Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
'ভারতীয় আগ্রাসনের' বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন: সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা

বাংলাদেশ

07 December, 2024, 05:40 pm
Last modified: 09 December, 2024, 03:41 pm

Related News

  • পকেট ফাঁকা, সমস্যা নেই: চেন্নাইয়ে তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে এটিএম থেকে টাকা তুলে নিল ছিনতাইকারীরা
  • অরুণাচল সীমান্তে এখনও উত্তেজনা, মুখোমুখি অবস্থানে ভারত ও চীনের সেনারা
  • ইসরায়েলের স্বাধীনতা দিবসে মোদিকে নেতানিয়াহুর আমন্ত্রণ
  • নিষিদ্ধ আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত দল’ যৌথভাবে চক্রান্ত-অপপ্রচার চালাচ্ছে: রিজভী
  • দিল্লিতে ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের তথ্যে বেশি করে ‘অসংগতি’ চিহ্নিত করছে সফটওয়্যার

'ভারতীয় আগ্রাসনের' বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন: সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
07 December, 2024, 05:40 pm
Last modified: 09 December, 2024, 03:41 pm
ছবি: ইউএনবি

সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত একদল কর্মকর্তা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে 'জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের' ব্যানারে রাজধানীতে আয়োজিত র‌্যালি ও সমাবেশ থেকে তারা এ আহ্বান জানান।

এই সমাবেশে কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। তাঁরা সমাবেশ শেষে রাওয়া ক্লাব থেকে মিছিল নিয়ে মূল সড়ক ধরে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট পেরিয়ে বিমানবাহিনী স্টাফ কোয়ার্টার পর্যন্ত যান। সেখান থেকে আবার মিছিল নিয়ে রাওয়া ক্লাবের সামনে ফিরে কর্মসূচি শেষ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) লুৎফুল হক।

কর্নেল (অব.) মোহাম্মদ আহসানুল্লাহ ছিলেন এই সমাবেশের আহ্বায়ক। এই সমাবেশে কয়েক শ নারী-পুরুষ অংশ নেন।

সমাবেশে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তারা বলেন, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ভারতের আধিপত্য ও আগ্রাসনের নীতির বহিঃপ্রকাশ। ভারতকে অবশ্যই বুঝতে হবে যে স্বাধীন দেশের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করার কোনো প্রচেষ্টা বাংলাদেশের জনগণ সহ্য করবে না। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিভাজন, ধর্ম, দল ও মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। দেশের তরুণ প্রজন্ম এবং ছাত্র-জনতাকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ভারত প্রশ্নে নতজানু পররাষ্ট্রনীতির বদলে সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে।

মোহাম্মদ আহসানুল্লাহ সমাবেশে বলেন, নতজানু পররাষ্ট্রনীতিকে কোনো অবস্থাতেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। ভারতের জনগণের সঙ্গে এ দেশের মানুষের কোনো শত্রুতা নেই, তাঁরা (ভারতের জনগণ) এ দেশের মানুষের বন্ধু। কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে কোনোভাবেই এ দেশে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না।

পরিষদের সদস্যরা ভারত সরকারকে দুই দেশের মধ্যে সই করা সব চুক্তি জনসমক্ষে প্রকাশের আহ্বান জানান।

ভিয়েনা কনভেনশনের কথা উল্লেখ করে বক্তারা বলেন, একটি মিশনের ওপর হামলা সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্বের ওপর হামলার সমতুল্য।

কর্মসূচিতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও সংগঠনের আহ্বায়ক কর্নেল (অবসরপ্রাপ্ত) আহসান উল্লাহ, কর্নেল (অবসরপ্রাপ্ত) মনীশ দেওয়ান ও কর্নেল (অবসরপ্রাপ্ত) লুৎফুল হক।

Related Topics

টপ নিউজ

অপপ্রচার / ভারত / গণমাধ্যম / ত্রিপুরা / সমাবেশ / র‌্যালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টঙ্গীতে ৭ বছর বয়সী শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও আত্রাই নদীতে সাকার ফিশ প্রাকৃতিকভাবে বংশবিস্তার করে স্থায়ী অবস্থান তৈরি করেছে। ছবি: মেহেদি হাসান
    যে মাছ কেউ চায় না, সেটাই এখন দখল করে নিচ্ছে ঢাকার নদীগুলো; হুমকিতে দেশীয় মাছ

Related News

  • পকেট ফাঁকা, সমস্যা নেই: চেন্নাইয়ে তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে এটিএম থেকে টাকা তুলে নিল ছিনতাইকারীরা
  • অরুণাচল সীমান্তে এখনও উত্তেজনা, মুখোমুখি অবস্থানে ভারত ও চীনের সেনারা
  • ইসরায়েলের স্বাধীনতা দিবসে মোদিকে নেতানিয়াহুর আমন্ত্রণ
  • নিষিদ্ধ আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত দল’ যৌথভাবে চক্রান্ত-অপপ্রচার চালাচ্ছে: রিজভী
  • দিল্লিতে ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের তথ্যে বেশি করে ‘অসংগতি’ চিহ্নিত করছে সফটওয়্যার

Most Read

1
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

2
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টঙ্গীতে ৭ বছর বয়সী শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার

5
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

6
বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও আত্রাই নদীতে সাকার ফিশ প্রাকৃতিকভাবে বংশবিস্তার করে স্থায়ী অবস্থান তৈরি করেছে। ছবি: মেহেদি হাসান
ফিচার

যে মাছ কেউ চায় না, সেটাই এখন দখল করে নিচ্ছে ঢাকার নদীগুলো; হুমকিতে দেশীয় মাছ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net