Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
রাশিয়া-ইউক্রেন গ্যাস ট্রানজিট বন্ধ হওয়ার পর বাড়তে পারে এশিয়ার এলএনজির দাম

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
02 January, 2025, 01:35 pm
Last modified: 02 January, 2025, 01:37 pm

Related News

  • নোয়াখালীর নতুন কূপে গ্যাসের সন্ধান, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট
  • জ্বালানি নিরাপত্তার জন্য প্রযুক্তি, বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি: বিশেষজ্ঞরা
  • অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
  • দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: জ্বালানিমন্ত্রীকে অপারেটরদের আশ্বাস 
  • এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার, সেপ্টেম্বরে আমদানি কমেছে ২৫%

রাশিয়া-ইউক্রেন গ্যাস ট্রানজিট বন্ধ হওয়ার পর বাড়তে পারে এশিয়ার এলএনজির দাম

ব্লুমবার্গ
02 January, 2025, 01:35 pm
Last modified: 02 January, 2025, 01:37 pm

ছবি: ব্লুমবার্গ

রাশিয়া থেকে ইউক্রেন হয়ে ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় এশিয়ার সঙ্গে প্রতিযোগিতা ও বিকল্প জ্বালানির দাম বাড়তে পারে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার টেলিগ্রামে জানান, যুক্তরাষ্ট্র ও অন্যান্য উৎপাদনকারী দেশ থেকে ইউরোপে গ্যাস সরবরাহ বাড়ালে পণ্যটির দাম কিছুটা সহনশীল থাকতে পারে বলে তিনি আশা করছেন। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর পর ইউরোপে জ্বালানি সংকট দেখা দেয়। এর জেরে ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বেড়ে যায়। 

হাইটং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক স্কট ডার্লিং বৃহস্পতিবার ব্লুমবার্গ টিভিতে বলেন, 'এটা এলএনজি বাজারকে আরও সংকুচিত করে তুলবে। আমরা মনে করি, চলতি বছর এবং সম্ভবত আগামী বছরও সরবরাহ সংকট অব্যাহত থাকবে। বিশেষ করে এলএনজির ক্ষেত্রে সরবরাহ সীমিত হওয়ার এবং স্পট এলএনজির দামে আরও ঊর্ধ্বগতি দেখার ঝুঁকি রয়েছে।;

রাশিয়া থেকে ইউক্রেন দিয়ে ইউরোপে গ্যাস প্রবাহ বুধবার বন্ধ হয়ে গেছে। এর মাধ্যমে পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলা গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ চ্যানেলের সমাপ্তি ঘটল। 

দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের পর এই পদক্ষেপ প্রত্যাশিত থাকলেও ইউরোপকে প্রায় ৫ শতাংশ গ্যাস সরবরাহের জন্য বিকল্প উৎস খুঁজতে হবে এবং সম্ভবত গ্যাস মজুতের ওপর আরও নির্ভরশীল হতে হবে। তবে ইউরোপের গ্যাসের মজুত ইতিমধ্যে মৌসুমের গড় পরিমাণের নিচে নেমে এসেছে।

এদিকে সরবরাহ বন্ধের আশঙ্কায় গ্যাসের দাম বাড়তে শুরু করেছে। ২০২৪ সালের শেষে ইউরোপের গ্যাসের বেঞ্চমার্ক মূল্য ৫০ শতাংশের বেশি বেড়েছে। তবে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো যে ব্যয়বহুল এলএনজির ওপর নির্ভরশীল, সেই বাজারে এখনও এই মূল্যবৃদ্ধির সম্পূর্ণ প্রভাব পড়েনি।

Related Topics

টপ নিউজ

গ্যাস / ইউক্রেন-রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • নোয়াখালীর নতুন কূপে গ্যাসের সন্ধান, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট
  • জ্বালানি নিরাপত্তার জন্য প্রযুক্তি, বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি: বিশেষজ্ঞরা
  • অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
  • দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: জ্বালানিমন্ত্রীকে অপারেটরদের আশ্বাস 
  • এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার, সেপ্টেম্বরে আমদানি কমেছে ২৫%

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net