Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
গাজীপুর আদালতে সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরনকে ডিম ও ঝাড়ু নিক্ষেপ

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
08 December, 2024, 05:15 pm
Last modified: 08 December, 2024, 05:18 pm

Related News

  • আপসের শর্তে নারী উদ্যোক্তার ৮০ কোটি টাকা আত্মসাৎ মামলার ২ আসামির জামিন
  • আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মিরপুরে দেলোয়ার হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে
  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

গাজীপুর আদালতে সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরনকে ডিম ও ঝাড়ু নিক্ষেপ

রোববার সকালে গাজীপুর মহানগরীর রাজবাড়ি এলাকায় আদালতে আনা হয় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, আসাদুর রহমান কিরণকে।
গাজীপুর প্রতিনিধি
08 December, 2024, 05:15 pm
Last modified: 08 December, 2024, 05:18 pm
আদালত থেকে প্রিজনভ্যানে তোলার সময় আসাদুর রহমান কিরণকে লক্ষ্য করে ডিম ও ঝাড়ু নিক্ষেপ কিরে বিএনপির সমর্থকরা। ছবি: টিবিএস।

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, আসাদুর রহমান কিরণকে গাজীপুর আদালতে হাজির করে কারাগারে নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ করে ঝাড়ু, ডিম ও জুতা নিক্ষেপ করা হয়েছে। পরে তাকে কড়া পুলিশ পাহারায় প্রিজনভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়।

রোববার (৮ ডিসেম্বর) সকালে গাজীপুর আদালতের সামনে এই ঘটনা ঘটে। এসময় কিরণের ফাঁসির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়। 

আইনজীবী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে গাজীপুর মহানগরীর রাজবাড়ি এলাকায় আদালতে আনা হয়। পরে সদর মেট্রো থানার মামলা দুটি পৃথক হত্যা চেষ্টার মামলায় আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত রিমান্ড আবেদন নিয়ে শুনানীর জন্য তারিখ ঠিক করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

পরে আদালত থেকে কারাগারে নেয়ার জন্য কিরণকে প্রিজন ভ্যানে তুলার জন্য নিয়ে আসার সময় আশপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে তার উপর ডিম নিক্ষেপ করে। এসময় তাকে লক্ষ করে ঢিল ছুড়ে ও ঝাড়ু দিয়ে প্রিজনভ্যানে আঘাত করে। পরে পুলিশ দ্রুত তাকে প্রিজনভ্যানে তুলে কারাগারের উদ্দেশ্যে চলে যায়। এসময় বিএনপির নেতাকর্মীরা 'খুনি কিরণের ফাঁসি চাই' বলে স্লোগান দেয়। 

গাজীপুর বারের আইনজীবী অ্যাড. সিরাজুল ইসলাম বলেন, 'বিক্ষুব্ধ জনতা জুতা ও ঝাড়ু পেটা করেছে। পরে কিরণকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। 

উল্লেখ্য যে, আসাদুর রহমান কিরণ আসাদুর রহমান কিরণ গত ১৮ নভেম্বর যশোর জেলার সীমান্ত থেকে ভারত পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হন। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে যশোরে একটি মামলাও হয়। এছাড়াও কিরণের নামে গাজীপুর মহানগরীর টঙ্গি, সদর, গাছা থানা ও ঢাকার উত্তরাসহ বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা, খুন ও আহত করার ঘটনায় ৭টি মামলা রয়েছে।

এদিকে, গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ফাঁসির দাবিতে মিছিল ও বিক্ষোভ করে বিএনপির একাংশ। বিক্ষোভ শেষে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন বলেন, এই আওয়ামী লীগের দোসর কিরণের কারণে আমাদের নেতা প্রয়াত মান্নান স্যার (গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র) মেয়র নির্বাচিত হয়েও দায়িত্ব পালন করতে পারেননি। আমরা এই খুনি, দোসর কিরণের ফাঁসি চাই।

Related Topics

টপ নিউজ

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, আসাদুর রহমান কিরণ / গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র / গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি / আদালত / ডিম / ঝাড়ু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • আপসের শর্তে নারী উদ্যোক্তার ৮০ কোটি টাকা আত্মসাৎ মামলার ২ আসামির জামিন
  • আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মিরপুরে দেলোয়ার হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে
  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net