Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
রাশিয়ায় সশস্ত্র বাহিনীর হয়ে যুদ্ধরত ১২ ভারতীয় নিহত

আন্তর্জাতিক

রয়টার্স, হিন্দুস্তান টাইমস
17 January, 2025, 05:50 pm
Last modified: 17 January, 2025, 09:45 pm

Related News

  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া

রাশিয়ায় সশস্ত্র বাহিনীর হয়ে যুদ্ধরত ১২ ভারতীয় নিহত

ভারত গত বছর বলেছিল, তারা একটি বড় মানবপাচার নেটওয়ার্কের তথ্য পেয়েছে। এটি তরুণদের রাশিয়ায় লোভনীয় চাকরি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করছে।
রয়টার্স, হিন্দুস্তান টাইমস
17 January, 2025, 05:50 pm
Last modified: 17 January, 2025, 09:45 pm
ফাইল ছবি/রয়টার্স

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার জানিয়েছে, রাশিয়ার সশস্ত্র বাহিনীতে যুদ্ধরত অন্তত ১২ জন ভারতীয় নিহত হয়েছেন। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। 

সেইসঙ্গে মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, এখনও ১৮ জন ভারতীয় রুশ সেনাবাহিনীতে কর্মরত আছেন। তাদের মধ্যে রাশিয়া ১৬ জনকে "নিখোঁজ" হিসেবে তালিকাভুক্ত করেছে।

ভারত গত বছর বলেছিল, তারা একটি বড় মানবপাচার নেটওয়ার্কের তথ্য পেয়েছে। এটি তরুণদের রাশিয়ায় লোভনীয় চাকরি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করছে।

এদিকে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত যা জানা গিয়েছে, তাতে রাশিয়ার সেনাবাহিনীতে মোট ১২৬ জন ভারতীয় ছিলেন। তাদের মধ্যে ৯৬ জন ইতিমধ্যে ফিরে এসেছেন। বাকি ১৮ জনের মধ্যে ১৬ জন কোথায় আছেন, সে বিষয়ে কোনো খবর মেলেনি। রাশিয়ার পক্ষ থেকে তাদের 'নিখোঁজ বলে চিহ্নিত করা হয়েছে।'

আরও বলা হয়, নিখোঁজ ভারতীয়রা কোথায় আছেন, সেটা নির্ধারণ করতে ভারত সরকার রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। আর এখনও যেসব ভারতীয় রাশিয়ান সেনাবাহিনীতে আছেন, তাদের দ্রুত ছেড়ে দেওয়া ও ভারতে ফেরত পাঠানোর বিষয়েও যোগাযোগ রাখা হচ্ছে।  

Related Topics

টপ নিউজ

রাশিয়া / ইউক্রেন / যুদ্ধ / তরুণ / ভারতীয় / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net