Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
সাভারে আঞ্চলিক সড়ক অবরোধ করে এজেআই গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
14 November, 2024, 08:50 pm
Last modified: 14 November, 2024, 08:57 pm

Related News

  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • সাভারে ভুল চিকিৎসার অভিযোগে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর স্বজনদের
  • ফ্রান্স ‘চরমপন্থি ইসলামের আগ্রাসনের’ শিকার, তাদের ইন্ধনেই অস্থিরতা তৈরি হয়েছে: নেতানিয়াহু
  • ফ্রান্স ও ইউরোপজুড়ে বিক্ষোভ: নির্বাচনের আগে ডানপন্থীদের শক্তিশালী করছে

সাভারে আঞ্চলিক সড়ক অবরোধ করে এজেআই গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’কে বলেন, “এজেআই গ্রুপের অধিকাংশ শ্রমিকদের বেতন আজকে পরিশোধ করা হলেও – ৪০০-৫০০ শ্রমিক তাদের বেতন পায়নি। যেকারণে তারা ছুটির পর কারখানার সামনে অবস্থান নিয়েছেন। আলোচনা চলছে, আমরা সমস্যা সমাধানে কাজ করছি।”
টিবিএস রিপোর্ট 
14 November, 2024, 08:50 pm
Last modified: 14 November, 2024, 08:57 pm

বেতন না পেয়ে কারখানা ছুটির পর হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়ক অবরোধ করেছে এজেআই গ্রুপের শ্রমিকদের একটি অংশ। ছবি: টিবিএস

অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকার সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এজেআই গ্রুপের ৪টি কারখানার শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেমায়েতপুর এলাকায় এজেআই গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনের হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে গ্রুপটির ৪টি প্রতিষ্ঠানের সহস্রাধিক শ্রমিক। 

বিক্ষুব্ধ শ্রমিকরা বলছেন, এর আগে মালিকপক্ষ আজ ১৪ তারিখে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ করার কথা জানান। কিন্তু মালিকপক্ষের এই ঘোষণা শ্রমিকরা মেনে না নিয়ে গতকাল সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করলে — গ্রুপের চেয়ারম্যান অনন্ত জলীল নিজে বিক্ষুব্ধ শ্রমিকদের মাঝে উপস্থিত হয়ে গতকালই (১৩ নভেম্বর) শ্রমিকরা তাদের বেতন পেয়ে যাবে বলে জানান। গ্রুপ চেয়ারম্যানের আশ্বাসে শ্রমিকরা তখন রাস্তা থেকে অবরোধ তুলে নেয়, তবে গতকাল তাদের বেতন পরিশোধ করা হয়নি। আজ বেলা ১২টার দিকে শ্রমিকদের একটি অংশের রকেট একাউন্টে বেতন পরিশোধ করা হলেও — প্রায় অর্ধেক শ্রমিক এখনো তাদের বেতন পাননি। তাই ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সন্ধ্যায় ৭টায় কারখানা ছুটির পর কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক টিবিএসকে বলেন, "আজকে কিছু শ্রমিকের বেতন পরিশোধ করা হলেও অনেক শ্রমিকই বেতন পাননি। একটি লাইনে ৪০ জন শ্রমিক থাকলে ১৫-২০ জন বেতন পেয়েছেন, বাকিরা পায়নি। তাই শ্রমিকরা ছুটির পর কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।"

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, "এজেআই গ্রুপের অধিকাংশ শ্রমিকদের বেতন আজকে পরিশোধ করা হলেও – ৪০০-৫০০ শ্রমিক তাদের বেতন পায়নি। যেকারণে তারা ছুটির পর কারখানার সামনে অবস্থান নিয়েছেন। আলোচনা চলছে, আমরা সমস্যা সমাধানে কাজ করছি।"

এবিষয়ে জানতে এজেআই গ্রুপের চেয়ারম্যান অনন্ত জলীলের মুঠোফোনে কল করা হলেও তিনি কোন কথা বলতে রাজি হননি। এছাড়া একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও গ্রুপের অন্যান্য কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

Related Topics

টপ নিউজ

সাভার / বিক্ষোভ / শ্রমিক / সড়ক অবরোধ / বকেয়া বেতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • সাভারে ভুল চিকিৎসার অভিযোগে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর স্বজনদের
  • ফ্রান্স ‘চরমপন্থি ইসলামের আগ্রাসনের’ শিকার, তাদের ইন্ধনেই অস্থিরতা তৈরি হয়েছে: নেতানিয়াহু
  • ফ্রান্স ও ইউরোপজুড়ে বিক্ষোভ: নির্বাচনের আগে ডানপন্থীদের শক্তিশালী করছে

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net