Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
সদরপুর উপজেলা ইউএনওকে সরানোর প্রতিবাদ, স্বপদে বহাল রাখার দাবি বিএনপি-জামায়াতের

বাংলাদেশ

ফরিদপুর প্রতিনিধি
12 December, 2024, 01:55 pm
Last modified: 12 December, 2024, 02:00 pm

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির
  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ

সদরপুর উপজেলা ইউএনওকে সরানোর প্রতিবাদ, স্বপদে বহাল রাখার দাবি বিএনপি-জামায়াতের

উপজেলা বিএনপি ও জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সদরপুর উপজেলার ইউএনও আল মামুন এর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট।
ফরিদপুর প্রতিনিধি
12 December, 2024, 01:55 pm
Last modified: 12 December, 2024, 02:00 pm
ফরিদপুরের সদরপুর ইউএনও আল মামুনকে স্বপদে বহাল ও মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। ছবি: টিবিএস

ফরিদপুরের সদরপুর উপজেলার ইউএনও আল মামুনকে মৌখিক নির্দেশে সরানোর পরে তাকে স্বপদে বহাল রাখা ও মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সদরপুর উপজেলা বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদিউজ্জামান এবং সদরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সহ দুটি দলের বিভিন্ন নেতা-কর্মী বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন এর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট। অবিলম্বে তারা আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে তাকে নিজ কর্মস্থলে বহাল রাখার দাবি জানান। 

কারও একক কথায় কোনোরকম তদন্ত ছাড়াই এভাবে কাউকে সরানো উচিত নয় বলেও তারা মানববন্ধনে উল্লেখ করেন। 

উল্লেখ্য, বুধবার (১১ ডিসেম্বর) ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জনপ্রশাসনের সংস্কার নিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় হয়। আর এ সভায় বক্তব্য দেন ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান।

আনিসুর রহমান অভিযোগ করে বলেন, "সম্প্রতি সদরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আল মামুন। অনুষ্ঠানে আমি বক্তব্য রাখি। সেখানে দিল্লি না ঢাকার প্রশ্নে বলা হয়েছিল, দিল্লির কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। এরপর ওই ইউএনও আমাকে ডেকে নিয়ে কথা বলেন।"

আনিসুর বলেন, "ওই সময় তিনি তার অঙ্গ ভঙ্গিতে এবং আমাদের ছলে-কৌশলে বলার চেষ্টা করেন, আওয়ামী লীগ উইল কাম ব্যাক, টুডে অর টুমোরো [আওয়ামী লীগ ফিরে আসবে, আজ অথবা আগামীকাল]।"

তার এ বক্তব্যের সঙ্গে সভায় একমত পোষণ করে কথা বলা শুরু করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান। তিনি তাৎক্ষণিকভাবে ওই ইউএনওকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদারকে নির্দেশ দেন।

বুধবার আল মামুনকে সরানোর মৌখিক নির্দেশ আসার পর পরই জামাত এবং বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিকেলে সদরপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ইউএনও / ফরিদপুর / স্বপদে বহাল / মানববন্ধন / বিএনপি / জামায়াত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির
  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net