Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
রাষ্ট্রপতির পদে থাকা–না থাকা রাজনৈতিক সিদ্ধান্ত, সাংবিধানিক নয়: নাহিদ  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 October, 2024, 03:05 pm
Last modified: 23 October, 2024, 04:05 pm

Related News

  • জুলাই জাদুঘরে নেই সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি, বিএনপি হয়তো ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম
  • সরকারকে শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলায় না জড়ানোর আহ্বান নাহিদ ইসলামের
  • পার্বত্য চট্টগ্রামে সমমর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান নাহিদ ইসলামের
  • সরকারের সমালোচনা করলে চোখ উপড়ে ফেলা হচ্ছে: নাহিদ ইসলাম
  • হবিগঞ্জের পথে এনসিপির গাড়িবহরে দফায় দফায় পুলিশি বাধার অভিযোগ, সড়কে অবস্থান নেতাদের 

রাষ্ট্রপতির পদে থাকা–না থাকা রাজনৈতিক সিদ্ধান্ত, সাংবিধানিক নয়: নাহিদ  

বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আলোচনা চলছে। বিভিন্ন অংশীজনের সাথে আমরা আলোচনা করছি। আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসা সম্ভব হবে।”
টিবিএস রিপোর্ট
23 October, 2024, 03:05 pm
Last modified: 23 October, 2024, 04:05 pm
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রিপতি মো. সাহাবুদ্দিনের পদে থাকা– না থাকার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। বর্তমান পরিস্থিতিতে এটি কোনো সাংবিধানিক প্রশ্ন হতে পারে না বলে জানিয়েছেন তিনি। 

বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আলোচনা চলছে। বিভিন্ন অংশীজনের সাথে আমরা আলোচনা করছি। আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসা সম্ভব হবে।"

উপদেষ্টা বলেন, "রাষ্ট্রপতি থাকবেন না–কি থাকবেন না, প্রশ্নটি এই মুহূর্তে বাংলাদেশের কোনো আইনী বা সাংবিধানিক প্রশ্ন নয়, এটি একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত।"

"ফলে রাজনৈতিক সমঝোতা এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসা যেতে পারে," বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, "এই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি রাষ্ট্রের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শৃঙ্খলার প্রতি।"

তিনি বলেন, "আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা সচেতন থাকি, শান্ত থাকি যাতে এমন কোনো পরিস্থিতির তৈরি না হয় যেটির সুযোগ সুবিধাভোগী গোষ্ঠী নিতে পারে।"

নাহিদ বলেন, "জনগণের দাবির প্রতি আমাদের সংহতি ও সংবেদনশীলতা রয়েছে। তবে সবার প্রতি আহ্বান থাকবে, এ বিষয়ে যেন কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি না হয়।"

এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা বঙ্গভবন বা অন্য কোনো স্থানে বিক্ষোভ বা আন্দোলনের প্রয়োজন নেই বলে উল্লেখ করেন।

পতিত ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে,অস্ত্র নিয়ে মিছিল করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছে দাবি করে নাহিদ বলেন, "ফ্যাসিবাদী শক্তি যাতে দাঁড়াতে না পারে, তাদের বিরুদ্ধে যেন আমরা ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলি।"

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া আল্টিমেটাম নিয়ে উপদেষ্টা বলেন, 'ছাত্র-জনতার পক্ষ থেকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। আমাদের আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে একটি যৌক্তিক সিদ্ধান্তে যেতে পারলে সকলকে জানানো হবে।" 

Related Topics

টপ নিউজ

রাষ্ট্রপতির পদত্যাগের দাবি / নাহিদ ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: মুমিত এম/টিবিএস
    এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • ফাইল ছবি
    হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

Related News

  • জুলাই জাদুঘরে নেই সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি, বিএনপি হয়তো ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম
  • সরকারকে শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলায় না জড়ানোর আহ্বান নাহিদ ইসলামের
  • পার্বত্য চট্টগ্রামে সমমর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান নাহিদ ইসলামের
  • সরকারের সমালোচনা করলে চোখ উপড়ে ফেলা হচ্ছে: নাহিদ ইসলাম
  • হবিগঞ্জের পথে এনসিপির গাড়িবহরে দফায় দফায় পুলিশি বাধার অভিযোগ, সড়কে অবস্থান নেতাদের 

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

3
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

5
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে

6
ফাইল ছবি
বাংলাদেশ

হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net