Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
ধানমন্ডি ৩২-এর ঘটনা বিশৃঙ্খলা সৃষ্টি ও গণতন্ত্র পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অংশ হতে পারে: হাফিজ উদ্দিন

বাংলাদেশ

ইউএনবি
06 February, 2025, 04:55 pm
Last modified: 06 February, 2025, 05:23 pm

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার

ধানমন্ডি ৩২-এর ঘটনা বিশৃঙ্খলা সৃষ্টি ও গণতন্ত্র পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অংশ হতে পারে: হাফিজ উদ্দিন

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বিএনপিপন্থী প্ল্যাটফর্ম স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ’- শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ইউএনবি
06 February, 2025, 04:55 pm
Last modified: 06 February, 2025, 05:23 pm
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ধানমন্ডি-৩২ নম্বর বাড়ি এবং অন্যান্য স্থাপনায় ঘটে যাওয়া ঘটনাগুলোর পেছনে একটি চক্র থাকতে পারে, যারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে কাজ করছে।

তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বিএনপিপন্থী প্ল্যাটফর্ম স্বাধীনতা ফোরাম আয়োজিত 'বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ'- শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, 'যে ঘটনা গতকাল (বুধবার) শুরু হয়েছে, তা এখনও চলমান; এখনও শেষ হয়নি। কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা জানি না, সরকারের ভূমিকা সম্পর্কেও আমরা অবগত নই। আমরা আরও কিছু সময় অপেক্ষা করব, হয়তো আজকের মধ্যে জানতে পারব এর জন্য দায়ী কারা।'

তিনি বলেন, তাদের দল এ ঘটনার সম্পূর্ণ তথ্য পাওয়ার পর প্রতিক্রিয়া জানাবে।

এই বিএনপি নেতা বলেন, 'কিন্তু আমরা মনে করি, আগামী দিনে গণতন্ত্রের পথকে রুদ্ধ করতেই কিছু মানুষ এই বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকতে পারে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ (ভারত) এর সঙ্গে কোনো সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখতে হবে।'

তিনি বলেন, 'আমরা আশা করি খুব শিগগিরই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার হবে, কারণ গণতন্ত্রের অভাবে অনেক ঘটনা ঘটে।'

হাফিজ উদ্দিন বলেন, 'আমরা আশা করি, বর্তমান সরকার খুব শিগগিরই গণতন্ত্র পুনরুদ্ধারের পথের সব বাধা দূর করবে।'

তিনি আরও বলেন, 'শেখ হাসিনা আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এই মুহূর্তে সকল গণতান্ত্রিক শক্তি এবং ছাত্রদের মধ্যে একটি শক্তিশালী ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি।'

তিনি জানান, তারা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছেন যে, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ছাত্রদের একটি রাজনৈতিক দল গঠনের জন্য অনুরোধ করেছেন।

তিনি বলেন, 'এর প্রয়োজন নেই। কেউ অনুরোধ করুক বা না করুক, তারা (শিক্ষার্থীরা) তাদের নিজেদের দল গঠন করবেই।'

ছাত্ররা দল গঠন করলে তাদের দল স্বাগত জানাবে জানিয়ে হাফিজ উদ্দিন বলেন, 'দল গঠন করা কোনো ভুল নয়, 'বরং জনগণের জন্য আরেকটি বিকল্প তৈরি হবে।'

তিনি আরও বলেন, 'ছাত্রদের কাছে দল গঠন এবং নির্বাচনে অংশগ্রহণের জন্য যথেষ্ট সময় পেয়েছে। 'তারা আরও সময় চায়। আমরা মনে করি, এ বছরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। তাই গণতন্ত্রের বিরুদ্ধে সকল বিশৃঙ্খলা, বাধা ও ষড়যন্ত্রের অবসানে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।'

অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে আশা প্রকাশ করেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, 'দেশের জনগণ গণতন্ত্রের পুনরুদ্ধার দেখতে চায়, কিন্তু শুধুমাত্র ভারত অস্থিতিশীলতা চায় এবং বাংলাদেশে গণতন্ত্রের বিকাশ হতে দিতে চায় না।'

হাফিজ উদ্দিন আরও বলেন, 'বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে সরকারের আলোচনার উদ্যোগকে তাদের দল স্বাগত জানায়।'

এই বিএনপি নেতা বলেন, 'সমমনা দলগুলোর সঙ্গে সমন্বয় করে বিএনপি ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে তাদের সংস্কার প্রস্তাব তুলে ধরবে। কেউ কেউ মনে করে সরকার সংস্কারের আড়ালে সময়ক্ষেপণ করার চেষ্টা করছে।

তিনি বলেন, 'প্রফেসর মুহাম্মদ ইউনূস একজন জ্ঞানী ব্যক্তিত্ব হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত। আমরা তার ওপর আস্থা রেখেছি এবং তাকে আমাদের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি। আমরা তাই করব। তবে আমরা আশা করি, তিনি আমাদের বিশ্বাস ভঙ্গ করবেন না। তিনি নিরপেক্ষ থাকবেন এবং জাতিকে সকল সংকট থেকে মুক্ত করতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন।'

Related Topics

টপ নিউজ

বিএনপি / মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ / ধানমন্ডি ৩২ নম্বর / শেখ হাসিনা / ভারত / নির্বাচন / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net