Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

বাংলাদেশ

জহির রায়হান
08 August, 2024, 09:40 am
Last modified: 08 August, 2024, 09:49 am

Related News

  • চীনের ট্রাফিক নিয়ন্ত্রণে নামল রোবট, তবে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা নেই
  • শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি  
  • এমপি ও মন্ত্রিসভার শপথ আগামীকাল: মানিক মিয়া এভিনিউ ও লেক রোডে যান চলাচল সীমিত
  • ঢাকায় কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের
  • জামায়াতের সমাবেশ ঘিরে বাড়ছে নেতা-কর্মীদের ঢল; ট্রাফিক নিয়ন্ত্রণে, গুরুত্বপূর্ণ পয়েন্টে সহায়তায় স্বেচ্ছাসেবকরা

ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

মগবাজারে দেখা যায়, সাধারণ মানুষ শিক্ষার্থীদের দায়িত্ব পালনের সময় খাবার জন্য বিস্কুট, জুস, কেক, প্যাকেটজাত খাবার ও পানির বোতল দিয়ে যাচ্ছেন।
জহির রায়হান
08 August, 2024, 09:40 am
Last modified: 08 August, 2024, 09:49 am

চট্টগ্রামের নূর আহমেদ রোডে বুধবার (৭ আগস্ট) শিক্ষার্থীরা যান চলাচল নিয়ন্ত্রণ করেন। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

মঙ্গলবার ও বুধবারের মতো আজ বৃহম্পতিবারও (৮ আগস্ট) ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে দেখা গেছে শিক্ষার্থীদের। তারা আনন্দ নিয়েই এ কাজ করছেন বলে জানিয়েছেন।

বুধবার ও বৃহস্পতিবার শাহবাগ, কারওয়ান বাজার, নিউমার্কেট , ধানমন্ডি কল্যাণপুর,  মিরপুর ১০, আগারগাঁও, সংসদ ভবন এলাকা,  বিজয় সরণি, মগবাজার , খামারবাড়িসহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে করতে কাজ করছেন শিক্ষার্থীরা।

এ সময় চালকদের নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য অনুরোধ জানাতে দেখা যায় শিক্ষার্থীদের। যারা হেলমেট না পরে মোটরসাইকেল চালাচ্ছিলেন, তাদের থামিয়ে পরবর্তীতে মোটরসাইকেল চালালে হেলমেট নিয়ে বের হতে বলেন।

গতকাল আগারগাঁও মোড়ে দেখা যায়, যারা হেলমেট না পরে মোটরসাইকেল চালাচ্ছিলেন, তাদের থামিয়ে রাখা হচ্ছে। সচেতন করার পাশাপাশি শাস্তি হিসেবে চালকে সবার পরে যেতে দেয়া হচ্ছে।

দুপুর দেড়টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রধান কার্যালয়ের সামনের সড়কে ৮-১০ জন জন শিক্ষার্থীকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এ সময় তারা অ্যাম্বুলেন্স এলে অন্য গাড়ি থামিয়ে সবার আগে সেটিকে যেতে দিচ্ছেন।

গতকাল শুক্রাবাদ এলাকায় দায়িত্ব পালন করছিলেন শিক্ষার্থী খালেদ বিন সামি। তিনি বলেন, 'সুন্দরভাবে দেশ চলুক। আমরা শিক্ষার্থীসহ সবাই সচেতন হলে মানবিক দেশ গঠন সহজ হবে। আশা করছি তরুণদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে।'

মগবাজার মোড়ে বুধবার বেলা ৩টার দিকে দেখা যায় প্রায় ২৫ জন শিক্ষার্থী ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে করতে দেখা যায় এ সময়।

শিক্ষার্থীরা যানচলাচল নিয়ন্ত্রণ করছেন। ছবি: নাঈম আলী/টিবিএস

সাধারণ নিয়ম হলো, জেব্রা ক্রসিংয়ের আগে সাদা দাগ সামনে রেখে গাড়ি থামতে হবে। কিন্তু সে নিয়ম বেশিরভাগ সময়েই মানতে দেখা যেত না এতদিন। মগবজারে দেখা যায়, শিক্ষার্থীরা এ নিয়ম মানতে বাধ্য করছেন চালকদের। সাদা দাগের সামনে গাড়ি থামাচ্ছেন তারা।

মগবাজারে দেখা যায়, সাধারণ মানুষ শিক্ষার্থীদের দায়িত্ব পালনের সময় খাবার জন্য বিস্কুট, জুস, কেক, প্যাকেটজাত খাবার ও পানির বোতল দিয়ে যাচ্ছেন।

আসিকুর রহমান শিক্ষার্থীদের সমন্বয় করেন মগবাজার এলাকায়। তিনি বলেন, 'শিক্ষার্থীদের কাজে উৎসাহিত করার জন্য সাধারণ মানুষ যারা খাবার দিয়ে যাচ্ছেন, সে খাবার নিচ্ছি। তবে কোনো রাজনৈতিক দলের দেয়া খাবার নিচ্ছি না।'

তিনি বলেন, 'অনেক শিক্ষার্থী আসছেন দায়িত্ব পালন করতে। আমরা তাদের দল গঠন করে রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্ব দিয়েছি। প্রতিটি মোড়ে একজন দলনেতা আছেন। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত আমরা এ দায়িত্ব পালন করব। যেখানে ট্রাফিক পুলিশের সদস্য নেই, সেখানে আমরা কাজ করব।'

গতকাল বেলা ১টায় নাবিস্কো মোড়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর (বিএনসিসি) প্রায় ১০ জন সদস্যের সঙ্গে শিক্ষার্থীদেত দায়িত্ব পালন করতে দেখা যায়।

মানুষকে বুঝিয়ে ফুটপাত ব্যবহার করানোর চেষ্টা করছেন সুরাইয়া জান্নাত। ছবি: নাঈম আলী/টিবিএস

ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।

শিক্ষার্থীদের কাজের প্রশংসা করে সেনাপ্রধান বলেন, শিক্ষার্থীরা রাস্তা পরিষ্কার করছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। চমৎকার কাজ করছে তারা। 

ছাত্রদের তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সব ইতিবাচক কাজ অব্যাহত রাখারও অনুরোধ জানান তিনি।

সেনাপ্রধান জানান, ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার-ভিডিপি সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

ট্রাফিক নিয়ন্ত্রণ / যানজট নিয়ন্ত্রণ / ট্রাফিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • চীনের ট্রাফিক নিয়ন্ত্রণে নামল রোবট, তবে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা নেই
  • শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি  
  • এমপি ও মন্ত্রিসভার শপথ আগামীকাল: মানিক মিয়া এভিনিউ ও লেক রোডে যান চলাচল সীমিত
  • ঢাকায় কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের
  • জামায়াতের সমাবেশ ঘিরে বাড়ছে নেতা-কর্মীদের ঢল; ট্রাফিক নিয়ন্ত্রণে, গুরুত্বপূর্ণ পয়েন্টে সহায়তায় স্বেচ্ছাসেবকরা

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net