Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
বাংলাদেশি ট্রলারে মিয়ানমার নৌবাহিনীর গুলি: নিহত ১, ২৪ ঘণ্টা পর ছাড়া হলো ৭২ মাঝি-মাল্লাসহ ৬ ট্রলার

বাংলাদেশ

কক্সবাজার প্রতিবেদক
10 October, 2024, 03:35 pm
Last modified: 10 October, 2024, 05:21 pm

Related News

  • বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
  • নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’
  • ভূরাজনৈতিক সংঘাতের পরবর্তী কেন্দ্রবিন্দু হতে পারে বঙ্গোপসাগর: ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ
  • কক্সবাজারে নৌযান উল্টে সাগরে নিউজিল্যান্ডের এক পরিবারের চার সদস্য, নিখোঁজ ১

বাংলাদেশি ট্রলারে মিয়ানমার নৌবাহিনীর গুলি: নিহত ১, ২৪ ঘণ্টা পর ছাড়া হলো ৭২ মাঝি-মাল্লাসহ ৬ ট্রলার

এ ঘটনায় ৭২ মাঝি-মাল্লাসহ ৬টি ফিশিং ট্রলারকে আটক করে নিয়ে যায় দেশটির নৌবাহিনী। পরে ২৪ ঘণ্টা পর ট্রলার ও তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
কক্সবাজার প্রতিবেদক
10 October, 2024, 03:35 pm
Last modified: 10 October, 2024, 05:21 pm
ছবি: টিবিএস

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের অদূরে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি ফিশিং ট্রলারকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মিয়ানমারের নৌবাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে এক জেলের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও দুজন।

এ ঘটনায় ৭২ মাঝি-মাল্লাসহ ৬টি ফিশিং ট্রলারকে আটক করে নিয়ে যায় দেশটির নৌবাহিনী। পরে ২৪ ঘণ্টা পর ট্রলার ও তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নিহত জেলের মরদেহসহ ১১ জন শাহপরীরদ্বীপ জেটিতে পৌঁছান। আহত দু'জন জেলেকেও সঙ্গে আনা হয়। অপর ৫টি ফিশিং ট্রলার বিকাল ৪টার দিকে সেন্টমার্টিন ঘাটে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন ট্রলার মালিকেরা।

ট্রলারমালিক মতিউর রহমান জানান, 'নিহত জেলেসহ সাইফুল কোম্পানির ট্রলারটি দুপুর আড়াইটার দিকে শাহপরীরদ্বীপ জেটিতে আসে। পরে বিকাল ৪টার দিকে অপর ৫টি ট্রলার সেন্টমার্টিন ঘাটে পৌঁছায়। কোস্টগার্ড ও নৌবাহিনী জেলেদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছে।'

মারা যাওয়া জেলের নাম মো. ওসমান গনি, তিনি শাহপরীরদ্বীপের কোনারপাড়ার বাসিন্দা বাচু মিয়ার ছেলে এবং শাহপরীরদ্বীপের বাজারপাড়ার সাইফুল কোম্পানির মালিকানাধীন ট্রলারের জেলে। আহত দু'জনও ওই ট্রলারের। তবে তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার শিকার ট্রলারগুলো কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপের বাসিন্দাদের। মালিকরা জানিয়েছেন, বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমের মৌলভীর শিল নামের এলাকায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমারের মধ্যবর্তী বঙ্গোপসাগরে বাংলাদেশি নৌকায় মিয়ানমারের নৌবাহিনী গুলি করে এবং ৬টি ট্রলারসহ জেলেদের আটক করে।

ছবি: টিবিএস

'গুলির ঘটনায় একজন নিহত ও দু'জন আহত হয়েছেন। পরে মিয়ানমারের নৌবাহিনী বাংলাদেশ কোস্টগার্ডের কাছে একটি ট্রলারসহ জেলেদের হস্তান্তর করে,' বলেন তিনি।

আরেক ট্রলারমালিক সাইফুল বলেন, সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের নৌবাহিনী হঠাৎ তাদের ধাওয়া করে গুলি চালায় এবং ৬টি ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায়। তার ট্রলারের তিনজন গুলিবিদ্ধ হন, তাদের একজন মারা যান।

শাহপরীরদ্বীপ ঘাটে ফেরা ট্রলারের মাঝি নুর হামিদ জানান, গত ৬ অক্টোবর ১২ জন জেলে নিয়ে তারা সাগরে মাছ ধরতে যান। সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমের মৌলভীর শিল এলাকায় অবস্থান করার সময় মিয়ানমারের নৌবাহিনী তাদের ধাওয়া ও গুলি করে এবং আটকে মিয়ানমারে নিয়ে যায়। গুলিবিদ্ধ একজন মারা যান ও দু'জন আহত হন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

কোস্টগার্ডের শাহপরীরদ্বীপের একজন কর্মকর্তা জানান, মিয়ানমার নৌবাহিনীর সঙ্গে আলোচনার পর ৬টি ট্রলার ছেড়ে দেওয়া হয়েছে।

টেকনাফ নৌ পুলিশের উপ-পরিদর্শক আবুল কাসেম জানান, নিহত জেলের মরদেহ কোস্টগার্ডের পক্ষে হস্তান্তর করা হয়েছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

গুলিতে নিহত / বঙ্গোপসাগর / মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
  • নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’
  • ভূরাজনৈতিক সংঘাতের পরবর্তী কেন্দ্রবিন্দু হতে পারে বঙ্গোপসাগর: ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ
  • কক্সবাজারে নৌযান উল্টে সাগরে নিউজিল্যান্ডের এক পরিবারের চার সদস্য, নিখোঁজ ১

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net