Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনাই প্রথম অগ্রাধিকার: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 August, 2024, 07:35 pm
Last modified: 26 August, 2024, 03:05 pm

Related News

  • অন্তর্বর্তী সরকারে 'কিচেন কেবিনেট' ছিল, তবে আমি সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ   
  • অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছে সরকার

শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনাই প্রথম অগ্রাধিকার: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা

শুক্রবার (৯ আগস্ট) সকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা সালেহ উদ্দীন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আমাদের ব্যবসার গতি ও কার্যক্রম ধীর হয়ে পড়েছে এবং অর্থনীতিতে; বিশেষ করে ব্যাংকিং ও আর্থিক খাতে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। আমাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে।’
টিবিএস রিপোর্ট
09 August, 2024, 07:35 pm
Last modified: 26 August, 2024, 03:05 pm
ছবি: পিআইডি

অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা জানিয়েছেন, বর্তমানে সারাদেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে তাদের প্রধান কাজ।

শুক্রবার (৯ আগস্ট) সকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, 'আমাদের ব্যবসার গতি ও কার্যক্রম ধীর হয়ে পড়েছে এবং অর্থনীতিতে; বিশেষ করে ব্যাংকিং ও আর্থিক খাতে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। আমাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে।'

তিনি জানান, সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে দেশবাসীর জীবন ও জীবিকার উপর যে প্রভাব পড়েছে তা কাটিয়ে উঠতে তারা জোরালো পদক্ষেপ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন,' এক নম্বর চ্যালেঞ্জ হলো ল এন্ড অর্ডার। এটা ঠিক হলে বাকি সব ঠিক হয়ে যাবে। সব পক্ষের কথাই হলো আমরা সবার সাথেই ভালো সম্পর্ক রাখবো, সব দেশের সাথে। বড়দেশগুলোর সাথে আমাদের সম্পর্কের একটা ব্যালেন্স মেইনটেইন করতে হবে।'

সৈয়দা রিজওয়ান হাসান বলেন, 'আমার পরিকল্পনা আগেও যা ছিল, এখনও তাই। আগে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে করতাম, এখন রাষ্ট্রীয় ক্ষমতার ভেতর থেকে করার চেষ্টা করব। আমার পরিকল্পনা হলো সত্যিকার অর্থে উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া।'

আসিফ নজরুল বলেন, 'এটা আমাদের একার কাজ না, দেশবাসীর কাজ। তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি।' 

নাহিদ ইসলাম বলেন, 'এই সরকার একটি গণঅভ্যুত্থাণ এর মধ্যে দিয়ে তৈরি হয়েছে। মানুষের এই সরকারের প্রতি আস্থা রয়েছে। বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা প্রতিশ্রতি দিয়েছি, তা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করাই আমাদের লক্ষ্য।'

আসিফ মাহমুদ বলেন, 'শিক্ষার্থীদের রাজপথেও কার্যক্রম অব্যাহত থাকবে। সামাজিকভাবে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো। ছাত্র-জনতার দাবিগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব।'

Related Topics

টপ নিউজ

উপদেষ্টা / অন্তবর্তী সরকার / ড. ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • অন্তর্বর্তী সরকারে 'কিচেন কেবিনেট' ছিল, তবে আমি সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ   
  • অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছে সরকার

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net