Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
চট্টগ্রামে চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে আরও এক মামলা

বাংলাদেশ

ইউএনবি
08 December, 2024, 07:30 pm
Last modified: 08 December, 2024, 07:46 pm

Related News

  • ‘তোর লাশ পড়ে থাকবে’: এজেআর কুরিয়ারের মামলার বাদীকে হুমকি
  • সরাইল থানায় বাগ্‌বিতণ্ডার ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বগার চার সহযোগী গ্রেপ্তার
  • যুব উন্নয়নের প্রশ্নফাঁসের মামলায় আরও এক সরকারি কর্মকর্তা গ্রেপ্তার
  • খৈয়াছড়ায় নতুন প্রজাতির মেফ্লাই আবিষ্কার, বর্জ্য দূষণে হুমকির মুখে আবাসস্থল

চট্টগ্রামে চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে আরও এক মামলা

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে ব্যবসায়ী এনামুল হক এই মামলা করেন। মামলাটি আমলে নিলেও তাৎক্ষণিক কোনো আদেশ দেননি আদালত।
ইউএনবি
08 December, 2024, 07:30 pm
Last modified: 08 December, 2024, 07:46 pm
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর

হত্যা চেষ্টার অভিযোগে সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে ব্যবসায়ী এনামুল হক এই মামলা করেন। মামলাটি আমলে নিলেও তাৎক্ষণিক কোনো আদেশ দেননি আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মাইনুদ্দিন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর ঘটনাকে ঘিরে তার অনুসারীদের সঙ্গে আদালত চত্বরে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। একপর্যায়ে চিন্ময়ের অনুসারীরা বিভিন্ন স্থাপনা ও গাড়ি ভাঙচুর করে। এ সময় জমি রেজিস্ট্রি করতে আদালতে আসা ব্যবসায়ী এনামুলকে চিন্ময়ের সমর্থক দুর্বৃত্তরা বেধড়ক মারধর করলে তিনি মাথায় ও হাতে গুরুতর জখম হন।

এনামুল হকের অভিযোগ, তার মুখে দাড়ি ও মাথায় টুপি দেখে তাকে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালায়।

এদিকে, মামলার পরপরই চিন্ময়সহ বাকি আসামিদের বিচারের দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন আইনজীবীরা।

এর আগে,  গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান।

পরে গত ২৫ নভেম্বর, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরের দিন মঙ্গলবার সকালে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়।

এদিন (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের আদালতে চিন্ময়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়  দাসের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও আইনজীবীদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের মধ্যে আইনজীবী আলিফকে বিক্ষোভকারীরা কোপায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর বিভিন্ন মহল ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধের দাবি জানানো হয়।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / চিন্ময় কৃষ্ণ দাস / মামলা / হত্যাচেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • ‘তোর লাশ পড়ে থাকবে’: এজেআর কুরিয়ারের মামলার বাদীকে হুমকি
  • সরাইল থানায় বাগ্‌বিতণ্ডার ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বগার চার সহযোগী গ্রেপ্তার
  • যুব উন্নয়নের প্রশ্নফাঁসের মামলায় আরও এক সরকারি কর্মকর্তা গ্রেপ্তার
  • খৈয়াছড়ায় নতুন প্রজাতির মেফ্লাই আবিষ্কার, বর্জ্য দূষণে হুমকির মুখে আবাসস্থল

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net