Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
পাহাড়ে চলমান সহিংসতা ও আগ্রাসন রুখে দেওয়ার আহ্বানে নাগরিক বিবৃতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 September, 2024, 01:05 pm
Last modified: 22 September, 2024, 01:10 pm

Related News

  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • খাগড়াছড়ির লোকালয় থেকে উদ্ধার আহত লজ্জাবতী বানর
  • পার্বত্য চট্টগ্রামের ১২ বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা  
  • খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটিতে স্টারলিংক ব্যবহারে দ্রুতগতির ইন্টারনেট; ই-লার্নিংয়ে যুক্ত হবে শিক্ষার্থীরা
  • মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকীতে ঢাকায় স্মরণসভা

পাহাড়ে চলমান সহিংসতা ও আগ্রাসন রুখে দেওয়ার আহ্বানে নাগরিক বিবৃতি

রোববার (২১ সেপ্টেম্বর) এক লিখিত বিবৃতিতে ৬২৪ জন নাগরিক এ নিন্দা ও প্রতিবাদ জানান
টিবিএস রিপোর্ট
22 September, 2024, 01:05 pm
Last modified: 22 September, 2024, 01:10 pm
খাগড়াছড়ির দীঘিনালায় লারমা স্কয়ার বাজারে অগ্নিসংযোগে অন্তত ১০৫টি দোকান, ১৪টি মোটরসাইকেলসহ কয়েকটি অটোরিকশা পুড়ে যায়। ছবি: টিবিএস

তিন পার্বত্য জেলায় সাম্প্রতিক সহিংসতার বিরুদ্ধে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশের ৬২৪ নাগরিক বিবৃতি দিয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) এক লিখিত বিবৃতিতে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, 'এই সহিংসতায় গত ১৯ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সেনাবাহিনীর গুলিতে জুনান চাকমা (২০), ধনঞ্জয় চাকমা (৫০) ও রুবেল চাকমা (৩০) এবং ২০ সেপ্টেম্বর রাঙামাটিতে অজ্ঞাত পরিচয়ের এক আদিবাসী যুবক মর্মান্তিকভাবে হত্যার শিকার হন। ভাংচুর ও লুটপাট করা হয় রাঙামাটির বনরূপা মৈত্রী বিহারে। পুড়িয়ে দেয়া হয় আদিবাসীদের দোকানপাট ও ঘরবাড়ি; সহায়-সম্পত্তি হারিয়ে পথে নামেন অনেক আদিবাসী।' 

বিবৃতিতে বলা হয়েছে, 'এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, এ বছরের ৭ এপ্রিল থেকে পার্বত্য চট্টগ্রামে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে ১০০-এর বেশি আদিবাসীকে সন্ত্রাসী সন্দেহে নির্বিচারে গ্রেফতার করা হয়েছে। ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরের প্রায় তিন যুগ পরেও এবং গত ৫ অগাস্ট ২০২৪-এ বাংলাদেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন হলেও বাংলাদেশ রাষ্ট্রের মাধ্যমে পাহাড়ে এখনও আদিবাসী নির্যাতন বন্ধ হয়নি।'

'বাংলাদেশের আদিবাসীরা রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান অধিকার এবং সামাজিক অর্থনৈতিক সকল পর্যায়ে সমান অংশগ্রহণের জন্য সংগ্রাম করে চলেছেন। বাংলাদেশ সংবিধানের ২৭ এবং ৩২ নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার এবং বৈষম্যহীন যাপনের রাষ্ট্রীয় অধিকার কাগজে-কলমে থাকলেও আজ পর্যন্ত আদিবাসীরা তাদের ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা এবং জাতিসত্ত্বার পরিচিতির স্বীকৃতি এবং মর্যাদা পাননি। মাত্র ১৩ হাজার বর্গকিলোমিটার পাহাড়ে রয়েছে ছয়-ছয়টি সেনানিবাস এবং অসংখ্য সেনা ছাউনি। পাহাড়ে একদিকে জারি রয়েছে স্বৈরাচারী সেনাশাসন, অন্যদিকে অবৈধ "সেটেলার"দের আরোপ করা জাতিগত বৈষম্য, নিপীড়ন ও অধিকার-হরণ। এই দুইয়ের সম্মিলিত আগ্রাসনে আদিবাসীদের অস্তিত্বই আজ সংকটের মুখে।'

সাম্প্রতিক সহিংসতা বিভিন্ন অপপ্রচারের মোড়কে চলমান সাম্প্রদায়িক সংঘাতেরই ধারাবাহিকতা বলে উল্লেখ করে, বিবৃতিতে বাঙালি এবং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জাতিগোষ্ঠীগুলোর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি পুনঃস্থাপনের লক্ষ্যে অবিলম্বে কিছু পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। সেগুলো হলো— 

১। সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ এবং বন্ধ করতে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২। সহিংসতার উৎস সন্ধানে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত এবং দোষীদের যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে। 
৩। ক্ষতিগ্রস্ত ও হুমকির মুখে থাকা আদিবাসী সম্প্রদায়গুলিকে পরিপূর্ণ সুরক্ষা ও সহায়তা প্রদান করতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। 
৪। আদিবাসীদের জাতিসত্ত্বার সাংবিধানিক স্বীকৃতি এবং সেইসাথে তাদের ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতিরও যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
৫। পাহাড়ে দখলদার অভিবাসীর বিস্তৃতি রোধ করতে হবে এবং আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিত করতে হবে।
৬। পাহাড়ে অলিখিত সেনাশাসন বন্ধ করতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, 'জাতি ও ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সমস্ত সম্প্রদায় যেন নিরাপদ বোধ করে এবং আত্মসম্মানের সাথে জীবন যাপন করতে পারে তা নিশ্চিত করা আমাদের জাতীয় ঐক্য ও সম্প্রীতি রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও রাষ্ট্রীয় দায়িত্বে আসীন ব্যক্তিবর্গের আন্তরিক মনোযোগ এবং তাৎক্ষণিক ও দায়িত্বশীল পদক্ষেপ প্রত্যাশা করছি। একই সাথে একটি ঐক্যবদ্ধ এবং শান্তিপূর্ণ নাগরিক ও সামাজিক ভিত্তিকে শক্তিশালী করার লক্ষে বাঙালি এবং বাংলাদেশের ভিন্ন জাতিসত্তার গোষ্ঠীগুলোর মধ্যে সংলাপ এবং বোঝাপড়াকে উৎসাহিত করে এমন উদ্যোগ গ্রহণের আহবান জানাচ্ছি।' 

Related Topics

টপ নিউজ

পার্বত্য চট্টগ্রাম / দিঘীনালা / খাগড়াছড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • খাগড়াছড়ির লোকালয় থেকে উদ্ধার আহত লজ্জাবতী বানর
  • পার্বত্য চট্টগ্রামের ১২ বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা  
  • খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটিতে স্টারলিংক ব্যবহারে দ্রুতগতির ইন্টারনেট; ই-লার্নিংয়ে যুক্ত হবে শিক্ষার্থীরা
  • মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকীতে ঢাকায় স্মরণসভা

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net