Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ছিল প্রতিশোধমূলক: প্রধান বিচারপতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 January, 2025, 11:45 am
Last modified: 21 January, 2025, 05:48 pm

Related News

  • ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • প্রধান বিচারপতির প্রবেশপথ থেকে অবিস্ফোরিত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার
  • আ.লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ছিল প্রতিশোধমূলক: প্রধান বিচারপতি

এই মামলা দিয়ে খালেদা জিয়াকে সামাজিকভাবে অপমান করার চেষ্টা করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
15 January, 2025, 11:45 am
Last modified: 21 January, 2025, 05:48 pm
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ছবি: সংগৃহীত।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি প্রতিশোধমূলক ছিল এবং বিচার সম্পূর্ণ ত্রুটিপূর্ণ ছিল। আজ বুধবার (১৫ জানুয়ারি) মামলার চূড়ান্ত রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এ কথা বলেন।

সুপ্রিম কোর্ট আজ সকালে দুর্নীতির মামলা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ অন্য সব আসামিকে বেকসুর খালাস দিয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্ট ও নিম্ন আদালতের আগের রায়ও খারিজ হয়ে গেছে।

রায় ঘোষণার সময় আদালত বলেছেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছিল। মামলার বিচার ছিল সম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত। এই মামলা দিয়ে খালেদা জিয়াকে সামাজিকভাবে অপমান করার চেষ্টা করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৮ সালের জুলাই মাসে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে। এসময় খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশি একটি ব্যাংকের মাধ্যমে এতিমদের অনুদান হিসাবে প্রাপ্ত দুই কোটি ১০ লাখ টাকার বেশি অপব্যবহার করার অভিযোগ করা হয়।

২০১১ সালের আগস্টে দুদক তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাও দায়ের করে। এখানে খালেদা জিয়াসহ অন্য চারজনের বিরুদ্ধে অজ্ঞাত উৎস থেকে ট্রাস্টের তহবিল সংগ্রহ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫।

একই রায়ে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালসহ তিনজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে ২০১৮ সালের ৩০ অক্টোবর দুদকের একটি আপিলের প্রতিক্রিয়ায় হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করে দেয়।

গত বছরের ৬ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশে খালেদা জিয়াকে সম্পূর্ণ মুক্তি দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা / খালেদা জিয়া / বেকসুর খালাস / প্রধান বিচারপতি / উদ্দেশ্যপ্রণোদিত / প্রতিশোধমূলক / ড. সৈয়দ রেফাত আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
    বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • ছবি: টিবিএস
    খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

Related News

  • ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • প্রধান বিচারপতির প্রবেশপথ থেকে অবিস্ফোরিত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার
  • আ.লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

2
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net