Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
কাজে যোগ দিয়েছেন কর্মীরা, রোববার চালু হতে পারে মেট্রোরেল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 August, 2024, 01:40 pm
Last modified: 20 August, 2024, 02:01 pm

Related News

  • উচ্চ আদালতের নির্দেশে মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন 
  • মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন

কাজে যোগ দিয়েছেন কর্মীরা, রোববার চালু হতে পারে মেট্রোরেল

টিবিএস রিপোর্ট
20 August, 2024, 01:40 pm
Last modified: 20 August, 2024, 02:01 pm
ফাইল ছবি: রাজীব ধর

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আন্দোলনরত কর্মীরা কাজে ফেরায় রোববারের মধ্যে ফের চালু হতে পারে মেট্রোরেল পরিষেবা।

ডিএমটিসিএল বোর্ড ১০ম থেকে ২০-তম গ্রেডের কর্মীদের বেতন বৃদ্ধির দাবি মেনে নেওয়ার পর আজ (২০ আগস্ট) তারা কাজে ফিরেছেন। কর্মীদের বকেয়া পরিশোধের দাবি মেটাতে বোর্ড একটি কমিটিও গঠন করেছে।

ডিএমটিসিএলের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আবদুর রউফ টিবিএসকে জানান, গতকাল বিকাল ৫টা ১৫ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেখানে আন্দোলনকারীদের সব দাবি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়। 

তিনি বলেন, কর্মীদের মূল দাবি ছিল বেতন বৃদ্ধি, সেটি মেনে নেওয়া হয়। এছাড়া বর্ধিত বেতনের বকেয়া পরিশোধ-সংক্রান্ত আরেকটি দাবির সুরাহা করার জন্য কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বকেয়া বেতন পরিশোধ বাস্তবায়নের উপায় খুঁজে বের করবে। 

আবদুর রউফ আরও বলেন, মেট্রোরেল পরিষেবা শীঘ্রই আবার চালু হবে। তবে তিনি নির্দিষ্ট তারিখ বলতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, ৬ আগস্ট থেকে ধর্মঘটে থাকা কর্মচারীরা কাজে ফিরেছেন। অবিলম্বে মেট্রোরেলের টেস্ট রান চালানো হবে। কোনো সমস্যা না হলে ডিএমটিসিএল শনিবার মেট্রোরেল পরিষেবা আবার চালু করার পরিকল্পনা করছে। কোনো কারণে শনিবার তা সম্ভব না হলে রোববার চালু করা হবে।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি একটি সভায় থাকার জন্য তার সঙ্গে কথা বলা যায়নি। 

উল্লেখ্য, জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় মেট্রোরেলের মিরপুর-১০ মোড় ও কাজীপাড়া স্টেশন দুটিতে ভাঙচুর চালানো হয়। এরপর মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এরপর সম্প্রতি জানা যায়, মেট্রোরেলের লাইন, কোচ ও সংকেতব্যবস্থাসহ সবই ঠিক আছে। এরপরও মেট্রোরেল চালু না হওয়ার কারণ ছিল কিছু দাবিতে কর্মীদের কর্মবিরতি। এ কারণেই কারিগরি সমস্যা না থাকা সত্ত্বেও মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। 

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / মেট্রো / ডিএমটিসিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • উচ্চ আদালতের নির্দেশে মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন 
  • মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net