Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
জয়পুরহাটে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বাধা দিল বিজিবি

বাংলাদেশ

উত্তরাঞ্চল প্রধান
21 January, 2025, 05:05 pm
Last modified: 21 January, 2025, 05:09 pm

Related News

  • জ্বালানি পাচার রোধে বেনাপোল ও সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নজরদারি
  • বিএনপি ক্ষমতায় গেলে বিডিআরের নাম পুনর্বহাল হবে: তারেক রহমান
  • নির্বাচন ও গণভোট: দেশজুড়ে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা
  • জুলাই অভ্যুত্থানে রামপুরা-বনশ্রীতে ২৮ হত্যা: লে. কর্নেল রেদোয়ানসহ ৪ জনের আনুষ্ঠানিক বিচার শুরু
  • আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন

জয়পুরহাটে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বাধা দিল বিজিবি

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে হাটখোলা ক্যাম্পের আওতাধীন উচনা সোনাতলা সীমান্ত এলাকায় ২৮১ পিলারের সাব ৩৪, ৩৫ ও ৩৬ সাব পিলারে এ ঘটনা ঘটে বলে জয়পুরহাট হাটখোলা ২০ বিওপি ক্যাম্প কমান্ডার শাহ জাহান জানান।
উত্তরাঞ্চল প্রধান
21 January, 2025, 05:05 pm
Last modified: 21 January, 2025, 05:09 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের উচনা সোনাতলা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে  কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে পড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে হাটখোলা ক্যাম্পের আওতাধীন উচনা সোনাতলা সীমান্ত এলাকায় ২৮১ পিলারের সাব ৩৪, ৩৫ ও ৩৬ সাব পিলারে এ ঘটনা ঘটে বলে জয়পুরহাট হাটখোলা ২০ বিওপি ক্যাম্প কমান্ডার শাহ জাহান জানান।

বিজিবি ও স্থানীয় বাসিন্দারা জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার ১৫০ গজের মধ্যে কোনো বেঢ়া বা স্থাপনার কাজ করা যাবে না। তবে বিএসএফের সদস্যরা সীমান্তের হাটখোলা বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকার ২৮১ মেইন পিলারের এবং ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত অংশে সীমান্তের শূন্যরেখা থেকে ২০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে।

স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিজিবি আবারও গিয়ে বাধা দেয়। এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফ। এনিয়ে বিকালে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের কথা রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। পরিস্থিতি শান্ত থাকলেও— পরপর বিএসএফের এমন ঘটনায় সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিজিবির হাটখোলা বিওপির কোম্পানি কমান্ডার শাহ জাহান বলেন, 'বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্যরেখা থেকে ২০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ করছিল। আমরা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছিল। বিএসএফ সদস্যরা আর কাজ করেনি। আমরা আজকে বিকেল তিনটায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি।'

২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ সংবাদমাধ্যমকে জানান, 'এখন বিএসএফ কাজ বন্ধ রেখেছে। এ বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। পতাকা বৈঠকে সমস্যা সমাধান হবে বলে আশা করছি।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ- ভারত সীমান্ত / কাঁটাতারের বেড়া / বিজিবি / বিএসএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • জ্বালানি পাচার রোধে বেনাপোল ও সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নজরদারি
  • বিএনপি ক্ষমতায় গেলে বিডিআরের নাম পুনর্বহাল হবে: তারেক রহমান
  • নির্বাচন ও গণভোট: দেশজুড়ে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা
  • জুলাই অভ্যুত্থানে রামপুরা-বনশ্রীতে ২৮ হত্যা: লে. কর্নেল রেদোয়ানসহ ৪ জনের আনুষ্ঠানিক বিচার শুরু
  • আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net