Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
বিপিডিবির বকেয়া বিল বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার কোটি টাকা

বাংলাদেশ

ইউএনবি
10 August, 2024, 06:50 pm
Last modified: 14 August, 2024, 03:36 pm

Related News

  • ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ‘চেইন রিয়্যাকশন’ সম্পন্ন 
  • প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক
  • প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র 
  • একনেকে রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ ১৬,২০৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন

বিপিডিবির বকেয়া বিল বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার কোটি টাকা

বিপিডিবির দায়ের বিষয়ে বিস্তারিত জানতে গিয়ে দেখা যায়, শুধু রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলার আওতাধীন বিভিন্ন গ্যাস কোম্পানির কাছেই প্রায় ১৫ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে প্রতিষ্ঠানটির। বাকি অর্থ সরকারি-বেসরকারি বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রকে পরিশোধ করতে হবে তাদের।
ইউএনবি
10 August, 2024, 06:50 pm
Last modified: 14 August, 2024, 03:36 pm
ফাইল ছবি/সংগৃহীত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বকেয়া বিলের পরিমাণ বেড়ে হয়েছে ৪৫ হাজার কোটি টাকা, যা নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদ্যুৎ বিভাগে সর্বশেষ আর্থিক হিসাব জমা দেওয়া হয়। যেখানে বিদ্যুৎ খাতের ওপর ব্যাপক আর্থিক চাপের বিষয়টি তুলে ধরা হয়েছে।

দাপ্তরিক ও খোলা বাজার উভয় বিনিময় হার ব্যবহার করে বিপিডিবির প্রতিবেদনে ঋণের হিসাব করা হয়েছে। এতে দেখা গেছে, দাপ্তরিক হিসাবে প্রতি ডলার ১১৭ টাকা দরে প্রতিষ্ঠানটির মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিন দশমিক ৮৪৬ বিলিয়ন ডলার এবং খোলা বাজারের দর অনুযায়ী ১২৪ টাকা করে হিসাব করলে তা হয় চার দশমিক ৩৫৪ বিলিয়ন ডলার।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে এই খাতের বর্তমান চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করার উদ্দেশেই এই আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

বিপিডিবির একজন শীর্ষ কর্মকর্তা বলেন, 'বিদ্যুৎ খাতের পরিস্থিতি সম্পর্কে তাদের (অন্তর্বর্তীকালীন সরকার) স্পষ্ট ধারণা দেওয়ার জন্যই আমরা আয়-ব্যয়ের এই তালিকা তৈরি করেছি।'

বিপিডিবির দায়ের বিষয়ে বিস্তারিত জানতে গিয়ে দেখা যায়, শুধু রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলার আওতাধীন বিভিন্ন গ্যাস কোম্পানির কাছেই প্রায় ১৫ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে প্রতিষ্ঠানটির। বাকি অর্থ সরকারি-বেসরকারি বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রকে পরিশোধ করতে হবে তাদের।

বিদ্যুৎ খাতের নগদ অর্থের সংকট অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। অনেকে বর্তমান সংকটের জন্য আওয়ামী লীগ সরকারের নীতিকে দায়ী করছেন।

এই খাতকে মুনাফাভিত্তিক শিল্পে রূপান্তরের সমালোচনা করে জ্বালানি বিশেষজ্ঞ ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক শামসুল আলম বলেন, "এতে নির্দিষ্ট কিছু ব্যবসায়ী গোষ্ঠী লাভবান হচ্ছে। বিদ্যুৎ খাতে অসম প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টির মূলে রয়েছে 'বিদ্যুৎ ও শক্তির দ্রুত সরবরাহ (বিশেষ) আইন  ২০১০'।"

বিদ্যুৎ খাতের আর্থিক দুর্দশা নতুন কিছু নয়। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতে ক্রমবর্ধমান বকেয়া বিল পাঁচ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যার মধ্যে চার বিলিয়ন ডলার শুধু বিদ্যুৎ খাতেরই।

ভারত থেকে আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পাশাপাশি স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদকদের (আইপিপি) কাছ থেকে ডলারে বিদ্যুৎ কেনার বাধ্যবাধকতা থাকায় বিপিডিবির আর্থিক চাপ আরও বেড়েছে। ভারত থেকে আমদানি করা বিদ্যুতের দেড় হাজার মেগাওয়াটই আসে আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিপিডিবির এক কর্মকর্তা বলেন, 'ঋণ পরিশোধের বাধ্যবাধকতা মেটাতে প্রতিদিন আমাদের বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কমপক্ষে ৪০ মিলিয়ন ডলার (৪ কোটি ডলার) প্রয়োজন হয়, কিন্তু আমরা প্রতিদিন পাচ্ছি মাত্র ৫-৭ মিলিয়ন ডলার।'

এসএস পাওয়ার, পায়রা, রামপাল এবং আদানির মতো বড় বিদ্যুৎ উৎপাদকদের বৈদেশিক মুদ্রায় অর্থ প্রদানের বাধ্যবাধকতা থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে। বাকিদের স্থানীয় মুদ্রায় অর্থ প্রদান করা গেলেও তাদের সঙ্গে চুক্তিতেও নির্ধারিত বৈদেশিক মুদ্রায় এই অর্থ রূপান্তর করার অনুমতি দেওয়া হয়েছে।

তবে এই সংকট শুধু বিদ্যুত খাতে নয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে দেশে ছয় বিলিয়ন মার্কিন ডলার (৬২ হাজার ১৩২ কোটি ৬১ লাখ টাকা) ব্যয়ে প্রায় ৬৮ লাখ ৬০ হাজার টন পেট্রোলিয়ামজাত পণ্য আমদানি করা হয়েছে, যা জ্বালানি খাতের আর্থিক চাপে আরেকটি ধাপ যুক্ত করেছে।

Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ / বকেয়া / অন্তর্বর্তী সরকার ২০২৪ / বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) / ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ‘চেইন রিয়্যাকশন’ সম্পন্ন 
  • প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক
  • প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র 
  • একনেকে রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ ১৬,২০৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net