Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
বিসিএস পরীক্ষা: আবেদন ফি, মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে অর্ধেক করার প্রস্তাব 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 December, 2024, 01:50 pm
Last modified: 02 December, 2024, 03:22 pm

Related News

  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬,১৬৫
  • ২৭তম বিসিএসে আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
  • ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ১৫২১
  • বিসিএস ভাইভায় ১০০ নম্বর বহাল থাকছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • ২৭তম বিসিএসের আরও ৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিল সরকার

বিসিএস পরীক্ষা: আবেদন ফি, মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে অর্ধেক করার প্রস্তাব 

মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে ৭০০ টাকার আবেদন ফি অর্ধেক করে ৩৫০ টাকা করার কথা বলা হয়েছে
টিবিএস রিপোর্ট
02 December, 2024, 01:50 pm
Last modified: 02 December, 2024, 03:22 pm
ছবি: সংগৃহীত

বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষার আবেদন ফি এবং মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমিয়ে অর্ধেক করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

আজ (২ ডিসেম্বর) মন্ত্রণালয়ে পাঠানো এই প্রস্তাবে ৭০০ টাকার আবেদন ফি অর্ধেক করে ৩৫০ টাকা এবং মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করার কথা বলা হয়েছে। 

রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়ার সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর বিষয়টি প্রথম আলোকে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

সম্প্রতি ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পর অনেক চাকরি প্রত্যাশী ৭০০ টাকা আবেদন ফি নিয়ে সমালোচনা করেন। পাশাপাশি ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়েও দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে চাকরীপ্রার্থীদের মধ্যে। প্রায়শই এ নিয়ে বিভিন্ন সমালোচনা হতে দেখা গেছে সামাজিক যোগযোগমাধ্যমে। 

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের সময় আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে আনার বিষয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারসঙ্গে সামঞ্জস্য রেখে পরের বিসিএসের সার্কুলার জারির ঘোষণা দিয়েছিল কমিশন। এর পরিপ্রেক্ষিতেই বিষয়গুলোতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বিপিএসসি।

এদিকে, গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়। সার্কুলারে মোট ৩ হাজার ৬৮৮টি শূন্যপদ ঘোষণা করা হয়েছে।

এরমধ্যে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭ এবং নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। 

এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সবক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টায়; শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে।

এদিকে সিভিল সার্ভিস থেকে 'ক্যাডার' শব্দটি বাদ দিতে সরকারকে সুপারিশ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

গতকাল (১ ডিসেম্বর) সচিবালয়ে কমিশনের সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, 'ক্যাডার' শব্দটি নেতিবাচকভাবে ধরা হয়, তাই কমিশন এটি বাদ দেওয়ার সুপারিশ করবে।
 

Related Topics

টপ নিউজ

বিসিএস পরীক্ষা / বিসিএস / বাংলাদেশ সরকারি কর্ম কমিশন / ৪৭তম বিসিএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬,১৬৫
  • ২৭তম বিসিএসে আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
  • ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ১৫২১
  • বিসিএস ভাইভায় ১০০ নম্বর বহাল থাকছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • ২৭তম বিসিএসের আরও ৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিল সরকার

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net