Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
আওয়ামী লীগ সরকারের জিডিপি প্রবৃদ্ধির তথ্যে মারাত্মক গলদ ছিল: দেবপ্রিয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 November, 2024, 07:55 pm
Last modified: 17 November, 2024, 01:46 pm

Related News

  • ‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল থেকে ১৭ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
  • সংস্কার না হলে ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৫ শতাংশে নামতে পারে: আইএমএফ

আওয়ামী লীগ সরকারের জিডিপি প্রবৃদ্ধির তথ্যে মারাত্মক গলদ ছিল: দেবপ্রিয়

শনিবার (১৬ নভেম্বর) ব্র্যাক ইউনিভার্সিটি ও ব্র্যাক বিজনেস স্কুল আয়োজিত ‘ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্ম ইন বাংলাদেশ (এফএইআরবি)-২০২৪’- শীর্ষক পলিসি ডায়ালগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
16 November, 2024, 07:55 pm
Last modified: 17 November, 2024, 01:46 pm
দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের জিডিপি প্রবৃদ্ধির তথ্যে মারাত্মক গলদ ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির চিত্রের সমালোচনা করে তিনি বলেন, 'জিডিপির প্রবৃদ্ধির তথ্যে মারাত্মক গলদ ছিল। তথ্য-উপাত্তে রাজনীতিকরণ করা হয়েছে।'

শনিবার (১৬ নভেম্বর) ব্র্যাক ইউনিভার্সিটি ও ব্র্যাক বিজনেস স্কুল আয়োজিত 'ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্ম ইন বাংলাদেশ (এফএইআরবি)-২০২৪'- শীর্ষক পলিসি ডায়ালগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, 'বিনিয়োগ ছাড়া জিডিপি হতে পারে না। কিন্তু বেসরকারি বিনিয়োগ দীর্ঘদিন ধরে জিডিপির ২৩% এ ছিল। প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু রাজস্ব আয় বাড়ছে না।'

তাহলে অর্থ কোথায় গেছে প্রশ্ন তোলেন তিনি। 

তিনি বলেন, 'তাহলে বলতে হবে অর্থ পাচার হয়েছে। অথবা রাজস্ব আদায় হয়নি বা অলক্ষ্যে রয়েছে। মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষায় বিনিয়োগ হয়নি।

তিনি বলেন, 'দেশের মধ্যে দুর্নীতির পক্ষে এবং সংস্কারের বিপক্ষে অদ্ভুত এক ধরনের কোয়ালিশন হয়েছে। সেই কোয়ালিশনে রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীরা আছে। এদের সমন্বিতভাবে অলিগার্ক তৈরি হয়েছিল।'

তিনি আরও বলেন, 'শ্বেতপত্র প্রণয়ন করতে গিয়ে দেখা যাচ্ছে অর্থনীতির প্রধান দুটো খাত- ব্যাংকিং খাতে ও এনার্জি খাতে ব্যাপক অনিয়ম হয়েছে। এ দুটো খাত পুরো খেয়ে ফেলেছে অলিগার্করা।'

তিনি বলেন, 'অলিগার্করা মাসোহারা দিয়ে বাংলাদেশ ব্যাংকে প্রতিনিধি রেখেছে। ব্যাংক খাতের কর্পোরেট গভর্নেন্স পুরো ভেঙে ফেলা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় অলিগার্কদের সুবিধার্থে ব্যাংকে পরিচালক নিয়োগ করা হয়েছে।'

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 'এই মুহূর্তে সবচেয়ে জরুরি অর্থনৈতিক স্থিতিশীলতা। অর্থনীতিতে স্থিতিশীলতা রক্ষা করতে না পারলে; অর্থাৎ এক্সচেঞ্জ রেট স্থিতিশীল রাখা, পণ্যমূল্য স্থিতিশীল রাখা না গেলে সংস্কারের জন্য মানুষের ধৈর্য থাকবে না। এজন্য স্থিতিশীলতা সৃষ্টিতে আরও জোর দিতে হবে। আর সংস্কার ঠিকমতো না হলে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনও কঠিন হবে।'

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক বিজনেস স্কুলের অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক ড. মোহাম্মাদ মুজিবুল হক। তিনি ব্যাংক, পুঁজিবাজার, রাজস্বসহ বিভিন্ন খাতে সংস্কার প্রস্তাব করেন। উদ্বোধনী পর্বের পরে আরও কয়েকটি পর্বে এই পলিসি ডায়ালগ শেষ হয়।

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / জিডিপি প্রবৃদ্ধি / জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি / দেবপ্রিয় ভট্টাচার্য / পলিসি ডায়ালগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • ‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল থেকে ১৭ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
  • সংস্কার না হলে ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৫ শতাংশে নামতে পারে: আইএমএফ

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net