Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
আরও প্রতিদ্বন্দ্বী মনোভাবের হতে চান বিশ্বজয়ী আকবর

খেলা

টিবিএস রিপোর্ট
31 October, 2020, 08:10 pm
Last modified: 31 October, 2020, 08:17 pm

Related News

  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

আরও প্রতিদ্বন্দ্বী মনোভাবের হতে চান বিশ্বজয়ী আকবর

দ্বিতীয় দফায় গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এইচপির ক্যাম্পে আছেন জাতীয় দলের হয়ে কয়েকটি ম্যাচ খেলা আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লবরা। বাকি ক্রিকেটারদের বেশিরভাগ আকবরদের আগের ব্যাজের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার। সেদিক থেকে এইচপিতে সবচেয়ে তরুণ আকবররাই।
টিবিএস রিপোর্ট
31 October, 2020, 08:10 pm
Last modified: 31 October, 2020, 08:17 pm
বিশ্বকাপ ফাইনালে নায়কোচিত ইনিংস খেলার মুহূর্তে আকবরের জাদুকরি শট

যুব বিশ্বকাপ জিতে দেশে ফিরেই দারুণ ঘোষণা পান অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। বিশ্বজয়ী দলের সদস্যদের নিয়ে করা হবে অনূর্ধ্ব-২১ প্রোগাম। দুই বছরের এই প্রোগ্রামে প্রতি মাসে এ লাখ টাকা করে পাবেন ক্রিকেটাররা। টাকা ঠিকই পেয়েছেন আকবর আলী, তানজিদ হাসান তামিম মোহাম্মদ শরিফুলরা। কিন্তু করোনাভাইরাসের কারণে অনূর্ধ্ব-২১ দলের কার্যক্রমটা আলোর মুখ দেখেনি। 

দীর্ঘ বিরতির পর জাতীয় দলের ক্রিকেটারদের মতো মাঠে ফিরছেন যুব ক্রিকেটাররাও। বিশ্বজয়ী দলের ১২জন ক্রিকেটার ডাক পেয়েছেন হাই পারফরম্যান্স দলের (এইচপি) চলমান ক্যাম্পে। ৮ জন ক্রিকেটার খেলেছেন বিসিবি প্রেসিডেন্টস কাপে। ৫০ ওভারের এই টুর্নামেন্ট শেষে আবারও এইচপির ক্যাম্পে ফিরেছেন ডাক পাওয়া ২৬ ক্রিকেটার। 

দ্বিতীয় দফায় মঙ্গলবার থেকে শুরু হওয়া এই ক্যাম্পে আছেন জাতীয় দলের হয়ে কয়েকটি ম্যাচ খেলা আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লবরা। বাকি ক্রিকেটারদের বেশিরভাগ আকবরদের আগের ব্যাজের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার। সেদিক থেকে এইচপিতে সবচেয়ে তরুণ আকবররাই। ক্যাম্পের অন্যান্য ক্রিকেটাররা বয়সে খুব বেশি বড় না হলেও এখানে প্রতিযোগিতাটা বেশি বলে মনে করেন আকবর। 

রেসে টিকে থাকতে আরও বেশি প্রতিদ্বন্দ্বী মনোভাব তৈরির কথা বলছেন আকবর। শনিবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের পর বিশ্বজয়ী এই যুব অধিনায়ক বলেন, 'আমার মনে হয় বয়সভিত্তিকের চেয়ে এখানে লড়াই করার মানসিকতা সবার বেশি। এখানে প্রতিযোগিতা বেশি। বয়সের সীমাবদ্ধতা কম, সিনিয়র ক্রিকেটারদের সাথে খেলছি। আমার মনে হয় এখানে আমাদের আরও প্রতিদ্বন্দ্বী হতে হবে।'

নিজেকে অন্য ধাপে নিয়ে যেতে ক্যাম্পের দিনগুলোকে কাজে লাগাতে চান আকবর। অন্যান্য জায়গার মতো এই ক্যাম্পও উপভোগ করার চেষ্টা করছেন জানিয়ে উইকেটরক্ষক এই ব্যাটসম্যান বলেন, 'আগে যেখানে ছিলাম সেখান থেকে উন্নতি করাটাই মূল লক্ষ্য। আমি যেখানেই থাকি সেখানেই উপভোগ করার চেষ্টা করি। এখন এইচপিতে আছি, এখান থেকে সর্বোচ্চ শেখার চেষ্টা করছি, উপভোগ করার চেষ্টা করছি।'

বিসিবি প্রেসিডেন্টস কাপে তামিম একাদশের হয়ে দুটি ম্যাচ খেলেছেন আকবর। ব্যাট হাতে সময়টা ভালো না গেলেও অনেক কিছু শিখতে পেরেছেন বলে জানালেন তরুণ এই ক্রিকেটার, 'ব্যক্তিগতভাবে একটা কঠিন অভিজ্ঞতা হয়েছিল, কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। আমরা এক সপ্তাহের বেশি সময় এক সাথে ছিলাম, অনেক ইতিবাচক বিষয় আমরা শিখতে পেরেছি।'

'আমি তামিম ভাইয়ের দলে ছিলাম, তামিম ভাই, মিঠুন ভাই, বিজয় ভাই উনাদের সাথে অনেক কথা হয়েছে। তাদের কাছ থেকে যতটা সম্ভব আমি জানার চেষ্টা করেছি। তারাও অনেক ভালো ভালো ভাবনার কথা বলেছেন। আমি আশা করি তাদের কথাগুলো কিংবা তাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারব।' যোগ করেন আকবর।'

মঙ্গলবার থেকে এইচপির দায়িত্ব বুঝে নিয়েছেন প্রধান কোচ টবি র‌্যাডফোর্ড। নতুন কোচের সঙ্গে কাজ করা প্রসঙ্গে আকবর বলেন, 'দুইদিন হলো, উনার ধরন বা অন্যান্য বিষয়ে এখনই বলাটা কঠিন। তিনি এই দুইদিন আমাদের ব্যাটিংয়ের ওপর জোর দিয়েছেন। সবার ব্যাটিংয়ের ভিডিও দেখছেন। সে ভিডিওগুলো দেখে হয়তো আমাদেরকে একটা আউটপুট দেবেন যে, আমাদের এটা উন্নতি করা দরকার বা এই জায়গায়গুলো সামনে এগোনো দরকার।'

Related Topics

টপ নিউজ

আকবর আলী / হাই পারফরম্যান্স দল / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net