মোট ৩৩৪ জন শিক্ষকের পদের বিপরীতে ১৬১ টি পদে শিক্ষক রয়েছে। বাকি ১৭৩ টি পদ শূন্য। যার ফলে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে গত সোমবার থেকে কলেজে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে তারা। কিন্তু তাদের দাবি মানা হয়নি।

এর মধ্যে গতকাল স্বাস্থ্য অধিদপ্তর ৬ জন চিকিৎসককে এই কলেজে বদলি করে। শিক্ষার্থীদের দাবি অভিজ্ঞ শিক্ষক থাকতেও অনভিজ্ঞ কয়েকজন চিকিৎসককে এখানে নিয়োগ দেয়া হয়েছে, যা শিক্ষার্থীদের দাবির প্রতি প্রহসন। তাই তারা প্রজ্ঞাপন না মেনে তাতে অগ্নিসংযোগ করেছে এবং সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।

হাফিজুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, "এটি অত্যন্ত দুঃখের বিষয় শিক্ষক সংকট নিরসনে শিক্ষার্থীদের রাস্তায় নামতে হলো। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে শিক্ষক সংকট দূর করবে। আমরা ক্লাসে ফিরতে চাই।"

শের ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. ফয়জুল বাশার বলেন, "শিক্ষার্থীদের দাবি পূরণের জন্য আমি মন্ত্রণালয়ে কথা বলেছি। সরকার মেডিকেল কলেজের সংকট নিরসনে কাজ করছে।"

উল্লেখ্য, শিক্ষক সংকট নিরসনের দাবিতে ১৭ ফেব্রুয়ারি শের ই বাংলা মেডিকেল কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা।

Related Topics

টপ নিউজ

শেরে ই বাংলা মেডিকেল কলেজ / শিক্ষক সংকট / নিরসন / অবরোধ / শিক্ষার্থী / প্রজ্ঞাপন / আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
    জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা
  • বাইন্যান্সের লোগো। ছবি: এপি
    ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো
  • বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
    ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা
  • প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
    ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত
  • বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
    তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

Related News

  • এক দিনের জন্য সাজেক সড়কে অবরোধ শিথিল
  • সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগারগাঁওয়ে সড়ক অবরোধ
  • সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ-মাঠ পুনরুদ্ধারের দাবিতে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ভাঙচুর শেকৃবি শিক্ষার্থীদের
  • ১২ ঘণ্টায়ও নেভেনি ইনানীতে গ্যাস থেকে সৃষ্ট আগুন, ঘটনাস্থলে যাচ্ছে বাপেক্সের বিশেষজ্ঞ দল
  • স্থবির সাজেক, সড়ক অবরোধ অব্যাহত

Most Read

1
জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
বাংলাদেশ

জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা

2
বাইন্যান্সের লোগো। ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত

3
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো

4
বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
আন্তর্জাতিক

ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা

5
প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
বাংলাদেশ

ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত

6
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
বাংলাদেশ

তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net