Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
বন্ধ হয়ে গেল কার্টুন নেটওয়ার্ক ওয়েবসাইট

বিনোদন

ভ্যারাইটি
10 August, 2024, 12:30 pm
Last modified: 10 August, 2024, 12:38 pm

Related News

  • কাঁচামাল সংকটে ২০ দিন ধরে বন্ধ দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি সার কারখানা
  • বৈরী আবহাওয়া: বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ
  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • হরমুজে বিশৃঙ্খলা ও লেবাননে সংঘর্ষ; ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তিচুক্তির প্রচেষ্টা
  • যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

বন্ধ হয়ে গেল কার্টুন নেটওয়ার্ক ওয়েবসাইট

কার্টুন নেটওয়ার্কের ওয়েবসাইটে ক্লিক করার পর এখন এটি স্ট্রিমিং পরিষেবা ম্যাক্সের ওয়েবসাইটে পুনঃনির্দেশ করে নিয়ে যাচ্ছে। সেখানে সাইনআপ এবং সাবস্ক্রিপশনের পরই দর্শকরা তাদের প্রিয় অনুষ্ঠান দেখতে পারছেন। 
ভ্যারাইটি
10 August, 2024, 12:30 pm
Last modified: 10 August, 2024, 12:38 pm
ছবি: কার্টুন নেটওয়ার্ক

বন্ধ করে দেয়া হয়েছে বিশ্বজুড়ে পরিচিতি টিভি চ্যানেল 'কার্টুন নেটওয়ার্ক'-এর অফিশিয়াল ওয়েবসাইট। গত ৮ আগস্ট বৃহস্পতিবার ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি (ডাব্লুবিডি) এ সিদ্ধান্ত নেয়। তবে দর্শকরা এখনও টিভি এবং সংযুক্ত অ্যাপ্লিকেশনে কার্টুন নেটওয়ার্কের অনুষ্ঠান দেখতে পারবেন। 

৩০ সেপ্টেম্বর থেকে স্ট্রিমিং ওয়েবসাইট 'বুমেরাং' বন্ধ হয়ে যাবে এমন ঘোষণা দেয়ার এক সপ্তাহ পর কার্টুন নেটওয়ার্কের ওয়েবসাইট বন্ধেরও ঘোষণা দিল ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি । প্রতিষ্ঠানটি ব্যয় হ্রাস এবং ভক্তদের পরিবর্তে ম্যাক্সে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন অনেকে। 

কার্টুন নেটওয়ার্কের ওয়েবসাইটে ক্লিক করার পর এখন এটি স্ট্রিমিং পরিষেবা ম্যাক্সের ওয়েবসাইটে পুনঃনির্দেশ করে নিয়ে যাচ্ছে। সেখানে সাইনআপ এবং সাবস্ক্রিপশনের পরই দর্শকরা তাদের প্রিয় অনুষ্ঠান দেখতে পারছেন। 

ম্যাক্সের ওয়েবসাইটে প্রবেশ করা মাত্রই একটি বার্তা আসছে— আপনার প্রিয় কার্টুন নেটওয়ার্ক শো-এর পর্বগুলো খুঁজছেন? ম্যাক্সে কী কী স্ট্রিম করা হচ্ছে তা দেখতে সাবস্ক্রাইব করুন।

এক বিবৃতিতে কার্টুন নেটওয়ার্কের একজন মুখপাত্র ভ্যারাইটিকে বলেন, আমরা কার্টুন নেটওয়ার্ক শো এবং সোশ্যাল মিডিয়ার দিকে মনোনিবেশ করছি এখন। এখানে দর্শক বেশি এবং ভালো করারও যথেষ্ট সুযোগ রয়েছে। 

তিনি আরও বলেন, এখন কার্টুন নেটওয়ার্ক টিভিতে প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ ঘণ্টা অনুষ্ঠান প্রচারিত হবে।

তবে শুধু ডাব্লুবিডি-ই একা নয় যারা ধীরে ধীরে নিজেদের গুটিয়ে নিচ্ছে। এই গ্রীষ্মের শুরুতে, প্যারামাউন্ট গ্লোবালও কমেডি সেন্ট্রালের ওয়েবসাইট থেকে প্রচুর কন্টেন্ট সরিয়ে নিয়েছে। এছাড়া, ইন্টারনেট থেকে এমটিভি নিউজ ও সিএমটির পুরো আর্কাইভও সরিয়ে ফেলেছে তারা। 

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

কার্টুন নেটওয়ার্ক / ওয়েবসাইট / বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

Related News

  • কাঁচামাল সংকটে ২০ দিন ধরে বন্ধ দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি সার কারখানা
  • বৈরী আবহাওয়া: বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ
  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • হরমুজে বিশৃঙ্খলা ও লেবাননে সংঘর্ষ; ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তিচুক্তির প্রচেষ্টা
  • যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

4
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net