Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার

বাংলাদেশ

বাসস
28 November, 2024, 08:25 pm
Last modified: 01 December, 2024, 01:38 pm

Related News

  • গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
  • নিজেদের জনগণকে সমর্থন না করে ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ বেছে নিয়েছে: মার্কো রুবিও
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার

সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বাসস
28 November, 2024, 08:25 pm
Last modified: 01 December, 2024, 01:38 pm
ছবি: বাসস

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে নতুন করে শাহবাগ থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। 

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নাধীন 'ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) (প্রথম সংশোধিত)' শীর্ষক প্রকল্পের আওতায় শাহবাগ থানা নির্মাণের প্রস্তাব অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, 'রাজধানীর শাহবাগ থানা স্থানান্তর নিয়ে উপদেষ্টা পরিষদে নতুন সিদ্ধান্ত এসেছে। সাকুরা বারের পেছনে নয়, সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষেই নতুন করে নির্মাণ করা হবে শাহবাগ থানা ভবন।'

শেখ আব্দুর রশিদ বলেন, উত্তর দিকে মুখ করে যতটা কম জায়গা নিয়ে পারা যায় সুইটেবল জায়গায় শাহবাগ থানা ভবন নির্মান করা হবে। থানাটা একটুখানি রিলোকেট হবে, মোটামুটি কাছাকাছি জায়গায় থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বারডেম ও ঢাকা ক্লাবের কাছাকাছি একটা জায়গায় থানা নেওয়া হবে। উপদেষ্টারা জায়গা পরিদর্শন করে স্থান চূড়ান্ত করবেন।

আব্দুর রশীদ বলেন, এখন যে জায়গাটা থানা হিসেবে ব্যবহৃত হচ্ছে তা অস্বাস্থ্যকর, সেখানে বিকল গাড়ি ডাম্পিং করা হয়। ওগুলো সরিয়ে দেওয়া হবে। ওখানে ফুলের যে মার্কেটটা আছে সেটিও পুনর্বিন্যাস করা হবে।

তিনি বলেন, সাকুরার পাশে শাহবাগ থানাকে সরানো খুব একটা উপযোগী জায়গা বলে মনে হয়নি। সেখানে আন্তর্জাতিক মানের বিখ্যাত হোটেলগুলোর একটি রয়েছে। যেখানে থানা স্থানান্তরের কথা বলা হচ্ছিল ওই জায়গার মালিক জায়গা দিতে চাচ্ছেন না।

এর আগে গত ৩ জুন সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের কারণে শাহবাগ মোড়ে থাকা শাহবাগ থানা স্থানান্তরের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। সিদ্ধান্ত অনুযায়ী, স্থানান্তর করে থানা ভবন হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে সাকুরা রেস্তোরাঁর পেছনে নেওয়ার কথা হয়।

মন্ত্রী পরিষদ সচিব জানান, বৈঠকে জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ওপর আন্তর্জাতিক মানের তথ্যচিত্র প্রদর্শন করা হয়।   

Related Topics

টপ নিউজ

সোহরাওয়ার্দী উদ্যান / শাহবাগ থানা / সরকার / প্রধান উপদেষ্টা / ড. মুহাম্মদ ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
  • নিজেদের জনগণকে সমর্থন না করে ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ বেছে নিয়েছে: মার্কো রুবিও
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net