Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
‘কবজি কাটা’ গ্যাংয়ের প্রধান আনোয়ারসহ গ্রেপ্তার ৩: র‍্যাব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 February, 2025, 09:10 am
Last modified: 19 February, 2025, 09:12 am

Related News

  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • দেশজুড়ে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব
  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮

‘কবজি কাটা’ গ্যাংয়ের প্রধান আনোয়ারসহ গ্রেপ্তার ৩: র‍্যাব

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন ২০২৪ সালে 'কবজি কাটা গ্যাং' গড়ে তোলেন।
টিবিএস রিপোর্ট
19 February, 2025, 09:10 am
Last modified: 19 February, 2025, 09:12 am
প্রতীকী ছবি: পিক্সাবে

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে আনোয়ার হোসেন (৩৬) রাজধানীর মোহাম্মদপুর-আদাবর এলাকায় সক্রিয় কুখ্যাত 'কবজি কাটা' গ্যাংয়ের প্রধান।

অন্য দুই গ্রেপ্তারকৃত হলেন— মো. ইমন (২০) ও মো. ফারিদ (২৭)। তারা দুজনই আনোয়ার হোসেনের সহযোগী।

গতকাল (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে র‍্যাব।

প্রধানত কিশোর সদস্যদের নিয়ে গঠিত এই গ্যাং মোহাম্মদপুর, বসিলা ও নবীনগর হাউজিং এলাকায় চাঁদাবাজি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল।

যেসব ভুক্তভোগী বাধা দেওয়ার চেষ্টা করতেন, তাদের নৃশংসভাবে আক্রমণ করা হতো। কেউ কেউ হাতের কবজি হারিয়েছেন। আতঙ্ক ছড়াতে এসব ভয়াবহ ঘটনা মোবাইল ফোনে ধারণ করে গ্রুপটি টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করত।

গ্যাংটির একাধিক সদস্য গ্রেপ্তার হলেও 'শুটার আনোয়ার' বা 'কবজি কাটা আনোয়ার' নামে পরিচিত আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

আনোয়ারের অপরাধ জগতে যাত্রা

সংবাদ সম্মেলনে র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. খালিদুল হক হাওলাদার বলেন, "আনোয়ার জীবিকার সন্ধানে ২০০৫ সালে বাগেরহাট থেকে ঢাকায় আসে। প্রথমে বিশুদ্ধ পানির সরবরাহের কাজ করলেও পরবর্তীতে ছিনতাই ও বাসস্ট্যান্ডে চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে। ২০২৪ সালে সে ভয়ংকর 'কবজি কাটা গ্যাং' গড়ে তোলে।"

তিনি আরও বলেন, "তার কাজে কেউ বাধা দিলে কিশোর গ্যাং সদস্যদের দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হতো। এরপর কবজি কেটে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আতঙ্ক তৈরি করা হতো।"

গ্যাংয়ের বিস্তার

গ্রেপ্তার এড়াতে আনোয়ার প্রায়ই গা-ঢাকা দিতেন এবং ছদ্মবেশ ব্যবহার করতেন। পরে তিনি আরও কিশোর সদস্য নিয়ে নতুন একটি গ্যাং গঠন করেন।

এই গ্যাং ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর হাউজিং, আদাবর, শেখেরটেক ও নবোদয় হাউজিং এলাকায় সক্রিয় ছিল। তারা হত্যা, মাদক ও অস্ত্র পাচার, চাঁদাবাজি এবং ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

র‍্যাবের অধিনায়ক বলেন, "আনোয়ারের বাহিনী অত্যন্ত সুপরিকল্পিতভাবে হামলা চালাত। তারা প্রথমে যানজট তৈরি করত, সিসিটিভি ক্যামেরা ভাঙত, রাস্তা ব্লক করত। এরপর নির্দিষ্ট ব্যক্তিকে ফিল্মি স্টাইলে কুপিয়ে গুরুতর আহত করত এবং কবজি কেটে তা জনসমক্ষে প্রদর্শন করত। ভুক্তভোগীদের অনেকেই গুরুতর আহত হতেন, কেউ কেউ হাত-পা হারিয়েছেন।"

গত কয়েক হাতে অন্তত ৭-৮ জন গুরুতর আহত হয়েছেন। কেউ হাত হারিয়েছেন, কেউ পা, কেউ আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। ভয় ও হুমকির কারণে অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন এবং মামলা করতেও সাহস পাননি।

২০১৯ সালে আদাবর থানায় প্রথম আনোয়ারের বিরুদ্ধে মামলা হয়। এরপর হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধে অসংখ্য মামলা হলেও জামিনে বেরিয়ে আগের চেয়ে আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি। 

র‍্যাব-২ জানিয়েছে, আনোয়ারের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করা হচ্ছে এবং তার দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আনোয়ারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Related Topics

টপ নিউজ

কবজি কাটা / গ্যাং / কিশোর গ্যাং / গ্রেপ্তার / র‍্যাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • দেশজুড়ে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব
  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net