Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ভারতে ঋণগ্রস্ত শ্রমিক পেলেন ৯৫ হাজার ডলার দামের হীরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 July, 2024, 06:55 pm
Last modified: 12 August, 2024, 09:02 pm

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ভারতে ঋণগ্রস্ত শ্রমিক পেলেন ৯৫ হাজার ডলার দামের হীরা

পান্না শহর হীরার জন্য বিখ্যাত। অনেকেই সরকারের থেকে সস্তায় অগভীর বিভিন্ন খনি ভাড়া নিয়ে মূল্যবান এই পাথরের অনুসন্ধান চালান।
টিবিএস ডেস্ক
25 July, 2024, 06:55 pm
Last modified: 12 August, 2024, 09:02 pm
রাজু গৌন্ড ১০ বছরেরও বেশি সমং ধরে হীরার খোঁজে অনুসন্ধান চালাচ্ছেন। ছবি: বিবিসি

ভারতের মধ্যপ্রদেশের একটি খনিতে বিশাল একটি হীরা পেয়ে রাতারাতি ভাগ্য খুলে গেছে দরিদ্র ও ঋণগ্রস্ত এক শ্রমিকের। রাজু গৌন্ড নামের ওই ব্যক্তির পাওয়া হীরাটি ১৯.২২ ক্যারেটের। এক সরকারি নিলামে এর দাম উঠেছে ৮ মিলিয়ন রুপি (৯৫ হাজার ৫৭০ ডলার, ৭৪ হাজার ইউরো)। খবর বিবিসির

রাজু বলেন, একটি হীরা খুঁজে পাওয়ার আশায় তিনি গত ১০ বছরেরও বেশি সময় ধরে পান্না শহরে বিভিন্ন খনি ভাড়া নিয়ে অনুসন্ধান চালিয়েছেন।

পান্না শহর হীরার জন্য বিখ্যাত। অনেকেই সরকারের থেকে সস্তায় অগভীর বিভিন্ন খনি ভাড়া নিয়ে মূল্যবান এই পাথরের অনুসন্ধান চালান।

দেশটির ফেডারেল সরকারের জাতীয় খনিজ উন্নয়ন কর্পোরেশন (এনএমডিসি) পান্নায় একটি হীরা খনি প্রকল্প পরিচালনা করে।

এছাড়াও তারা ব্যক্তি, পরিবার এবং সমবায় গোষ্ঠীর কাছে অগভীর খনিগুলো ইজারা দেয়। এসব ব্যক্তি সাধারণত দেশীয় সরঞ্জাম ও যন্ত্রপাতি ব্যবহার করে হীরার সন্ধান করে। তারা কোনো হীরা খুঁজে পেলে সরকারি হীরা অফিসে জমা দেন। সেখানে এর মূল্য নির্ণয় করা হয়।

রাজ্য সরকারের হীরা অফিসের কর্মকর্তা অনুপম সিং বলেন, '২০০-২৫০ রুপিতে এসব খনি (একটি নির্দিষ্ট সময়ের জন্য) লিজ দেওয়া হয়।'

এর আগে ২০১৮ সালে বুন্দেলখন্দের এক শ্রমিক পান্না এলাকার একটি খনিতে ১৫ মিলিয়ন ডলার মূল্যের একটি হীরা খুঁজে পান। তবে এভাবে হীরার খোঁজ পাওয়াটা বেশ বিরল ঘটনা।

ছবি: বিবিসি

মি. সিং বলেছেন, অনেকেই ছোট ছোট হীরা খুঁজে পান। তবে মি. গৌন্ড মনে রাখার মতো একটি হীরা পেয়েছেন। এর বিশেষত্ব হলো এর আয়তন অনেক বেশি।

মি গৌন্ড বিবিসিকে জানান, দুই মাস আগে পান্নার পার্শ্ববর্তী গ্রাম কৃষ্ণ কল্যাণ পাত্তির এই খনিটি ভাড়া নেন তার বাবা।

তিনি আরও জানান, তার পরিবার সাধারণত বর্ষাকালে খনি ভাড়া নেন, কারণ সেসময় কৃষি ও রাজমিস্ত্রির কাজ বন্ধ থাকে।

তিনি বলেন, 'আমরা খুব গরিব এবং আমাদের আয়ের আর কোনো উৎস নেই। তাই কিছু অর্থ আয়ের আশায় আমরা এই কাজ করি।' 

লোকমুখে তিনি হীরা খুঁজে পাওয়ার অনেক গল্প শুনেছেন। তাই একসময় আশা করেন তিনি নিজেও একদিন হীরা খুঁজে পাবেন। গত বুধবার সকালে প্রতিদিনের মতো তিনি ওই খনিতে গিয়ে হীরার খোঁজে খোঁড়াখুঁড়ি শুরু করেন। 

তিনি বলেন, 'এটা বেশ কষ্টসাধ্য কাজ। আমরা গর্ত খুঁড়ি, মাটি ও পাথরের চাই সরাই, এরপর চালুনির মধ্যে সেগুলো ধুই, এরপর হাজার হাজার নুড়ি-কাকড়ের মধ্যে থেকে ছোট্ট ছোট্ট হীরার খুঁজি।'

ওইদিন বিকালে তিনি অবশেষে সেই বহুমূল্যবান হীরাটি খুঁজে পান এবং তার এতদিনের পরিশ্রম সার্থক হয়।

ছবি: বিবিসি

তিনি বলেন, 'আমি পাথর চালছিলাম, হঠাৎ দেখি এক খণ্ড কাঁচের মতো জিনিস। আমি চোখের সামনে এনে এর মধ্যে ক্ষীণ আভা দেখতে পাই। তখনই বুঝতে পারি আমি একটি হীরা পেয়েছি।'

মি. গৌন্ড এরপর এটিকে সরকারি হীরা অফিসে নিয়ে যান। সেখানে এর ওজন নির্ণয় এবং দাম নির্ধারণ করা হয়।

মি. সিং বলেছেন, পরবর্তী সরকারি নিলামে এই হীরাটি বিক্রি করা হতে পারে। বিক্রির পর সরকারের লভ্যাংশ এবং কর বাবদ টাকা রেখে বাকি টাকা মি. গৌন্ডকে দিয়ে দেওয়া হবে।

মি. গৌন্ড হীরা বিক্রির টাকায় তার পরিবারের জন্য আরও ভালো একটি বাড়ি নির্মাণ করতে চান এবং তার সন্তানদের লেখাপড়ায়ও তিনি এই টাকা খরচ করতে চান। তবে সব কিছুর আগে তিনি তার ঋণের ৫ রাখ টাকা শোধ করতে চান।

তিনি বলেন, মানুষকে হীরার কথা জানাতে তিনি মোটেও ভয় পান না। ইতোমধ্যে তিনি তার সঙ্গে বাস করা ১৯ জন আত্মীয়ের সঙ্গে এই টাকা ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেছেন।

এই টাকাগুলো তিনি পাবেন এখন এটিই তার সবচেয়ে বড় তৃপ্তি।

তিনি বলেন, 'আগামীকাল আমি আবারও খনিতে হীরা খুঁজতে যাবো।'

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি
 
Related Topics

টপ নিউজ

ভারত / হীরা / শ্রমিক / মধ্যপ্রদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net