Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখুক ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ

ইউএনবি
14 November, 2024, 07:25 pm
Last modified: 16 November, 2024, 05:16 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা

হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখুক ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতীয় হাইকমিশনার বলেছেন, তিনি তার সরকারের কাছে বাংলাদেশের বার্তাটি পৌঁছে দেবেন।
ইউএনবি
14 November, 2024, 07:25 pm
Last modified: 16 November, 2024, 05:16 pm
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: ইউএনবি

বাংলাদেশ চায় ভারতে অবস্থান করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য, বিবৃতি দেওয়া থেকে বিরত থাকুন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, 'আমরা ঢাকায় ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে ভারত সরকারকে এ কথা জানিয়েছি।'

তিনি বলেন, 'বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এবং ভারত সরকারকে এটি জানানো হয়েছে। তাদের স্পষ্টভাবে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি, বক্তব্য দিয়েছেন; বাংলাদেশ তা ভালোভাবে দেখছে না। এ ব্যাপারে সরকার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। সাবেক প্রধানমন্ত্রীকে এসব থেকে বিরত রাখার জন্য ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে।'

এক প্রশ্নের জবাবে তৌফিক বলেন, ভারতীয় হাইকমিশনার বলেছেন, তিনি তার সরকারের কাছে বার্তাটি পৌঁছে দেবেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা পরোয়ানার বিষয়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ডিজি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছ থেকে এখনও কোনো অনুরোধ পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি বলেন, 'সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'

তিনি বলেন, তৃতীয় দেশের ভিসা পেতে যেসব বাংলাদেশি শিক্ষার্থীর ভারতে যেতে হয়, তারা যাতে ভিয়েতনাম, উজবেকিস্তান বা পাকিস্তানের মতো অন্যান্য দেশ থেকে ভিসা পেতে পারে তা নিশ্চিত করার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তৌফিক বলেন, জেনেভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের হয়রানির ঘটনায় সরকার জেনেভাস্থ বাংলাদেশ মিশনের কাউন্সেলর (শ্রম শাখা) মোহাম্মদ কামরুল ইসলামকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে।

তিনি বলেন, এটি একটি দুর্ভাগ্যজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা।

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বিদেশে বাংলাদেশের সব মিশনকে উচ্চ পর্যায়ের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য নিরাপত্তা ও যথাযথ প্রোটোকল নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / ভারত / বাংলাদেশ-ভারত সম্পর্ক / পররাষ্ট্র মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net