Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের প্রতিবাদে নোবেল পুরস্কার উদযাপন থেকে বিরত থাকার সিদ্ধান্ত হান কাংয়ের

আন্তর্জাতিক

দ্য কোরিয়া টাইমস
13 October, 2024, 01:55 pm
Last modified: 13 October, 2024, 02:46 pm

Related News

  • দালালের ‘ভুল তথ্যে’ রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রাণ হারালেন কুমিল্লার তরুণ
  • সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ইউক্রেনকে দেওয়া সহায়তার সমস্ত অর্থ ইউরোপীয়দের কাছ থেকে আদায় করব: ট্রাম্প
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • ইরান-যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেন সংকটের জেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৪%

মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের প্রতিবাদে নোবেল পুরস্কার উদযাপন থেকে বিরত থাকার সিদ্ধান্ত হান কাংয়ের

'যুদ্ধ বাড়ছে এবং প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, এমন সময়ে আমরা কীভাবে উদ্‌যাপন করতে পারি?'
দ্য কোরিয়া টাইমস
13 October, 2024, 01:55 pm
Last modified: 13 October, 2024, 02:46 pm
ছবি: দ্য কোরিয়া টাইমস

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বৈশ্বিক বিপর্যয়ের কারণ দেখিয়ে সংবাদ সম্মেলন করতে অস্বীকৃতি জানিয়েছেন সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম কোরিয়ান লেখিকা হান কাং।

তার বাবা প্রখ্যাত সাহিত্যিক হান সেউং-ওন দক্ষিণ জোল্লার ঝাংহেওংয়ে একটি সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, 'হান কাং আমাকে বলেছেন, 'যুদ্ধ বাড়ছে এবং প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, এমন সময়ে আমরা কীভাবে উদ্‌যাপন করতে পারি? তিনি এনিয়ে কোনো সংবাদ সম্মেলন করবে না।'

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণার পর, হান সিউং-ওন তার মেয়ের সঙ্গে কথা বলেন এবং সংবাদ সম্মেলন আয়োজনের জন্য একটি প্রকাশনা সংস্থা নির্বাচন করার পরামর্শ দেন। শুরুতে রাজি হলেও, হান কাং পরে তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।

তিনি বলেন, "তার দৃষ্টিভঙ্গি কোরিয়ায় বসবাসকারী একজন লেখক থেকে বৈশ্বিক লেখকের চেতনায় পরিবর্তিত হয়েছে। তবে আমি কোরিয়ায় বসবাসকারী একজন পুরস্কারজয়ীর বাবা হওয়ার অনুভূতি ঝেড়ে ফেলতে পারিনি, তাই আমি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।"

নোবেল বিজয় উপলক্ষ্যে হান কাং তার বাবাকে সাহিত্য বিদ্যালয়ে কোনো উৎসবের আয়োজন করতেও নিরুৎসাহিত করেন। 

হান কাং-এর বাবা হান সেউং-ওন

সংবাদ সম্মেলনে তার বাবা বলেন, "আমি ভেবেছিলাম স্থানীয় মানুষদের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করব। কিন্তু আমার মেয়ে এতে মানা করে বসে। তিনি বলেন, দয়া করে এই দুঃখজনক ঘটনার (দুই যুদ্ধকে ইঙ্গিত) সাক্ষী হয়ে কোনো আনন্দ উৎসব উদ্‌যাপন করবেন না। সুইডিশ একাডেমি আমাকে এই পুরস্কার দেয়নি আমাদের আনন্দ করার জন্য, বরং আরও সচেতন থাকার জন্য।' তার এই কথাগুলো শোনার পর আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম" 

বৃহস্পতিবার নোবেল কমিটির সঙ্গে ফোনালাপে পুরস্কারের সংবাদ পেয়ে হান কাং বলেন, তিনি 'অত্যন্ত বিস্মিত এবং সম্মানিত,' কিন্তু এরপর আর কোনো মন্তব্য করেননি।

চাংবি পাবলিশার্স— হান কাংয়ের জনপ্রিয় উপন্যাস 'হিউম্যান অ্যাক্টস' (২০১৪) এবং 'দ্য ভেজিটেরিয়ান' (২০০৭) প্রকাশ করেছে, এবং মুনহাকডংনে পাবলিশিং— তার কবিতার সংগ্রহ ও উপন্যাস 'দ্য উইন্ড ইজ ব্লোয়িং' (২০১০) প্রকাশ করেছে। এ দুটি প্রকাশনাই তাকে প্রেস কনফারেন্স আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছিল। তবে শুক্রবার বিকাল পর্যন্ত হান কাংয়ের পক্ষ থেকে কোনো উত্তর আসেনি।

হান কাংয়ের জন্ম ১৯৭০ সালে, দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে। নয় বছর বয়সে পরিবারের সঙ্গে তিনি সিউলে চলে যান।

তিনি ১৯৯৩ সালে 'সাহিত্য ও সমাজ' শীর্ষক পত্রিকায় বেশ কয়েকটি কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্যজীবন শুরু করেন। ১৯৯৫ সালে ছোটগল্প সংকলন 'ইয়েসুর প্রেম' দিয়ে গদ্যজগতে আত্মপ্রকাশ করেন তিনি। এর পরেই উপন্যাস এবং ছোটগল্প লেখা শুরু করেন। 

Related Topics

টপ নিউজ

নোবেল পুরস্কার ২০২৪ / সাহিত্যে নোবেল / হান কাং / ইসরায়েল-ফিলিস্তিন / রাশিয়া-ইউক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • (বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
    ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
    মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

Related News

  • দালালের ‘ভুল তথ্যে’ রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রাণ হারালেন কুমিল্লার তরুণ
  • সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ইউক্রেনকে দেওয়া সহায়তার সমস্ত অর্থ ইউরোপীয়দের কাছ থেকে আদায় করব: ট্রাম্প
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • ইরান-যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেন সংকটের জেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৪%

Most Read

1
(বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

3
বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

4
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

6
পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
খেলা

মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net