Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
কর্মকর্তাদের আল্টিমেটামের পর থেকে অফিসে আসছেন না ইসলামী ব্যাংকের এমডি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 December, 2024, 07:40 pm
Last modified: 28 December, 2024, 02:45 pm

Related News

  • ৬৭৮ কোটি ১৯ লাখ টাকা অর্থপাচার মামলা: ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ১ দিনের রিমান্ডে
  • ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
  • ব্যাংকের এমডি-সিইওদের কর্মক্ষমতা ৬ মাস পরপর মূল্যায়ন, অদক্ষ প্রমাণ হলেই অপসারণ
  • অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

কর্মকর্তাদের আল্টিমেটামের পর থেকে অফিসে আসছেন না ইসলামী ব্যাংকের এমডি

ইসলামী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘মনিরুল মাওলা বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের নিয়োগপ্রাপ্ত এমডি ছিলেন। তার আমলেই ইসলামী ব্যাংক থেকে ভুয়া কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে কোটি কোটি টাকা বের করে নিয়েছে এস আলম।’
টিবিএস রিপোর্ট
24 December, 2024, 07:40 pm
Last modified: 28 December, 2024, 02:45 pm
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলা। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলা গত ১৯ ডিসেম্বর থেকে অফিস করছেন না। 

ওইদিন ব্যাংকটির কর্মকর্তারা অফিস ছাড়তে মনিরুল মাওলাকে আল্টিমেটাম দেন। এরপর থেকে অফিসে আসছেন না তিনি।

বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার ঋণখেলাপি করে এস আলম গ্রুপ। অভিযোগ রয়েছে, সেসময়ে এমডি থাকাকালীন মনিরুল অনৈতিকভাবে এস আলমকে এসব ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেছেন।

ইসলামী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'মনিরুল মাওলা বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের নিয়োগপ্রাপ্ত এমডি ছিলেন। তার আমলেই ইসলামী ব্যাংক থেকে ভুয়া কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে কোটি কোটি টাকা বের করে নিয়েছে এস আলম।'

তিনি বলেন, 'গত ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংকের বেশ কিছু কর্মকর্তারা তাকে আর ব্যাংকে না আসার আল্টিমেটাম দেয়। তারপর থেকে আজ পর্যন্ত তিনি অফিসে আসেননি। জেনেছি তিনি বাসাতেই অবস্থান করছেন।'

নাম প্রকাশ না করার শর্তে ইসলামী ব্যাংকের এক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, 'অভ্যন্তরীণ সমস্যার কারণে ব্যবস্থাপনা পরিচালক অনুপস্থিত আছেন।'

সম্প্রতি, দুর্নীতি দমন কমিশন (দুদক) ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও এমডি মনিরুল মওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে।

এ বিষয়ে জানতে ইসলামী ব্যাংকের এমডি মনিরুল মাওলার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু, তাঁর মুঠফোনে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি।

 

Related Topics

টপ নিউজ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড / এমডি / মনিরুল মাওলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: জুমা প্রেস
    চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না
  • বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
    বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

Related News

  • ৬৭৮ কোটি ১৯ লাখ টাকা অর্থপাচার মামলা: ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ১ দিনের রিমান্ডে
  • ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
  • ব্যাংকের এমডি-সিইওদের কর্মক্ষমতা ৬ মাস পরপর মূল্যায়ন, অদক্ষ প্রমাণ হলেই অপসারণ
  • অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

2
কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান

3
ছবি: জুমা প্রেস
আন্তর্জাতিক

চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না

4
বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
ফিচার

বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল

5
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net