Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
মেসির বাড়িতে অন্যরকম হামলা

খেলা

টিবিএস ডেস্ক
07 August, 2024, 12:25 am
Last modified: 07 August, 2024, 12:28 am

Related News

  • ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • আমির হামজার গাড়িতে হামলা: ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম
  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা

মেসির বাড়িতে অন্যরকম হামলা

এক বিবৃতিতে ফুতোরো ভেজেতাল বলেছে, তারা ধনী ব্যক্তিদের বোঝাতে চায় যে, এই পৃথিবী এবং এর পরিবেশ বাঁচাতে তাদের বড় ভূমিকা ও দায়িত্ব আছে। ইবিজায় মেসির বাড়িটি ‘অবৈধ নির্মাণ’ বলেও আখ্যা দিয়েছেন পরিবেশবাদীরা।
টিবিএস ডেস্ক
07 August, 2024, 12:25 am
Last modified: 07 August, 2024, 12:28 am

এবার একটু ভিন্ন ধরনের হামলার শিকার হলেন লিওনেল মেসি! ঠিক তিনি নন, আর হামলা বলতে তেমন উদ্বেগের কিছুও নয়। আসল ঘটনা হলো, স্পেনের ইবিজা বিচে থাকা মেসির বিলাসবহুল বাড়ির বাইরে স্প্রে দিয়ে বিভিন্ন বার্তা লিখে দিয়ে গেছেন পরিবেশবাদী একদল লোক। 

ভূমধ্যসাগরের তীরে মেসির বিশাল একটি ম্যানশন আছে, যেখানে একটি সিনেমা হলও আছে। এটার মূল্য প্রায় ১২ মিলিয়ন ডলার।

মেসির এই সম্পত্তিতে দলিল-সংক্রান্ত কিছু সমস্যা আছে। শুধু সেই ম্যানশনে বাস করার জন্য স্থানীয় সরকারের অনুমতিপত্র আছে মেসির। স্প্যানিশ গণমাধ্যম বলছে, ম্যানশনের বেশ কিছু অংশ নির্মিত হয়েছে অবৈধ জায়গার ওপর।

পরিবেশবাদী সংগঠন 'ফুতোরো ভেজেতাল' মেসির সেই ম্যানশনের মূল ফটকের সামনে স্প্রে দিয়ে বিভিন্ন স্লোগান লিখেছে। এই সংগঠনটি একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, মেসির বাড়ির সামনে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তাদের হাতে ব্যানার। 

সেখানে লেখা, 'দয়া করে পৃথিবীকে সাহায্য করুন। ধনাঢ্যরা নিপাত যাক। পুলিশ নিপাত যাক।' এর পরপরই তারা স্প্রে দিয়ে মেসির বাড়ির দেয়ালে লাল ও কালো রং দিয়ে স্লোগান লিখে দেন।

এক বিবৃতিতে ফুতোরো ভেজেতাল বলেছে, তারা ধনী ব্যক্তিদের বোঝাতে চায় যে এই পৃথিবী এবং এর পরিবেশ বাঁচাতে তাদের বড় ভূমিকা ও দায়িত্ব আছে। ইবিজায় মেসির বাড়িটি 'অবৈধ নির্মাণ' বলেও আখ্যা দিয়েছেন পরিবেশবাদীরা।

ফুতোরো ভেজেতাল আরও বলেছে, অক্সফ্যামের ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা মিলে মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ, সেই তারাই ২০১৯ সালে যে পরিমাণ কার্বন নিঃসরণের জন্য দায়ী, সেটি পৃথিবীর দরিদ্রতম জনগোষ্ঠীর নিঃসরণ করা দুই-তৃতীয়াংশ কার্বনের সমান।

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / হামলা / বাড়ি / ফুটবলার / আর্জেন্টিনা ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা
  • ইমরান খান। ছবি: রয়টার্স
    ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
    ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

Related News

  • ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • আমির হামজার গাড়িতে হামলা: ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম
  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা

Most Read

1
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা

3
ইমরান খান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের

4
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

5
ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net