Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে কুষ্টিয়ায় ট্রেন আটকে ছাত্র-জনতার বিক্ষোভ

বাংলাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি
04 November, 2024, 05:45 pm
Last modified: 04 November, 2024, 05:43 pm

Related News

  • কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০
  • কুষ্টিয়ায় পীর হত্যা: জামায়াত নেতা খাজা আহমেদকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • কুষ্টিয়ায় যুবককে হাত-পা বেঁধে শরীরে পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী

রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে কুষ্টিয়ায় ট্রেন আটকে ছাত্র-জনতার বিক্ষোভ

সোমবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা থেকে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ কুষ্টিয়া কোর্ট স্টেশনে পৌঁছলে ট্রেনটি আটকে রেখে প্রায় এক ঘন্টা বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারী ছাত্র-জনতা। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা প্রায় ১ ঘন্টা পর ট্রেনটি ছেড়ে দেয়।
কুষ্টিয়া প্রতিনিধি
04 November, 2024, 05:45 pm
Last modified: 04 November, 2024, 05:43 pm
ছবি: টিবিএস

খুলনা ও বেনাপোল থেকে ঢাকাগামী 'সুন্দরবন এক্সপ্রেস' ও 'বেনাপোল এক্সপ্রেস' ট্রেন দুটির রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে কুষ্টিয়ায় ট্রেন থামিয়ে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা থেকে খুলনাগামী 'সুন্দরবন এক্সপ্রেস' কুষ্টিয়া কোর্ট স্টেশনে পৌঁছলে ট্রেনটি আটকে রেখে প্রায় এক ঘন্টা বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারী ছাত্র-জনতা। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা প্রায় ১ ঘন্টা পর ট্রেনটি ছেড়ে দেয়।

বিক্ষোভকারীরা জানান, আগামী ১৫ নভেম্বর থেকে কুষ্টিয়ার ওপর দিয়ে খুলনা থেকে ঢাকাগামী 'সুন্দরবন এক্সপ্রেস' এবং বেনাপোল থেকে ঢাকাগামী 'বেনাপোল এক্সপ্রেস' আন্তঃনগর ট্রেন দুটির রুট পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। তারা চায়, এই রুট পরিবর্তন বাতিল করে কুষ্টিয়ার ওপর দিয়েই ট্রেন দুটি চালু রাখা হোক।

ছবি: টিবিএস

তারা জানান, ট্রেন চলাচলের রুট পরিবর্তন করলে জেলার মানুষ যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত হবেন। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক কাজে ঢাকা বা খুলনা যাতায়াতের জন্য যাত্রীদের দুর্ভোগ বাড়বে। এছাড়াও রুট পরিবর্তন হলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবে।

তারা দাবি করেন, অবিলম্বে এই রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করা হোক। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেয় বিক্ষুব্ধ জনসাধারণ।

বাংলাদেশ রেলওয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশনের ইনচার্জ ইতিয়ারা খাতুন বলেন, 'রেল মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে আমাদের কোনো লিখিত বা মৌখিক নির্দেশনা জানানো হয়নি। এখনও রুট পরিবর্তনের বিষয়ে কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। আপনাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।'

ছবি: টিবিএস

তিনি বলেন, 'সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটিকে ১২টা ১৫মিনিট থেকে ১২টা ৫৫মিনিট পর্যন্ত আটকে রাখা হয়। পরে আন্দোলনকারীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা দেয়।'

এ সময় এই রুটে বিকল্প নতুন ট্রেনের ব্যবস্থার আশ্বাসের কথা বলেন এই কর্মকর্তা।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে কুষ্টিয়ার ওপর দিয়ে বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন যাতায়াত চালু হয়।

Related Topics

টপ নিউজ

ট্রেন / বেনাপোল এক্সপ্রেস / সুন্দরবন এক্সপ্রেস / বিক্ষোভ / কুষ্টিয়া / রুট পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০
  • কুষ্টিয়ায় পীর হত্যা: জামায়াত নেতা খাজা আহমেদকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • কুষ্টিয়ায় যুবককে হাত-পা বেঁধে শরীরে পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net