Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন সময়ের দাবি: আইনমন্ত্রী

টপ নিউজ

বাসস রিপোর্ট
13 September, 2019, 02:10 pm
Last modified: 14 September, 2019, 01:13 pm

Related News

  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • হাসিনা গণহত্যাকারী ও পলাতক আসামি হিসেবে কারাগারে যাবেন: আইনমন্ত্রী
  • দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী
  • মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী
  • সংসদে উত্থাপনের পরই প্রত্যাহার ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’সহ ২ বেসরকারি বিল

হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন সময়ের দাবি: আইনমন্ত্রী

এদেশের সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা সংখ্যাগরিষ্ঠদের দায়িত্ব, এ মত দিয়ে তিনি হিন্দু উত্তরাধিকার আইনে নারীদের বঞ্চনার কথা তুলে ধরেন...
বাসস রিপোর্ট
13 September, 2019, 02:10 pm
Last modified: 14 September, 2019, 01:13 pm
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ফাইল ফটো

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন এখন সময়ের দাবি। তবে, সরকার এটি তাদের উপর চাপিয়ে দেবে না। হিন্দু সম্প্রদায় এগিয়ে এলে সরকার এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে বৃহস্পতিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ‘মুক্তিযুদ্ধের চেতনার আলোকে আইন সংস্কারের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। সেখানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে আমরা অত্যন্ত জোর গলায় নারীর ক্ষমতায়নের কথা বলি। কিন্তু যখন নারীদের উত্তরাধিকারের কথা আসে তখন আমাদের গলার শব্দ স্তিমিত হয়ে যায়। এটা আমরা উত্তরণের চেষ্টা করব,”-- আইনমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন।

এদেশের সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা সংখ্যাগরিষ্ঠদের দায়িত্ব, এ মত দিয়ে তিনি হিন্দু উত্তরাধিকার আইনে নারীদের বঞ্চনার কথা তুলে ধরেন। 

ধর্মনিরেপেক্ষ দেশ হিসেবে এই দেশ মুসলমানদের জন্য যেমন, হিন্দুদের জন্যও ঠিক তেমন। তাই কোনো সম্প্রদায়ের জন্য আলাদা আইন করে তাদেরকে সংখ্যালঘু হিসেবে পরিচিত করার উদ্দেশ্যে বাংলাদেশ হয়নি, এমনটাই মন্ত্রীর মত।।

যেখানে মুসলমান, হিন্দু সবাই সমানভাবে থাকতে পারবে এবং সকলেই বাঙালি এবং বাংলাদেশি হিসেবে পরিচয় দেবে, এমন একটি সমাজ ব্যবস্থা কায়েমের অঙ্গীকারের কথাও বললেন তিনি।

আইনমন্ত্রী জানালেন, শেখ হাসিনার সরকার একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে যেতে চায়-- বাহাত্তরের মূল সংবিধানে যে চার মূলনীতির কথা বলা আছে সেগুলো সুনিশ্চিত করতে চায়-- কারণ এগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব নয়।

বিচারপতি শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিচারপতি অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন, শামসুদ্দিন চৌধুরী মানিক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

Related Topics

বাংলাদেশ

হিন্দু উত্তরাধিকার আইন / আইন সংশোধন / হিন্দু আইন / হিন্দু সম্প্রদায় / আইনমন্ত্রী / আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক / আনিসুল হক / আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • হাসিনা গণহত্যাকারী ও পলাতক আসামি হিসেবে কারাগারে যাবেন: আইনমন্ত্রী
  • দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী
  • মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী
  • সংসদে উত্থাপনের পরই প্রত্যাহার ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’সহ ২ বেসরকারি বিল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net