Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
যুক্তরাজ্যে লেবার পার্টির নিরঙ্কুশ জয়, প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার

আন্তর্জাতিক

রয়টার্স, বিবিসি
05 July, 2024, 08:15 am
Last modified: 05 July, 2024, 11:35 am

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

যুক্তরাজ্যে লেবার পার্টির নিরঙ্কুশ জয়, প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যেই পরাজয় মেনে নিয়ে কিয়ার স্টারমারকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
রয়টার্স, বিবিসি
05 July, 2024, 08:15 am
Last modified: 05 July, 2024, 11:35 am
ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার এবং তার স্ত্রী ভিক্টোরিয়া স্টারমার। ছবি: রয়টার্স/কউডিয়া গ্রেকো

আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে জয়ী হলো বামপন্থী দল লেবার পার্টি। এরইসঙ্গে, ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার নেতা কিয়ার স্টারমার। এবং দীর্ঘ ১৪ বছর পর ক্ষমতা থেকে সরছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যেই পরাজয় মেনে নিয়ে স্টারমারকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী সুনাক।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে বুথ ফেরত জরিপে লেবার পার্টির জয়ের জোরালো আভাস আগেই দেওয়া হয়েছিল। অবশেষে জরিপের ফলই সত্যি হলো। ভোটে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবি এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দেশটির বিরোধী দল লেবার পার্টি।

বামপন্থী লেবার পার্টি পার্লামেন্টের মোট ৬৫০টি আসনের মধ্যে ৩২৬টির বেশি আসনে জয়ী হয়েছে। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন লেবার নেতা কিয়ার স্টারমার। বিভিন্ন কেন্দ্রে এখনও ভোট গণনা চলছে; সমস্ত কেন্দ্রের গণনা শেষে কোন দল কতটি আসন পেলো, তা নিশ্চিতভাবে বলা যাবে।

এর আগে, বুথ ফেরত জরিপের ফলে লেবার পার্টির ৪১০ আসনে জয়ী হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি ১৩১টি আসন পেতে পারে বলে জানানো হয়েছিল।

যুক্তরাজ্যে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনো দলকে এককভাবে ৩২৬টি আসনে জয় পেতে হয়। সংখ্যাগরিষ্ঠতা পেতে ন্যূনতম প্রয়োজনের চেয়ে বেশি ভোট পেয়েছে বিরোধী দল লেবার পার্টি। 

পাঁচ বছর আগে, ২০১৯ সালের নির্বাচনে পরাজয়ের পর এটি লেবার পার্টির জন্য এক ভূমিধস জয়।

লন্ডনে লেবার পার্টির নেতা স্টারমার বলেছেন, "পরিবর্তন এখন থেকেই শুরু হলো।"

উচ্ছ্বসিত জনগণের উদ্দেশে তিনি বলেন, "সত্যি বলতে, আমি অত্যন্ত আনন্দিত।" 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বতন টুইটার) করা এক পোস্টে স্টারমার বলেছিলেন, "এই নির্বাচনে লেবার পার্টির পক্ষে যারা প্রচারণা চালিয়েছেন, যারা আমাদেরকে ভোট দিয়েছেন এবং আমাদের পরিবর্তিত লেবার পার্টিতে আস্থা রেখেছেন— তাদের সবাইকে ধন্যবাদ।"

এদিকে, ১৩১টি আসনে জয়লাভের পূর্বাভাস নিয়ে কনজারভেটিভ পার্টির ইতিহাসে এবার সবচেয়ে খারাপ নির্বাচনী পারফরম্যান্সের আশঙ্কা করা হচ্ছিল। ২০১৬ সালে ব্রেক্সিটের পর দেশটির রাজনীতিতে আসা অস্থিতিশীলতা— যার রেশে অন্তত ৫ জন নতুন প্রধানমন্ত্রী দেখেছেন দেশটির জনগণ, সেইসঙ্গে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি— এই সবকিছু মিলিয়ে এবারের নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রতি ব্যাপক অসন্তোষ প্রকাশ করলেন দেশটির সাধারণ মানুষ।

এদিকে বুথ ফেরত জরিপে মধ্যপন্থী লিবারেল ডেমোক্র্যাটদের ৬১টি আসনে জয়লাভের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া, ব্রেক্সিট ক্যাম্পেইনার নাইজেল ফারাজের ডানপন্থী পপুলিস্ট রিফর্ম ইউকে পার্টি ১৩ আসনে জয়লাভ করতে পারে।

এবারের নির্বাচন স্টারমার এবং তার দল লেবার পার্টির জন্য বড় রকমের 'ঘুরে দাঁড়ানো'কে নির্দেশ করছে। কারণ ২০১৯ সালে পরাজয়ের পর অনেকেই বলেছিলেন, লেবার পার্টি পথ হারাতে বসেছে এবং অচিরেই অস্তিত্ব সংকটের মুখোমুখি হতে পারে।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৭টা থেকে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু করে যুক্তরাজ্য। ভোট চলে স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত।

মোট ৯৮টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ হাজার ৫১৫ জন প্রার্থী। এরমধ্যে ৩১৭টি আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ৪৫৯ জন।

Related Topics

টপ নিউজ

যুক্তরাজ্যের নির্বাচন / নির্বাচন / লেবার পার্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net